Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 20, 2026
৬ দিন পর লঞ্চ চলাচল শুরু ঢাকা-বরিশাল রুটে 

বাংলাদেশ

বরিশাল প্রতিনিধি
27 July, 2024, 04:50 pm
Last modified: 03 August, 2024, 03:27 pm

Related News

  • আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ
  • এশিয়ান গেমসে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া হকি ম্যাচে বাজল উত্তর কোরিয়ার জাতীয় সংগীত
  • ‘স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেব’: ঢাকার ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে নয়াদিল্লি
  • বৈশ্বিক নারী-পুরুষ সমতা সূচকে ৫৫ ধাপ পেছাল বাংলাদেশ, দক্ষিণ এশিয়ায় সমতায় শীর্ষে ১২ বছর
  • বিমানমন্ত্রীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক; উন্মুক্ত আকাশ নীতি, এয়ার সার্ভিস চুক্তি সংশোধন নিয়ে আলোচনা

৬ দিন পর লঞ্চ চলাচল শুরু ঢাকা-বরিশাল রুটে 

এমভি এ্যাডভেঞ্জার-৯ লঞ্চের সুপারভাইজার মাসুদ মুঠোফোনে বলেন, ‘বরিশাল থেকে লঞ্চ ছাড়া হয়েছে। প্রথমে শঙ্কায় ছিলাম যাত্রী আসা নিয়ে। যেহেতু দিনে বরিশালে কারফিউ শিথিল ছিল– এজন্য কিছু যাত্রী এসেছে। নির্ধারিত সময়েই বরিশাল নদীবন্দর ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছি। আশা করছি, ঢাকায় কারফিউ শুরু হওয়ার আগেই আমরা যাত্রীদের নিরাপদে পৌঁছে দিতে পারব।’
বরিশাল প্রতিনিধি
27 July, 2024, 04:50 pm
Last modified: 03 August, 2024, 03:27 pm
বরিশাল নদীবন্দর থেকে যাত্রা শুরুর আগে এমভি এ্যাডভেঞ্জার-৯ লঞ্চ। ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস

টানা ৬ দিন বন্ধ থাকার পর ঢাকা-বরিশাল রুটে চালু হয়েছে লঞ্চ চলাচল। শুক্রবার (২৬ জুলাই) বরিশালে কারফিউ শুরু হওয়ার আগে রাত পৌনে ৯টায় যাত্রী নিয়ে একটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল নদীবন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, 'কোটাসংস্কার আন্দোলনকে কেন্দ্র করে অস্থিরতা শুরু হলে– সড়কের পাশাপাশি নৌপথেও পরিবহন পরিচালনা ঝূঁকিপূর্ণ হয়ে যায়। এরমধ্যে গত শুক্রবার রাতে কারফিউ ঘোষণা হলে, লঞ্চ চলাচল বন্ধ হয়। তবে শনিবার (২৬ জুলাই) রাত ৯টায় করিফিউ শুরু হলেও – তার আগেই এমভি এ্যাডভেঞ্জার-৯ নামের লঞ্চটি যাত্রী নিয়ে পন্টুন ত্যাগ করে। আরো একটি ভায়া লঞ্চ বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে।'

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় থেকে জানানো হয়েছে, শনিবার (২৭ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। তবে এই সময়ে মেট্রোপলিটন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার থাকবে।

ছাড়ার পর এমভি এ্যাডভেঞ্জার-৯ লঞ্চের সুপারভাইজার মাসুদ মুঠোফোনে বলেন, 'বরিশাল থেকে লঞ্চ ছাড়া হয়েছে। প্রথমে শঙ্কায় ছিলাম যাত্রী আসা নিয়ে। যেহেতু দিনে বরিশালে কারফিউ শিথিল ছিল– এজন্য কিছু যাত্রী এসেছে। নির্ধারিত সময়েই বরিশাল নদীবন্দর ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছি। আশা করছি, ঢাকায় কারফিউ শুরু হওয়ার আগেই আমরা যাত্রীদের নিরাপদে পৌঁছে দিতে পারব।'

লঞ্চযাত্রী রেহানা বেগম বলেন, 'যাত্রীতে লঞ্চটি ভরে গেছে। বাসে গেলে সঠিক সময়ে নাও পৌঁছানো যেতে পারে; এজন্য যখন জানতে পেরেছি লঞ্চ ছাড়বে, তখনই প্রস্তুতি নিয়ে এসে ডেকে জায়গা নিয়েছি।'

ইকবাল হোসেন নামে আরেক যাত্রী বলেন, আগে থেকেই যোগাযোগ করে কেবিন ঠিক করে রেখেছিলাম। নির্ধারিত ভাড়াই নিয়েছে। কারফিউ শিথিলের মধ্যে প্রথম ট্রিপে যাত্রী উল্লেখযোগ্য সংখ্যক হয়েছে।

বন্দরের নিরাপত্তায় নৌপুলিশ দায়িত্ব পালন করছে বলে জানান বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল। 

Related Topics

টপ নিউজ

লঞ্চ চলাচল / অভ্যন্তরীণ নৌপথ / বরিশাল / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি
  • ছবি: সংগৃহীত
    নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 
  • ছবি: টিবিএস
    হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন ঠিক করুন: তারেক রহমানের উদ্দেশে নাহিদ ইসলাম
  • ছবি: টিবিএস
    তিতাস গ্যাসক্ষেত্রের নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

Related News

  • আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ
  • এশিয়ান গেমসে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া হকি ম্যাচে বাজল উত্তর কোরিয়ার জাতীয় সংগীত
  • ‘স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেব’: ঢাকার ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে নয়াদিল্লি
  • বৈশ্বিক নারী-পুরুষ সমতা সূচকে ৫৫ ধাপ পেছাল বাংলাদেশ, দক্ষিণ এশিয়ায় সমতায় শীর্ষে ১২ বছর
  • বিমানমন্ত্রীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক; উন্মুক্ত আকাশ নীতি, এয়ার সার্ভিস চুক্তি সংশোধন নিয়ে আলোচনা

Most Read

1
ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন ঠিক করুন: তারেক রহমানের উদ্দেশে নাহিদ ইসলাম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

তিতাস গ্যাসক্ষেত্রের নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

6
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net