Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
যশোরের জামতলার সাদেকের মিষ্টি ৬ দশক পরেও সমান জনপ্রিয়

বাংলাদেশ

মনোয়ার আহমদ
10 October, 2024, 11:20 am
Last modified: 10 October, 2024, 11:23 am

Related News

  • জ্বালানির মূল্যবৃদ্ধি: বেনাপোল থেকে পণ্যবাহী ট্রাকের ভাড়া বেড়েছে ৮,০০০ টাকা
  • যশোরে কালবৈশাখী ঝড়ে কৃষকের মৃত্যু, আহত অন্তত ২০
  • যশোরে তেলপাম্পে সিরিয়াল দেওয়া নিয়ে যুবদল-ছাত্রদল কর্মীদের সংঘর্ষ, আহত ৩
  • প্রয়োজনে শহরে বিদ্যুৎ বন্ধ রেখে ফসলের মাঠে সরবরাহ নিশ্চিত করা হবে: জ্বালানি প্রতিমন্ত্রী 
  • দরপত্র ছাড়াই ব্যক্তিমালিকানায় ভৈরব নদে ‘টুরিস্ট পয়েন্ট’ অনুমোদনের অভিযোগ

যশোরের জামতলার সাদেকের মিষ্টি ৬ দশক পরেও সমান জনপ্রিয়

সাদেক গোল্লা তিন আকারে চার প্রকার প্যাকেটে সরবরাহ করা হয়। পলিথিনের প্যাকেটে পাঁচ টাকা দামের ২০টি, ১০ টাকা দামের ১০টি, ২০ টাকা দামের ৫টি এবং সাদা রঙের ১২ টাকা দামের ১০টি করে মিষ্টি বিক্রি করা হয়।
মনোয়ার আহমদ
10 October, 2024, 11:20 am
Last modified: 10 October, 2024, 11:23 am
যশোরের জামতলার সাদেকের মিষ্টি। ছবি: টিবিএস

যশোরের শার্শার জামতলা বাজারে অবস্থিত সাদেক মিষ্টান্ন ভান্ডার। ছয় দশকের বেশি সময়েও কমেনি স্বাদে অতুলনীয় ঐহিত্যবাহী এ মিষ্টির কদর। বরং বর্তমানে মিষ্টির সুখ্যাতি এখন যশোরের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে সারাদেশে। সকাল, দুপুর-কি-সন্ধ্যা; ক্রেতাদের জটলা লেগেই থাকে এ দোকানে। জেলা বা দেশের বাইরে থেকে যশোর বেড়াতে এলে জামতলার মিষ্টির স্বাদ নিতে ভোলেন না মিষ্টিপ্রেমীরা।

প্রায় ৬৭ বছর আগে মিষ্টির দোকানটির সূচনা করেছিলেন শেখ সাদেক আলী। সাদেকের মৃত্যুর পর ব্যবসার হাল ধরেছেন তার ছয় ছেলে। জামতলা ছাড়াও জেলার বিভিন্ন স্থানে তাদের ৬টি আউটলেট রয়েছে। প্রতিদিন কয়েক হাজার মানুষ এসব দোকান থেকে মিষ্টি কেনেন। দামে সাশ্রয়ী ও মানে ভালো হওয়ায় সন্তুষ্ট ক্রেতারাও।

সাদেক আলীর বড় ছেলে আনোয়ার হোসেন জানান, ১৯৫৫ সালে যশোর-সাতক্ষীরা সড়কের পাশে অবস্থিত জামতলা বাজারে চায়ের দোকানদার ছিলেন শেখ সাদেক আলী। প্রতিদিন গোয়ালারা তার দোকানে গরুর দুধ দিয়ে যেতেন। একদিন প্রয়োজনের তুলনায় দুধের পরিমাণ বেশি হলে সাদেক প্রথমে দুধ কিনতে অপারগতা প্রকাশ করেন।

সাদেক গোল্লা। ছবি: টিবিএস

'তখন কুমিল্লার এক ব্যক্তি সাদেক আলীকে ওই দুধ রেখে দেওয়ার অনুরোধ করেন। তিনিই সে রাতে প্রথম মিষ্টি তৈরি করেন। তার থেকে শেখা পদ্ধতিতে এরপর সাদেক আলী মিষ্টি তৈরি করা শুরু করেন,' বলেন আনোয়ার।

প্রথমে সাদেক গোল্লা নামে পরিচিত হলেও পরে এটি উৎপত্তিস্থলের নামে জামতলার মিষ্টি হিসেবে সারাদেশে পরিচিতি লাভ করে। ১৯৫৫ থেকে ১৯৯৯ সালে মৃত্যুর আগ পর্যন্ত সাদেক নিজেই মিষ্টি তৈরি করেছিলেন।

সাদেকের মৃত্যুর পর তার ছয় ছেলে আনোয়ার, আলমগীর, শাহিনুর, শাহজাহান, জাহাঙ্গীর ও নূরুজ্জামান ব্যবসায়ের হাল ধরেন। জামতলায় এখন সাদেক গোল্লার ৩টি দোকান রয়েছে। বাকি ৩টি যশোরের নাভারন বাজারের সাতক্ষীরা বাসস্ট্যান্ড, শহরের দড়াটানা ও নিউ মার্কেট এলাকায় অবস্থিত।

