Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
ভারী বৃষ্টি আর তীব্র জোয়ার, ব্যাপক ফসলহানিতে দক্ষিণাঞ্চলের কৃষকরা 

বাংলাদেশ

সানা উল্লাহ সানু
11 August, 2024, 10:50 am
Last modified: 11 August, 2024, 10:57 am

Related News

  • সিন্ডিকেট ভেঙে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: কৃষিমন্ত্রী
  • বর্তমান সরকারের লক্ষ্যই হচ্ছে কৃষককে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা: প্রধানমন্ত্রী
  • প্রয়োজনে শহরে বিদ্যুৎ বন্ধ রেখে ফসলের মাঠে সরবরাহ নিশ্চিত করা হবে: জ্বালানি প্রতিমন্ত্রী 
  • দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না: বাণিজ্যমন্ত্রী
  • কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে ডিসিদের প্রতি জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশ

ভারী বৃষ্টি আর তীব্র জোয়ার, ব্যাপক ফসলহানিতে দক্ষিণাঞ্চলের কৃষকরা 

কোনো কোনো কৃষক কমপক্ষে তিনবার বীজতলা তৈরি করেও একগোছা ধান গাছ বাঁচাতে পারেননি
সানা উল্লাহ সানু
11 August, 2024, 10:50 am
Last modified: 11 August, 2024, 10:57 am
ছবি: টিবিএস

দেশের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ জেলায় ভারী বৃষ্টিপাত এবং তীব্র জোয়ারে নষ্ট হয়ে গেছে হাজার হাজার একর জমির আমন ধানের বীজতলা ও চাষাবাদ। নষ্ট হয়ে গেছে সকল ধরনের শাকসবজি।  মাঠের পর মাঠ জুড়ে এখন পানি ছাড়া আর কিছুই নেই। 

কোনো কোনো কৃষক কমপক্ষে তিনবার বীজতলা তৈরি করেও একগোছা ধান গাছ বাঁচাতে পারেননি। এ অবস্থায় কৃষকদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে। অতীতে বৃষ্টি ও জোয়ারের পর এমন দীর্ঘ  সময় জলাবদ্ধতার নজির দেখেনি বলে জানান কৃষকরা। 

গত বছর লক্ষ্মীপুরে প্রায় ৮০ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছিল। এ বছরের মোট চাষের তথ্য এখনও হিসাব করা হয়নি।

কৃষি কর্মকর্তাদের প্রাথমিক হিসাব অনুযায়ী, বর্তমানে আমন ধানের ৫০% থেকে ৬০% ফসলের ক্ষতি হয়েছে।

লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ উপপরিচালক সোহেল মো. শামছুদ্দিন ফিরোজ জানান, "দেশের অস্থিতিশীল অবস্থার পর আমরা মাঠ পর্যায়ে নেমে ক্ষয়ক্ষতির খোঁজ নিচ্ছি। বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখেছি আমন ধানের বীজতলা এবং বিভিন্ন সবজি ক্ষেত পানির নিচে চলে গেছে।" 

তিনি বলেন, "আগামী রোববারের মধ্যে লক্ষ্মীপুর জেলার প্রকৃত চিত্র তুলে ধরবো। পরে করণীয় বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।"

লক্ষ্মীপুর জেলা শহর থেকে ২০ কিলোমিটার দূরে মেঘনা নদীর তীরের চর মার্টিন গ্রামে গিয়ে দেখা যায় মাঠের সবগুলো বীজতলা ও সবজি ক্ষেত পানির নিচে। ২-১টি বীজতলায় পানি কম থাকলেও ধানগাছ মরে পঁচে গেছে। 

শুক্রবার (৯ আগস্ট) বিকেলে আমন বীজতলা থেকে হাত দিয়ে সেচে পানি বের করছিলেন কৃষক মোস্তফা মাঝি (৬০)। তিনি জানান, জুলাই মাসের শুরুতে তিনি ১ মণ (৪০ কেজি) ধান বীজতলায় বপন করেছিলেন। ২১-২৫ জুলাইয়ের অস্বাভাবিক জোয়ারে তার বীজতলা নষ্ট হয়। এরপর পুনরায় নিজ এলাকা থেকে ২ কিলোমিটার দূরে গিয়ে আবারো ৬৩ কেজি ধানের বীজ বপন করেন। ২৬ জুলাই থেকে টানা বৃষ্টিতে সেই বীজতলাও এখন পানির নিচে। 

