Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 11, 2026
সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আইনের শাসন নিশ্চিত করতে হবে: সোহেল তাজ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 August, 2024, 08:50 pm
Last modified: 07 August, 2024, 09:51 pm

Related News

  • সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী
  • অর্থনীতিতে গতি আনতে সুশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন জরুরি: ড. মুস্তাফিজুর রহমান
  • দেশে ১০-১৫টি ব্যাংকই যথেষ্ট, রাষ্ট্রায়ত্ত ব্যাংক দুটি রেখে বাকিগুলো একীভূত করার পরিকল্পনা রয়েছে: গভর্নর
  • যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে ঢাকা বিমানবন্দরে আটকে দেওয়া হলো সোহেল তাজকে
  • প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সোহেল তাজ

সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আইনের শাসন নিশ্চিত করতে হবে: সোহেল তাজ

সোহেল তাজ বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী যারা অন্যায় করেছে– তার নিরপেক্ষ তদন্ত হোক। কিন্তু সবাইকে কেন আমরা প্রতিহিংসার মুখোমুখি দাঁড় করাচ্ছি ?”
টিবিএস রিপোর্ট
07 August, 2024, 08:50 pm
Last modified: 07 August, 2024, 09:51 pm
তানজিম আহমেদ সোহেল তাজ। ছবি: সোহেল তাজ ফেসবুক প্রোফাইল থেকে

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ সাম্য আর নায্যতার ভিত্তিতে সুশাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেছেন, "সুশাসন প্রতিষ্ঠা করতে হলে – আইনের শাসন নিশ্চিত করতে হবে। বিচার ব্যবস্থা, জনপ্রশাসন ও পুলিশ বাহিনীকে রাজনীতির প্রভাবমুক্ত রাখতে হবে। সব বাহিনীকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে।"

বুধবার (৭ আগস্ট) সন্ধ্যায় চলমান পরিস্থিতি নিয়ে ফেসবুক লাইভে এসে এসব কথা বলেন তিনি।

এ আন্দোলনে অনেক নিরীহ ছাত্র-জনতার প্রাণহানি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, "ছাত্র আন্দোলনের বিজয় পরবর্তী দেশজুড়ে নানান প্রতিহিংসামূলক কর্মকাণ্ড এবং সুযোগ-সন্ধানীদের তাণ্ডব দেখে, লাখো কোটি মানুষের মতো আমিও ব্যথিত। এই হত্যাযজ্ঞ আর ধ্বংসাত্মক কার্যকলাপের জন্যই কি ছাত্রজনতা রাজপথে নেমেছিল? দেশের সম্পদ ও ঐতিহ্য ধ্বংস করে নতুন প্রজন্মকে কী বার্তা দিচ্ছি ?"

সোহেল তাজ বলেন, "আইনশৃঙ্খলা বাহিনী যারা অন্যায় করেছে– তার নিরপেক্ষ তদন্ত হোক। কিন্তু সবাইকে কেন আমরা প্রতিহিংসার মুখোমুখি দাঁড় করাচ্ছি?"

তিনি গঠিত হতে যাওয়া অন্তবর্তীকালীন সরকারের কাছে, দেশের আইনশৃঙ্খলা পারিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে সাধারণ মানুষের জানমাল হেফাজত করার আহ্বান জানান।

সোহেল তাজ আরো বলেছেন, বাংলাদেশে কোনো শাসকই যে ইচ্ছে খেয়াল-খুশিমতো দেশ চালাতে পারবে না— তা কোটা আন্দোলন থেকে স্পষ্ট হয়েছে। "এই আন্দোলন– একটি বার্তা স্পষ্ট। বাংলাদেশে কোনো শাসকই ইচ্ছে, খুশিমতো দেশ চালাতে পারবে না। দেশে সুশাসন প্রতিষ্ঠিত না হলে– আবারো তারুণ্য গর্জে উঠবে। কোনো শাসকের অন্যায় মেনে নিবে না ছাত্রজনতাসহ সকল নাগরিক।" 

এসময় সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "গত কয়েকদিন দেশের নানা জায়গায় ভিন্ন ধর্মের মানুষের উপাসনালয়– মন্দির, গির্জায় আক্রমণ হয়েছে। অনেকের বাড়িঘর জ্বালিয়ে দেয়া হয়েছে। অনেক মানুষ নিহত আর আহত হয়েছে। এরমধ্যে আওয়ামী লীগসহ অনেক রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছে। অনেক নিরীহ কর্মী প্রতিহিংসার শিকার হয়েছে।"

তিনি বলেন, "সরকার, প্রশাসনসহ আওয়ামী লীগের যেসব নেতা-কর্মী দুর্নীতি, হত্যা, গুমের সাথে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। কিন্তু, তার পাশাপাশি একজন নিরীহ কর্মীরও এই দেশে বাঁচার অধিকার আছে।"

অরাজকতা বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, "এভাবে চলতে থাকলে বাংলাদেশ পথ হারিয়ে ফেলবে।"

"যে সংস্কারের জন্য আন্দোলন হয়েছিল— সেদিকে নজর দিতে হবে। আমাদের মতভিন্নতা থাকবে, ভিন্ন মতকে কথা বলার সুযোগ দিতে হবে। আন্দোলনকারী ছাত্রজনতার মতো আমারও দাবি দেশে ভোটাধিকার প্রতিষ্ঠিত হোক," তিনি আরো যোগ করেন। 

Related Topics

টপ নিউজ

সোহেল তাজ / সুশাসন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
    ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
  • পুনিল ঘোষ কেবিন।
    পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া
  • ১৯৮৬ সালে ফিলশনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৪০ বছর টিকে ছিল ‘এ২৩এ’। এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোর একটি। ছবি: উইকিমিডিয়া কমন্স
    ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’
  • টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের পক্ষে গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে আয়োজিত সমাবেশ। ছবি: এপি
    কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র
  • ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
    ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
  • চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ছবি: সংগৃহীত
    বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 

Related News

  • সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী
  • অর্থনীতিতে গতি আনতে সুশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন জরুরি: ড. মুস্তাফিজুর রহমান
  • দেশে ১০-১৫টি ব্যাংকই যথেষ্ট, রাষ্ট্রায়ত্ত ব্যাংক দুটি রেখে বাকিগুলো একীভূত করার পরিকল্পনা রয়েছে: গভর্নর
  • যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে ঢাকা বিমানবন্দরে আটকে দেওয়া হলো সোহেল তাজকে
  • প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সোহেল তাজ

Most Read

1
ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
বাংলাদেশ

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার

2
পুনিল ঘোষ কেবিন।
ফিচার

পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া

3
১৯৮৬ সালে ফিলশনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৪০ বছর টিকে ছিল ‘এ২৩এ’। এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোর একটি। ছবি: উইকিমিডিয়া কমন্স
আন্তর্জাতিক

ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’

4
টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের পক্ষে গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে আয়োজিত সমাবেশ। ছবি: এপি
আন্তর্জাতিক

কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

5
ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
অর্থনীতি

ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা

6
চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net