Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 03, 2026
এমপি আনার হত্যা: কাভারেজ পেতে মিডিয়াতে গালগল্প বলতেন হারুন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 August, 2024, 08:40 pm
Last modified: 19 August, 2024, 08:48 pm

Related News

  • বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সীমান্ত থেকে ঢাকায় আসছিল বিপুল পরিমাণ মাদক, ডিবির পৃথক অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৭
  • সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২
  • মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল
  • এবার শাপলা চত্বরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন ইনু

এমপি আনার হত্যা: কাভারেজ পেতে মিডিয়াতে গালগল্প বলতেন হারুন

ডিবির কর্মকর্তারা বলছেন, গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান থাকাকালে হারুন অভিযুক্তদের বরাত দিয়ে মনগড়া গল্প সংবাদিকদের সামনে তুলে ধরেছেন। এছাড়া ডিবির অভিযানের বিষয়ে কোনো কর্মকর্তাদের মিডিয়াতে কথা বলতেও নিষেধ করেছিলেন তিনি। 
টিবিএস রিপোর্ট
19 August, 2024, 08:40 pm
Last modified: 19 August, 2024, 08:48 pm
হারুন অর রশিদ। ফাইল ছবি: সংগৃহীত

ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের পর তৎকালীন ডিবিপ্রধান হারুন অর রশিদ গণমাধ্যমে বিভিন্ন সময় মিথ্যা তথ্য দিয়েছেন। তিনি গণমাধ্যমকে বলেছিলেন, এমপি আনারকে হত্যা করার পর তার মাংস আলাদা করে এতে হলুদ মেশানো হয়। যার কোনো প্রমাণ তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা পাননি।

নাম প্রকাশ না করার শর্তে ডিবির এক কর্মকর্তা বলেন, 'আনার হত্যা মামলায় গ্রেপ্তার আসামিদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে লাশ কেটে হলুদ মেশানোর বক্তব্য নেই। এমনকি মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারাও এমন কোনো তথ্য পাননি।'

ডিবির কর্মকর্তারা বলছেন, গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান থাকাকালে হারুন অভিযুক্তদের বরাত দিয়ে মনগড়া গল্প সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন। এছাড়া ডিবির অভিযানের বিষয়ে কোনো কর্মকর্তাদের মিডিয়াতে কথা বলতেও নিষেধ করেছিলেন তিনি। 

তারা জানান, হারুন সবসময় মিডিয়াতে ব্রিফ করতেন। অনেক ক্ষেত্রেই আলোচনায় থাকতে মিথ্যা গল্পও তৈরি করতেন তিনি। এতদিন গোয়েন্দা পুলিশের সদস্যরা হারুনের ভয়েই নিশ্চুপ ছিলেন। 

তবে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর হারুনের বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিষয়ে মুখ খুলতে শুরু করেন গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা।

চলতি বছরের ২৬ জুন পার্বত্য চট্টগ্রাম থেকে আনার হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে ডিবি। ওইদিন বিকেলে বিমানবন্দর এলাকায় একবার ব্রিফ করেন হারুন। পরে সন্ধ্যায় একই ইস্যুতে ডিবি অফিসে আবার ব্রিফ করেন তিনি। কিন্তু মিডিয়া কাভারেজ না হওয়ায় পরের দিন ফের মিডিয়া ব্রিফ করেন তিনি।

হারুনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এক ডিবি কর্মকর্তা টিবিএসকে বলেন, 'হারুন স্যার মিডিয়া কাভারেজ পাওয়ার জন্য কিছু সাংবাদিকের সঙ্গে বেশ সখ্যতা তৈরি করেছিলেন। ব্রিফিংয়ে কোন ধরনের প্রশ্ন করতে হবে সেটিও ওই সাংবাদিকদের বলে দিতেন তিনি।'

হারুন ওই সাংবাদিকদের বিভিন্ন সময় উপহার দিতেন বলেও জানান এই কর্মকর্তা।

Related Topics

টপ নিউজ

ডিবি / মিডিয়া / ডিবি হারুন / এমপি আনার / আসামি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
    আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার
  • ছবি: সংগৃহীত
    ৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র
  • আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব
  • সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
    মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা
  • পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
    দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে
  • জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

Related News

  • বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সীমান্ত থেকে ঢাকায় আসছিল বিপুল পরিমাণ মাদক, ডিবির পৃথক অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৭
  • সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২
  • মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল
  • এবার শাপলা চত্বরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন ইনু

Most Read

1
হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র

3
আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব

4
সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা

5
পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
ফিচার

দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে

6
জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net