Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
কোনো ব্যাংককে বেআইনি তারল্য সহায়তা করা হবে না: কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর

অর্থনীতি

টিবিএস রিপোর্ট 
20 August, 2024, 04:50 pm
Last modified: 20 August, 2024, 05:14 pm

Related News

  • আর্থিক খাতে সাইবার ঝুঁকি মোকাবিলায় নতুন নীতিমালা জারি কেন্দ্রীয় ব্যাংকের
  • ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলেও রিজার্ভ ও আমদানি নিয়ে উদ্বেগ নেই: গভর্নর
  • মার্চের ২৮ দিনেই এল রেকর্ড ৩.৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স
  • দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ইরান যুদ্ধের প্রভাব মোকাবিলা: ২ বিলিয়ন ডলার ঋণ, বাড়তি রেমিট্যান্স ও আইএমএফ সহায়তার দিকে নজর কেন্দ্রীয় ব্যাংকের

কোনো ব্যাংককে বেআইনি তারল্য সহায়তা করা হবে না: কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর

তিনি বলেন, আমানতকারীরা যদি এস আলমের দখল করা ব্যাংক থেকে টাকা তুলে নি‌য়ে যায়– সেটা তাদের কর্মের ফল। আমা‌দের কিছু করার নেই। কারণ আমানতকারীরা কে কোথায় টাকা রাখবে– সেটা তা‌দের অধিকার। 
টিবিএস রিপোর্ট 
20 August, 2024, 04:50 pm
Last modified: 20 August, 2024, 05:14 pm
মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বোর্ড রুমে সংবাদ সম্মেলন করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। ছবি: টিবিএস

এখন থে‌কে শরীয়াহসহ কো‌নো ব‌্যাং‌ককে বেআইনিভাবে তারল‌্য বা অন‌্য কো‌নো সু‌বিধা-সহায়তা দেবে না কেন্দ্রীয় ব‌্যাংক। 

আজ মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বোর্ড রু‌মে এক সংবাদ সম্মেলনে ‌গভর্নর ড. আহসান এইচ মনসুর একথা জানান।  

তিনি বলেন, আমানতকারীরা যদি এস আলমের দখল করা ব্যাংক থেকে টাকা তুলে নি‌য়ে যায়– সেটা তাদের কর্মের ফল। আমা‌দের কিছু করার নেই। কারণ আমানতকারীরা কে কোথায় টাকা রাখবে– সেটা তা‌দের অধিকার। 

অ‌নিয়‌মের বিরু‌দ্ধে ব‌্যবস্থা নেবে কি-না জান‌তে চাইলে গভর্নর ব‌লেন, অ‌নিয়‌মের বিরু‌দ্ধে ব‌্যবস্থা নেওয়া হ‌বে ত‌বে সেটা হ‌বে অনিয়মে জড়িত ব্যক্তির বিরুদ্ধে, তা‌দের প্রতিষ্ঠা‌নের বিরুদ্ধে নয়। কারণ প্রতিটি প্রতিষ্ঠানের সঙ্গে অনেক কর্মসংস্থানের বিষয় জড়িত। সেখা‌নে অ‌নেক লোক কাজ ক‌রেন। 

এস আলমের দখল করাসহ দুর্বল ব‌্যাং‌কগু‌লোর পর্ষদ ভাঙার বিষয় গভর্নর জানান, দুর্বল ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা তা‌দের পর্ষদ ভে‌ঙে দেওয়ার বিষয়টি বিবেচনাধীন। তবে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। 

খেলা‌পি ঋণ প্রস‌ঙ্গে গভর্নর ব‌লেন, এনপিএল (খেলা‌পি) নিয়ে আমরা আন্তর্জাতিক মানদণ্ডে যেতে চাই। ব্যবসায়ীরা এটা করতে একটু সময় চেয়েছে, তাদের দাবি এর ফলে প্রভাব পড়বে রপ্তানি-আমদানিতে। আমরা বলেছি, এটা নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর সাথে আলোচনা করব, তবে আমরা আন্তর্জাতিক মানদণ্ডে যাব– এতে সন্দেহ নেই। 

সরকারি ব্যাংকের অস্থিরতা প্রস‌ঙ্গে বলেন, রাষ্ট্রীয় সোনালী ও পল্লী সঞ্চয় ব্যাংকের অস্থিরতা দূর্ভাগ্যজনক। 

১,০০০ টাকার নোট বা‌তি‌লের বিষয় গবর্নর জানান, এই নোট বা‌তি‌লের কো‌নো সিদ্ধান্ত বাংলা‌দেশ ব্যাংক নেয়নি। 

শেখ মুজিবুর রহমানের ছ‌বি বাদ দেওয়া ও নতুন গভর্নরের সই করা ‌নোট শিগ‌গিরই আস‌বে কি না এ বিষয় গভর্নর ব‌লেন, যখন টাকশালে নোট বানা‌নোর প্রয়োজন হ‌বে– তখন নোট ছাপা‌নো হ‌বে, সই যা‌বে। 

মূল্যস্ফীতি নিয়ে গভর্নর বলেন, 'মূল্যস্ফীতি ৬ - ৭ মাসের মধ্যে কমে আসবে। মুদ্রানীতি খুব পরিবর্তন না হলেও একটু টাইট করা হবে। মুদ্রাবাজার এখন ভালো অবস্থানে যা‌চ্ছে। ডলার ১২৫ টাকায় গেলেও – এখন কমে ১২০/১২১ টাকায় এসে‌ছে।'

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ব্যাংক / গভর্নর ড. আহসান এইচ মনসুর / তারল্য সহায়তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • আর্থিক খাতে সাইবার ঝুঁকি মোকাবিলায় নতুন নীতিমালা জারি কেন্দ্রীয় ব্যাংকের
  • ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলেও রিজার্ভ ও আমদানি নিয়ে উদ্বেগ নেই: গভর্নর
  • মার্চের ২৮ দিনেই এল রেকর্ড ৩.৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স
  • দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ইরান যুদ্ধের প্রভাব মোকাবিলা: ২ বিলিয়ন ডলার ঋণ, বাড়তি রেমিট্যান্স ও আইএমএফ সহায়তার দিকে নজর কেন্দ্রীয় ব্যাংকের

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net