Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
সাময়িক বরখাস্ত ডিআইজি প্রিজনস পার্থ গোপালের বিরুদ্ধে দুদকের চার্জশটি দাখিল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 August, 2020, 02:25 pm
Last modified: 24 August, 2020, 02:30 pm

Related News

  • অবৈধ নিয়োগ: গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম সওজ কার্যালয়ে দুদকের অভিযান
  • পি কে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  • দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ
  • দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট

সাময়িক বরখাস্ত ডিআইজি প্রিজনস পার্থ গোপালের বিরুদ্ধে দুদকের চার্জশটি দাখিল

২০১৯ সালের ২৮ জুলাই কারাগারের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের প্রধান কার্যালয়ে পার্থ গোপাল বণিককে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে অভিযানে যায় দুদক। বিকেলে ধানমন্ডির ভূতের গলিতে পার্থ গোপালের ফ্ল্যাট থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করে দুদক।
টিবিএস রিপোর্ট
24 August, 2020, 02:25 pm
Last modified: 24 August, 2020, 02:30 pm

ঘুষ গ্রহণ ও মানিলন্ডারিং আইনের মামলায় সাময়িক বরখাস্তকৃত সিলেট কেন্দ্রীয় কারাগারের উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ গোপালের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৪ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. সালাহউদ্দিন এ চার্জশিট জমা দেন। মহানগর পিপি আব্দুল্লাহ আবু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ চার্জশিটটি দেখেছেন। আগামী ৩১ আগস্ট চার্জশিট গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

চার্জশিটে বলা হয়েছে, তদন্তকালে ঘটনাস্থল পরিদর্শন, জব্দকৃত/সংগৃহীত রেকর্ডপত্র ও মামলা সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সার্বিক পর্যালোচনায় প্রতীয়মান হয় যে, আসামি পার্থ গোপাল বণিক, কারা উপমহাপরিদর্শক (বর্তমানে বরখাস্তকৃত), সিলেট কেন্দ্রীয় কারাগার, সিলেট, সাবেক কারা উপমহাপরিদর্শক, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, চট্টগ্রাম সরকাররি চাকরিতে  দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে ৮০ লক্ষ টাকা অবৈধভাবে অর্জন করে অবৈধ উপায়ে অর্জন করে। ওই  ৮০ লক্ষ টাকার অবস্থান গোপন করে তার নামীয় কোন ব্যাংক হিসাবে জমা না রেখে বিদেশে পাচারের হীন উদ্দেশ্যে নিজ বাসস্থানে নিজ হেফাজতে লুকিয়ে রাখে।

২০১৯ সালের ২৮ জুলাই কারাগারের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের প্রধান কার্যালয়ে পার্থ গোপাল বণিককে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে অভিযানে যায় দুদক। বিকেলে ধানমন্ডির ভূতের গলিতে পার্থ গোপালের ফ্ল্যাট থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করে দুদক। এর পরেই আটক করা হয়। পরদিন ২৯ জুলাই দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দায়ের করে দুদক।

পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।

Related Topics

টপ নিউজ

ডিআইজি প্রিজন গোপাল / দুদক / চার্জশিট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • অবৈধ নিয়োগ: গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম সওজ কার্যালয়ে দুদকের অভিযান
  • পি কে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  • দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ
  • দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net