Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
সরবরাহ বাড়ায় কমেছে সবজি ও মুরগির দাম, শিক্ষার্থীদের বাজার মনিটরিং 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 August, 2024, 12:35 pm
Last modified: 09 August, 2024, 01:40 pm

Related News

  • বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস তেলের দাম লিটারে কমল ৮ টাকা ৭১ পয়সা
  • বন্যায় ১৪০.৮২ কোটি টাকার সবজি নষ্ট, চট্টগ্রামে কেজিতে দাম বেড়েছে ২০-৫০ টাকা
  • বেশিরভাগ সবজির দাম ১০০ টাকা পেরিয়েছে, কাঁচামরিচের কেজি ঠেকেছে ২৪০ টাকায়
  • ঈদের পর ক্রেতা কম, তবুও চড়া সবজির বাজার
  • বেশিরভাগ সবজির দাম ১০০ পার; ভোক্তারা বলছেন, বাজার মনিটরিংয়ের অভাব

সরবরাহ বাড়ায় কমেছে সবজি ও মুরগির দাম, শিক্ষার্থীদের বাজার মনিটরিং 

কারওয়ান বাজারের ব্যবসায়ীরা জানান, গত ৩ দিনের তুলনায় সবজির দাম কেজিতে সর্বনিম্ন ১৫ টাকা কমেছে। আর মুরগির দাম কমেছে ২০ টাকা।
টিবিএস রিপোর্ট
09 August, 2024, 12:35 pm
Last modified: 09 August, 2024, 01:40 pm
ছবি: টিবিএস

সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারগুলোতে সব ধরনের সবজি ও মুরগির দাম কমেছে। আজ (শুক্রবার) বেলা ১১ টার দিকে কারওয়ান বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বাজার মনিটরিং করতে দেখা যায়।

কারওয়ান বাজারের ব্যবসায়ীরা জানান, গত ৩ দিনের তুলনায় সবজির দাম কেজিতে সর্বনিম্ন ১৫ টাকা কমেছে। আর মুরগির দাম কমেছে ২০ টাকা।

বিক্রেতা তালেমুল ইসলাম বলেন, "বাজারে সবজির সরবরাহ দ্বিগুণ। এতদিন আন্দোলন চলার কারনে সবজির ট্রাক কম আসতো। তার উপর রাস্তায় চাঁদাবাজ নেই। তাই দাম কমেছে।"

তিনি আরও বলেন, "যেই মানের বেগুন ৩ দিন আগে বিক্রি করেছি ১২০ টাকা সেটার কেজি এখন ৮০ টাকা। পটল ছিল ৬০ টাকা এখন ৪০ টাকা। প্রতি কেজি সবজিতে সর্বনিম্ন ১৫ টাকা কমেছে।"

কারওয়ান বাজারের মুরগির দোকান গুলোতে দেখা গেছে, গত ৩ দিনের তুলনায় মুরগির দাম কমেছে। ব্রয়লার মুরগির দাম ছিল ১৯০ টাকা যা এখন কমে দাঁড়িয়েছে ১৭০ টাকায়।

কারওয়ান বাজারের কিচেন মার্কেটে দেখা যায় প্রায় ২৫ জনের শিক্ষার্থীদের একটি দল। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের বাড়তি দামে পণ্য বিক্রি না করতে অনুরোধ করেন।

ছবি: টিবিএস

এক শিক্ষার্থী আরিয়ান বলেন, "আমরা সকাল ৯টা থেকে বাজার মনিটরিং করছি। ব্যবসায়ীদের আমরা দৃশ্যমান স্থানে মূল্যতালিকা টানাতে বলছি। তারা কী দামে পণ্য কিনেছেন সেটাও দেখছি। অতিরিক্ত দাম জেন না রাখে সেটাও নজর রাখছি।"