সাদেকের মিষ্টি তৈরি করছেন কারিগর। ছবি: টিবিএস

জামতলা বাসস্ট্যান্ডের বটতলায় অবস্থান সাদেক আলীর প্রতিষ্ঠিত আদি 'সাদেক মিষ্টান্ন ভান্ডার'। দোকানটিতে রসগোল্লা ছাড়াও প্রায় সব ধরনের মিষ্টি পাওয়া যায়। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এখান থেকেই জামতলার মিষ্টি সরবরাহ করা হয়।

জামতলার মিষ্টির কারিগর বজলুর রহমান সাদেক আলীর কাছ থেকেই মিষ্টি বানানো শিখেছেন। তিনি জানালেন তাদের এ বিখ্যাত মিষ্টি তৈরির প্রক্রিয়া। 'প্রথমেই দুধ জ্বালিয়ে ছানা তৈরি করি। এরপর ছানা থেকে পানি ঝরিয়ে শুকিয়ে তার সঙ্গে হালকা সুজি মিশিয়ে সেটাকে গোল গোল মণ্ড তৈরি করি।

'তারপর চিনির শিরাতে অল্প আঁচে এ ছানার বলগুলোকে বাদামী বর্ণ হওয়া পর্যন্ত সেদ্ধ করি। বাদামি রং ধরলেই সেগুলো হয়ে যায় সাদেক গোল্লা।'

সাদেক গোল্লা তিন আকারে চার প্রকার প্যাকেটে সরবরাহ করা হয়। পলিথিনের প্যাকেটে পাঁচ টাকা দামের ২০টি, ১০ টাকা দামের ১০টি, ২০ টাকা দামের ৫টি এবং সাদা রঙের ১২ টাকা দামের ১০টি করে মিষ্টি বিক্রি করা হয়।

ছবি: টিবিএস

ইসহাক হোসেন নামক এক ক্রেতা বলেন, 'বর্তমানে অনেকেই ডায়াবেটিসে আক্রান্ত। সাদেক গোল্লার বিশেষত্ব হলো এতে চিনির পরিমাণ কম। তাই যারা ডায়াবেটিসে আক্রান্ত, তারা এ মিষ্টি খেতে পারেন।' কলেজশিক্ষক তৈয়ব হোসেন জানান, সাদেক মিষ্টির জনপ্রিয়তার কারণ, বাজারের অন্য মিষ্টির চেয়ে এটি স্বাদে ভিন্ন। দুধ খাঁটি আর মিষ্টির প্রক্রিয়াকরণ ভালো। তাই এ মিষ্টির চাহিদা ক্রেতাদের কাছে বেশি।

যশোরের দড়াটানায় অবস্থিত জামতলার সাদেক মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী ও সাদেক আলীর ছেলে শাজাহান কবীর বলেন, 'বাবার মৃত্যুর পর আমরা ছয় ভাই ধাপে-ধাপে ৬টি আউটলেট নিয়ে যাত্রা শুরু করি। সঠিক মান নিয়ন্ত্রণ করে আমরা বাজারের চাহিদা পূরণের চেষ্টা করছি।'

মিষ্টির স্বাদ বা গুণগত মান পরিবর্তন হতে পারে এমন কোনো উপকরণ তারা মেশান না বলে জানান তিনি। এছাড়া সবসময় পরিস্কার-পরিচ্ছন্নতাকে গুরুত্ব দেওয়া হয়।

'আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা অনুপ্রাণিত করব যাতে এ শিল্পকে তারা ধরে রাখে। সে সঙ্গে সরকারের পৃষ্ঠপোষকতা পেলে সাদেক গোল্লাকে মিষ্টির ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে তুলতে চাই,' বলেন তিনি।

Related Topics

টপ নিউজ

সাদেকের মিষ্টি / যশোর / জামতলা / মিষ্টির দোকান / মিষ্টির ব্যবসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Related News

  • জ্বালানির মূল্যবৃদ্ধি: বেনাপোল থেকে পণ্যবাহী ট্রাকের ভাড়া বেড়েছে ৮,০০০ টাকা
  • যশোরে কালবৈশাখী ঝড়ে কৃষকের মৃত্যু, আহত অন্তত ২০
  • যশোরে তেলপাম্পে সিরিয়াল দেওয়া নিয়ে যুবদল-ছাত্রদল কর্মীদের সংঘর্ষ, আহত ৩
  • প্রয়োজনে শহরে বিদ্যুৎ বন্ধ রেখে ফসলের মাঠে সরবরাহ নিশ্চিত করা হবে: জ্বালানি প্রতিমন্ত্রী 
  • দরপত্র ছাড়াই ব্যক্তিমালিকানায় ভৈরব নদে ‘টুরিস্ট পয়েন্ট’ অনুমোদনের অভিযোগ

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net