Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
২৪ ঘণ্টার মধ্যে সংসদে অধিবেশন ডেকে দাবি মানতে হবে, মামলা প্রত্যাহারেও সময় বেঁধে দিলেন শিক্ষার্থীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 July, 2024, 04:00 pm
Last modified: 14 July, 2024, 05:56 pm

Related News

  • ‘রাজাকারের তো ফাঁসি দিছি, এবার তোদেরও তাই করব’: আন্দোলনকারীদের নিয়ে ঢাবি ভিসিকে হাসিনা
  • ৭ জুলাই : বাংলা ব্লকেডে স্থবির ঢাকা, কোটা বাতিলে এক দফা কর্মসূচি ঘোষণা
  • আন্দোলনের একপর্যায়ে আমরা ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে চলে যাই: নাহিদ ইসলাম
  • রাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে চলছে একদল শিক্ষার্থীর আমরণ অনশন
  • শেখ হাসিনা এখন কোথায় আছেন?

২৪ ঘণ্টার মধ্যে সংসদে অধিবেশন ডেকে দাবি মানতে হবে, মামলা প্রত্যাহারেও সময় বেঁধে দিলেন শিক্ষার্থীরা

রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদানের পর আয়োজিত সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই দাবি তুলে ধরা হয়। একইসাথে দাবি মানা না হলে শিক্ষার্থীদের পক্ষ থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট
14 July, 2024, 04:00 pm
Last modified: 14 July, 2024, 05:56 pm
ছবি: মো. বেলাল হোসেন/টিবিএস

আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংসদে জরুরি অধিবেশন ডেকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা। একই সময়ের মাঝে শাহবাগ থানায় শিক্ষার্থীদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে।

রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদানের পর আয়োজিত সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই দাবি তুলে ধরা হয়। একইসাথে দাবি মানা না হলে শিক্ষার্থীদের পক্ষ থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়েছে।

আন্দোলনের সমন্বয়ক নাহিদ হোসেন বলেন, "আইন বিভাগের মাধ্যমে যথাযথ আইনের মাধ্যমে এই কোটা সংস্কার করতে হবে। সরকার প্রথম থেকে হস্তক্ষেপ করলে আন্দোলন এতদূর আসতো না।"

তিনি আরও বলেন, "সরকার যেহেতু হস্তক্ষেপ করে নাই তাই দেশে সর্বোচ্চ অভিভাবক রাষ্ট্রপতির কাছে এসেছি। আমরা চাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংসদে জরুরি অধিবেশন ডেকে আমাদের দাবি মেনে নিতে হবে। আমরা ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করে দৃশ্যমান কোন অগ্রগতি না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।" 

এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১২ জন সমন্বয়ক বঙ্গভবনে পুলিশি পাহারায় প্রবেশ করে রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে স্মারকলিপি প্রদান করে। পরবর্তীতে পুলিশি নিরাপত্তায় তাদেরকে হকি স্টেডিয়ামের মোড়ে নিয়ে আসা হয়।

আজ (রোববার) বেলা ২টা ৪০ মিনিটের দিকে গণ পদযাত্রা থেকে তারা বঙ্গভবনে পুলিশি প্রহরায় প্রবেশ করেন। এসময় গণ পদযাত্রার মিছিল মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে।

এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা বেলা ১টা ৪৫ এর দিকে বায়তুল মোকাররম এর সামনের পুলিশের ব্যারিকেড ভেঙে বঙ্গভবন অভিমুখে অগ্রসর হয়েছিল। ফলে বঙ্গভবনের সামনে পুলিশ সতর্ক অবস্থান নেয়। 

এছাড়াও সচিবালয়ের বিভিন্ন গেটের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিল। একইসাথে গুলিস্তান জিরো পয়েন্ট অবরোধ করা হয়।

এছাড়াও সচিবালয়ের বিভিন্ন গেটের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিল। একইসাথে গুলিস্তান জিরো পয়েন্ট অবরোধ করা হয়।

Related Topics

টপ নিউজ

কোটা সংস্কার আন্দোলন / কোটা বিরোধী আন্দোলন / কোটা বাতিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
    জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

Related News

  • ‘রাজাকারের তো ফাঁসি দিছি, এবার তোদেরও তাই করব’: আন্দোলনকারীদের নিয়ে ঢাবি ভিসিকে হাসিনা
  • ৭ জুলাই : বাংলা ব্লকেডে স্থবির ঢাকা, কোটা বাতিলে এক দফা কর্মসূচি ঘোষণা
  • আন্দোলনের একপর্যায়ে আমরা ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে চলে যাই: নাহিদ ইসলাম
  • রাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে চলছে একদল শিক্ষার্থীর আমরণ অনশন
  • শেখ হাসিনা এখন কোথায় আছেন?

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ

4
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

5
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

6
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net