Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
২০২১-এর আগে 'মুক্তি' মিলবে না ব্রিটনি স্পিয়ার্সের

বিনোদন

টিবিএস ডেস্ক
20 August, 2020, 06:15 pm
Last modified: 20 August, 2020, 06:22 pm

Related News

  • ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • সম্ভাব্য মার্কিন স্থল হামলা মোকাবিলায় ১০ লাখ যোদ্ধা মোতায়েন ইরানের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনার প্রস্তুতি নেওয়া হয়েছে: জার্মান পররাষ্ট্রমন্ত্রী
  • যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬২ হাজার মেট্রিক টন গম
  • ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

২০২১-এর আগে 'মুক্তি' মিলবে না ব্রিটনি স্পিয়ার্সের

নিজের কনজারভেটর হিসেবে বাবা জেমি স্পিয়ার্সের জায়গায় নিজ ম্যানেজারকে স্থায়ীভাবে নিযুক্ত করার আবেদন করেছিলেন ৩৮ বছর বয়সী পপ তারকা।
টিবিএস ডেস্ক
20 August, 2020, 06:15 pm
Last modified: 20 August, 2020, 06:22 pm
ব্রিটনি স্পিয়ার্স

নিজের পেশাগত ও ব্যক্তিগত জীবনে বাবার নিয়ন্ত্রণ সরাতে ব্যর্থ হয়েছেন মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। তার ওপর আদালতের আরোপ করা ১২ বছরের কনজারভেটরশিপ এখনই সরিয়ে নিতে বুধবার রাজি হননি লস অ্যাঞ্জেলেসের একটি আদালত।

নিজের কনজারভেটর হিসেবে বাবা জেমি স্পিয়ার্সের জায়গায় নিজ ম্যানেজারকে স্থায়ীভাবে নিযুক্ত করার আবেদন করেছিলেন ৩৮ বছর বয়সী ব্রিটনি।

এ ব্যাপারে শুনানি আগামী ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন আদালত।

বেশ কিছু পাবলিক ব্রেকডাউনের ঘটনায় ২০০৮ সালে জেমিকে ব্রিটনির কনজারভেটর হিসেবে দায়িত্ব দেন আদালত। জেমির স্বাস্থ্যের অবনতিতে গত বছর সেই দায়িত্ব সাময়িকভাবে পালন করেছেন এই কণ্ঠশিল্পীর ম্যানেজার জডি মন্টগোমারি।

ব্রিটনি স্পিয়ার্স। ছবি: সংগৃহীত

তার এক আইনজীবী আদালতে দাখিল করা কাগজপত্রে উল্লেখ করেছেন, নিজের দেখভালের দায়িত্বে বাবার ফিরে আসার 'তীব্র বিরোধিতা' রয়েছে ব্রিটনির।

ব্রেকডাউনের পর নিজের ক্যারিয়ার আবার শুরু করলেও, গত বছর লাস ভেগাসের এক ঘরোয়া কনসার্টে তিনি আবারও নিয়ন্ত্রণ হারান। ২০১৮ সালের অক্টোবরের পর থেকে তাকে জনসমক্ষে পারফর্ম করতে দেখা যায়নি।

এদিকে, আদালতের বাইরে তার কিছু ভক্ত '#ফ্রিব্রিটনি' প্রচারণার অংশ হিসেবে অবস্থান নেন এবং 'কনজারভেটরশিপ বাতিল করো' বলে স্লোগান দেন।

বাবার সঙ্গে ব্রিটনি

এই প্রচারণার ব্যাপারে ব্রিটনি প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও তার বাবা এটিকে 'মশকরা' বলে উড়িয়ে দিয়েছেন।

এদিকে বুধবার আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন (এসিএলইউ) ব্রিটনিকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা দেয়।

টুইটারে সংগঠনটি বলেছে, 'ব্রিটনি যদি তার নাগরিক স্বাধীনতা ফিরে পেতে এবং কনজারভাটরশিপ থেকে বেরিয়ে আসতে চান, আমরা তাকে সাহায্য করব।'

কনসারভেটরশিপ প্রসঙ্গে ব্রিটনি বলতে গেলে কখনোই জনসমক্ষে মুখ খুলেননি। 

  • সূত্র: দ্য ন্যাশনাল [সংযুক্ত আরব আমিরাত]

Related Topics

টপ নিউজ

ব্রিটনি স্পিয়ার্স / যুক্তরাষ্ট্র / মিউজিক / পপ মিউজিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • সম্ভাব্য মার্কিন স্থল হামলা মোকাবিলায় ১০ লাখ যোদ্ধা মোতায়েন ইরানের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনার প্রস্তুতি নেওয়া হয়েছে: জার্মান পররাষ্ট্রমন্ত্রী
  • যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬২ হাজার মেট্রিক টন গম
  • ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net