কারওয়ান বাজারের শ্রীপুর ব্রয়লার হাউজের বিক্রেতা মোহাম্মদ সেলিম মিয়া বলেন, "৩ দিনের ব্যবধানে মুরগি কেজিতে ২০ টাকা কমেছে। আমরা ব্রয়লার মুরগি ১৭০ টাকা বিক্রি করছি। এখন বাজারে সরবরাহ ভালো। শিক্ষার্থীদের বাজার মনিটরিংকে আমরা সাধুবাদ জানাই।"

বাজার করতে এসেছেন রেজাউল করিম নামের একজন। তিনি বলেন, "২ দিন আগে মুরগি কিনেছি ১৯০ টাকায়। আজকে কিনলাম ১৭০ টাকা। শিক্ষার্থীদের অনেক সুন্দরভাবে বাজার মনিটরিং করতে দেখলাম। তাদের অভিজ্ঞতা নেই এ কাজে তার পরও তারা ভালো করছে। সরকারের উচিত তাদের নিয়মিতভাবে মনিটরিং করতে দেয়া।"

কারওয়ান বাজারের পাইকারি ডিম বিক্রেতা মোহম্মদ লিটন বলেন, "১০০ ডিমে দাম কমেছে ২০০ টাকা। ৩ দিন আগে ছিল ১৩৫০ টাকা। আজকে ১০০ ডিম বিক্রি হচ্ছে ১১৫০ টাকায়।

কারওয়ান বাজারে ১৫ জনের একটি টিমের নেতৃত্ব দিচ্ছেন শিক্ষার্থী শাখাওয়াত হোসেন। তিনি টিবিএসকে বলেন, 'রাজধানীর বাজারে ব্যবসায়ীরা বিভিন্ন রঙিন লাইট ব্যবহার করে ক্রেতাদের প্রতিনিয়ত ধোঁকা দিচ্ছেন। এসব রঙিন লাইটের আলোর ঝলকানিতে পণ্য দেখে তাজা ও ভালো মনে হয়। তবে ক্রেতা বাসায় গিয়ে দেখেন, বাজারে যেমন দেখেছেন, ঠিক তেমন নয়। তাই আমরা এমন লাইট খুলে স্বাভাবিক লাইট জ্বালাতে বলেছি।'

শাখাওয়াত বলেন, 'সবজির বাজারে সবুজ, আর পিঁয়াজের বাজারে লাল লাইট দেখেছি।'

কারওয়ান বাজারের সবজি বিক্রেতা রুবেল খন্দকার তার দোকানের সবুজ লাইট খুলে স্বাভাবিক সাদা আলোর লাইট লাগিয়েছেন। তিনি বলেন, 'সবুজ আলোতে পচা সবজিও তাজা দেখায়, চকচকে লাগে । তবে নিয়মিত মনিটরিং না করলে আবারও সবুজ লাইট লাগাবে ব্যবসায়ীরা। সবাই সবুজ আলো দিলে আমিও তো তখন সাদা লাইট খুলে সবুজ লাইটই জ্বালাব।'

Related Topics

টপ নিউজ

দাম কমল / সবজির দাম / বাজার মনিটরিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু
  • ছবি: টিবিএস
    নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী
  • সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

Related News

  • বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস তেলের দাম লিটারে কমল ৮ টাকা ৭১ পয়সা
  • বন্যায় ১৪০.৮২ কোটি টাকার সবজি নষ্ট, চট্টগ্রামে কেজিতে দাম বেড়েছে ২০-৫০ টাকা
  • বেশিরভাগ সবজির দাম ১০০ টাকা পেরিয়েছে, কাঁচামরিচের কেজি ঠেকেছে ২৪০ টাকায়
  • ঈদের পর ক্রেতা কম, তবুও চড়া সবজির বাজার
  • বেশিরভাগ সবজির দাম ১০০ পার; ভোক্তারা বলছেন, বাজার মনিটরিংয়ের অভাব

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে

3
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

4
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী

6
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net