"ছোট চারাগাছগুলো মরে গেছে। তৃতীয়বার বাজার থেকে প্রতিকেজি ১৪০ টাকা দরে ১০ কেজি ধান এনে আবারো বীজতলা করেছিলাম।  কিন্ত গত ২ দিনের বৃষ্টির পানিতে শেষবারের ধানগুলোও এখন পানির নিচে। আমি আর পারছি না ভাই," কান্নাজড়ানো কণ্ঠে বলছিলেন এই কৃষক। 

চর রমনী মোহন গ্রামের কৃষক মো. আবদুর রশিদ (৫০) জানান, তিনি এ পর্যন্ত ২ বার বীজতলা তৈরি করেছিলেন। দুইবারই বীজতলা  অতিরিক্ত বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এখন তার কাছে আর কোনো ধানের বীজ নেই। 

লক্ষ্মীপুর জেলা শহর থেকে ১৬ কিলোমিটার দূরের চর লরেঞ্চ গ্রামের কৃষক হাজী নুর মোহাম্মদ জানান, ১৯৯৮ সালের পর তার এলাকায় বৃষ্টির পানির এমন ভয়াবহ চিত্র আর কখনো দেখেননি তিনি। তার বীজতলায় ধানের ছোট চারা গাছের ওপরে প্রায় ২ ফুট পানি। নিচে চারাগাছ পঁচে গেছে বলে জানান তিনি। 

যা বলছেন স্থানীয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা

নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইন্সিটিটিউটের অধ্যক্ষ ড. জাকির হোসেন জানান, "আমি নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন কৃষকদের সাথে কথা বলে যে চিত্র পেয়েছি, তাতে বোঝা যাচ্ছে এবার আমন ফসলের ব্যাপক ক্ষতি হবে।" 

তিনি আরো বলেন, "আমি কৃষকদের বিলম্বে বপন করা যায়, এমন একটি ধান চাষের পরামর্শ দিচ্ছি। তাতেও সমস্যা হলে পানি নেমে যাওয়ার পরপরই শাকসবজি এবং অন্যান্য ফসল আবাদের পরামর্শ দিয়েছি।"

লক্ষ্মীপুরের মেঘনা তীরের বাসিন্দা স্থানীয় সংবাদকর্মী আবদুর রহমান বিশ্বাস জানান, "বিগত বছরগুলোতে শুধু আগস্ট-সেপ্টেম্বর মাসে জোয়ার হলে একদিন নদীর পানি ওপরে উঠে আসতো। তারপর ২-৩ ঘণ্টা পর স্বাভাবিক হয়ে যেতো। কিন্ত এ  বছরের ২১ জুলাই তারিখে মেঘনায় অস্বাভাকি জোয়ারের পানি ওপরে উঠে আসে— যা ২৮ জুলাই পর্যন্ত স্থির ছিল। এমন ঘটনা অবিশ্বাস্য।" 

লক্ষ্মীপুরের স্থানীয় পরিবেশ বিষয়ক সংগঠন ডাকাতিয়া নদী সুরক্ষা আন্দোলনের আহ্বায়ক ও  জেলার রায়পুর উপজেলার বাসিন্দা আজম খান জানান, "এলাকাটি অনেক উঁচু হওয়া সত্ত্বেও গত টানা ১৫ দিন যাবত পুরো উপজেলার সকল কৃষি জমিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এবছর আমন ধান আর হবে না।" এমন জলাবদ্ধতার জন্য তিনি খাল বিলে অবৈধ দখলকে দায়ী করেন।

এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের লক্ষ্মীপুর অফিসের আবহাওয়া অবজার্ভার মো. সোহরাব হোসেন জানান, গত ২১ থেকে ৩১ জুলাই পর্যন্ত রামগতি আবহাওয়া অফিস ৪৭৯ মিলিমিটার বৃৃষ্টিপাত রের্কড করেছে। এরমধ্যে ৩০ জুলাই একদিনেই বৃষ্টি হয়েছে ১০১ মিলিমিটার। অন্যদিকে, ৯ আগস্ট পর্যন্ত ২৭২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
 

Related Topics

টপ নিউজ

আমন ধান / ফসলের ক্ষতি / কৃষক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
    নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • সিন্ডিকেট ভেঙে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: কৃষিমন্ত্রী
  • বর্তমান সরকারের লক্ষ্যই হচ্ছে কৃষককে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা: প্রধানমন্ত্রী
  • প্রয়োজনে শহরে বিদ্যুৎ বন্ধ রেখে ফসলের মাঠে সরবরাহ নিশ্চিত করা হবে: জ্বালানি প্রতিমন্ত্রী 
  • দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না: বাণিজ্যমন্ত্রী
  • কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে ডিসিদের প্রতি জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশ

Most Read

1
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

2
এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
বাংলাদেশ

নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

3
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net