Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 29, 2026
চালু হলো ফেসবুক, টিকটক ও ইউটিউব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 July, 2024, 01:20 pm
Last modified: 07 August, 2024, 04:05 pm

Related News

  • ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা: শিশুদের জন্য সুরক্ষাসহ ফেসবুক, ইনস্টাগ্রামে যেসব পরিবর্তন আনছে মেটা
  • যুক্তরাষ্ট্রে শিশুদের সোশ্যাল মিডিয়া আসক্তি সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে ১৮ বিলিয়ন ডলার দিতে রাজি মেটা
  • প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও দুই কর্মকর্তার নামে ফেসবুকে ভুয়া আইডি, গ্রেপ্তার ১
  • শিশুদের বিপদ সম্পর্কে জনসাধারণকে সতর্ক না করায় মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা
  • রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

চালু হলো ফেসবুক, টিকটক ও ইউটিউব

টিবিএস রিপোর্ট
31 July, 2024, 01:20 pm
Last modified: 07 August, 2024, 04:05 pm
ছবি: শাটারস্টক

অবশেষে চালু হয়েছে ফেসবুক, টিকটক ও ইউটিউব। আজ বুধবার (৩১ জুলাই) বেলা ২টা নাগাদ ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যমগুলো চালু করে দেওয়া হয়।

এর আগে, দুপুরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছিলেন- আজ বিকেলের মধ্যেই দেশে প্রচলিত সব সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্যাশ সার্ভার খুলে দেওয়া হবে। ফলে বিকেল থেকেই বাংলাদেশ থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ইউটিউব এর মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলো আগের মতো নিরবচ্ছিন্নভাবে চালানো সম্ভব হবে বলে উল্লেখ করেছিলেন তিনি।

প্রতিমন্ত্রী সিঙ্গাপুরে অবস্থানকারী মেটা এশিয়ার প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। পরবর্তীতে প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) কর্মকর্তারা আগারগাঁওয়ে বিটিআরসি ভবন মিলনায়তনে টিকটকের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন।

এই দুই বৈঠকের পর বিটিআরসি কার্যালয়ে টেলিযোগাযোগ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন জুনাইদ আহমেদ পলক। তারপর বিকেলের মধ্যে ফেসবুক, টিকটক ও ইউটিউব চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

দুপুরের দিকে তিনি মেটা, টিকটক, গুগল ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মসহ দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন করেন।

সেখানে তিনি বলেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং দেশের আইন অনুযায়ী বাংলাদেশ সরকারকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে।

এর আগে, ইউটিউবের মূল সংস্থা গুগলকেও স্থানীয় আইন এবং ভুল তথ্যের বিষয়বস্তু অপসারণের নিজস্ব নীতি মেনে চলার জন্য একটি চিঠি পাঠানো হয়েছিল।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত শুরুর পর ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়।

পাঁচ দিন পর ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ এবং দশদিন পর মোবাইল ইন্টারনেট সেবা সীমিত পরিসরে ফিরলেও বন্ধ ছিল ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম।

Related Topics

টপ নিউজ

ফেসবুক / টিকটক / ইউটিউব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নতুন পে-স্কেল মন্ত্রিসভায় উঠতে পারে সোমবার, অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন
  • ছবি: রয়টার্স
    অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা
  • বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
    তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত
  • ছবি: ইউএনবি
    চট্টগ্রামে বন্ধ জলিল টেক্সটাইলের জায়গায় হবে সেনাবাহিনী অস্ত্র কারখানা, রপ্তানির লক্ষ্য
  • ছবি: রয়টার্স
    তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত
  • ছবি: স্কাই স্পোর্টস
    ইমরানপুত্রদের সাক্ষাৎকার প্রচার করলে লর্ডস টেস্টের মাঝপথে খেলা বন্ধের হুমকি দিয়েছিল পাকিস্তান

Related News

  • ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা: শিশুদের জন্য সুরক্ষাসহ ফেসবুক, ইনস্টাগ্রামে যেসব পরিবর্তন আনছে মেটা
  • যুক্তরাষ্ট্রে শিশুদের সোশ্যাল মিডিয়া আসক্তি সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে ১৮ বিলিয়ন ডলার দিতে রাজি মেটা
  • প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও দুই কর্মকর্তার নামে ফেসবুকে ভুয়া আইডি, গ্রেপ্তার ১
  • শিশুদের বিপদ সম্পর্কে জনসাধারণকে সতর্ক না করায় মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা
  • রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় উঠতে পারে সোমবার, অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা

3
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
বাংলাদেশ

তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত

4
ছবি: ইউএনবি
বাংলাদেশ

চট্টগ্রামে বন্ধ জলিল টেক্সটাইলের জায়গায় হবে সেনাবাহিনী অস্ত্র কারখানা, রপ্তানির লক্ষ্য

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত

6
ছবি: স্কাই স্পোর্টস
খেলা

ইমরানপুত্রদের সাক্ষাৎকার প্রচার করলে লর্ডস টেস্টের মাঝপথে খেলা বন্ধের হুমকি দিয়েছিল পাকিস্তান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net