Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
৪ ঘণ্টা পর রেলপথ অবরোধ প্রত্যাহার রাজশাহীর কোটা সংস্কার আন্দোলনকারীদের

বাংলাদেশ

রাজশাহী প্রতিনিধি
12 July, 2024, 09:10 pm
Last modified: 12 July, 2024, 09:24 pm

Related News

  • যুক্তরাষ্ট্র কি বিশ্বের যেকোনো জায়গায় ইরান-সংশ্লিষ্ট জাহাজ আটকাতে পারবে?
  • হরমুজে যুক্তরাষ্ট্রের অবরোধ ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’: চীনের তীব্র প্রতিক্রিয়া
  • ট্রাম্পের দাবি ইরান অবরোধে অন্য দেশগুলোও যোগ দেবে; তবে এখনও সাড়া দেয়নি কেউ
  • আজ থেকেই ইরানের সব বন্দর অবরোধের ঘোষণা মার্কিন সামরিক বাহিনীর
  • বড় পরিবর্তনের পথে পরিবহন খাত, অগ্রাধিকার পাচ্ছে রেল

৪ ঘণ্টা পর রেলপথ অবরোধ প্রত্যাহার রাজশাহীর কোটা সংস্কার আন্দোলনকারীদের

শুক্রবার (১২ জুলাই) রাত ৯টায় তারা অবরোধ প্রত্যাহার করে রেলপথ থেকে সরে যান। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রাজশাহী প্রতিনিধি
12 July, 2024, 09:10 pm
Last modified: 12 July, 2024, 09:24 pm
ছবি: বুলবুল হাবিব/টিবিএস

টানা চার ঘণ্টা পর রেলপথ অবরোধ প্রত্যাহার করেছেন রাজশাহীর কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা। শুক্রবার (১২ জুলাই) রাত ৯টায় তারা অবরোধ প্রত্যাহার করে রেলপথ থেকে সরে যান। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাইকে আন্দোলনের অংশ নেওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফাহিম রেজা বলেন, 'আমাদের কর্মসূচি রাত ১০টা পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত ছিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সবার কর্মসূচি শেষ করায় আমরা ১০টার পরিবর্তে রাত ৯টায় অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছি। ইতোমধ্যে আমাদের অবরোধ কর্মসূচির কারণে সারাদেশের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। যা স্বাভাবিক হতে রাত ১২ টা পর্যন্ত বেজে যাবে। এদিক থেকে আমাদের আন্দোলন সফল হয়েছে।'

তিনি আরও বলেন, 'আমরা আগামিকাল রাজপথে কোনো কর্মসূচি রাখবো না। তবে বিভিন্ন হল ও বিভাগের শিক্ষার্থীদের সাথে গণসংযোগ করা হবে। এরপর কেন্দ্রীয় কমিটি শনিবারের যে কর্মসূচি দিবে তা আমরা সর্বাত্মকভাবে পালন করব।'

ছবি: বুলবুল হাবিব/টিবিএস

এর আগে বিকাল ৫টায় কোটা বৈষম্য নিরসনের এক দফা দাবি এবং সারাদেশে 'বাংলা ব্লকেড' কর্মসূচিতে হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে রাবির কোটা সংস্কার আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় রেলপথ অবরোধ করেন। এর ফলে রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

রেলপথ অবরোধের কারণে দুইটি ট্রেন রাজশাহী রেলস্টেশনে আটকা পড়ে। ফলে চরম দুর্ভোগে পড়েন ট্রেন দুইটির যাত্রীরা।

একই দাবিতে গতকালও শিক্ষার্থীরা সাড়ে ৩ ঘন্টা রেলপথ অবরোধ করে রাখেন।

এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৪টায় বিভিন্ন হল ও মেস থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন রাবির শত শত শিক্ষার্থী। 

আন্দোলনে অংশ নিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) শিক্ষার্থীরাও  গ্রন্থাগারের সামনে  জড়ো হন। এরপর একটি বিশাল মিছিল নিয়ে প্যারিস রোড হয়ে আবাসিক হলের সামনে দিয়ে এসে শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেন।

ছবি: বুলবুল হাবিব/টিবিএস

শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে বিভিন্ন স্লোগান ও বক্তব্য দিতে থাকেন।

শুরুর দিকে আন্দোলনে শত শত শিক্ষার্থী থাকলেও সন্ধ্যা ৭টার পর থেকে আন্দোলনে শিক্ষার্থীরা কমতে থাকে।
গত সোমবার থেকে সারাদেশের কোটা সংস্কার আন্দোলনকারীরা এক দফা দাবি জানিয়ে আসছেন।

দাবিটি হলো- 'সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটাপদ্ধতি সংস্কার করতে হবে।'

তারা বলেন, সরকারি সকল গ্রেডে কোটা পদ্ধতির সংস্কার করে ন্যূনতম ৫ শতাংশ কোটা পদ্ধতি রেখে সংসদে আইন পাস করতে হবে। যতক্ষণ না কোটা পদ্ধতির সংস্কার হবে ততক্ষণ আন্দোলন চলতে থাকবে।

ছবি: বুলবুল হাবিব/টিবিএস

আন্দোলনকারী রাবির অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তোফায়েল আহমেদ বলেন, 'সারাদেশের সাথে সমন্বয় করে আমরা আন্দোলন পরিচালনা করছি। আজকে বিক্ষোভ কর্মসূচি শেষে শিক্ষাথীদের দাবির প্রেক্ষিতে আমরা রেলপথ অবরোধ করেছি। ন্যূনতম ৫ শতাংশ কোটা রেখে সকল গ্রেডে কোটা পদ্ধতির সংস্কার করতে হবে।'

রাজশাহী রেলওয়ের স্টেশন ম্যানেজার আব্দুল করিম বলেন, ''শিক্ষার্থীদের অবরোধের কারণে রাজশাহী স্টেশনে দুইটি ট্রেন আটকা পড়েছে। বিকেল ৫টার সময় আন্তঃনগর 'টুঙ্গিপাড়া এক্সপ্রেস' ছাড়ার কথা থাকলেও অবরোধের কারণে ট্রেনটি ছাড়া সম্ভব হয়নি। এছাড়া বিকাল সাড়ে ৩টায় পাবনাগামী আন্তঃনগর 'ঢালারচর এক্সপ্রেস' ট্রেনটি ছাড়ার কথা থাকলেও ট্রেনটি রাজশাহীতে ঢুকেছেই ৪টার পর। তারপর ওয়াশে এক ঘণ্টার মতো সময় লেগেছে। এজন্য 'ঢালারচর এক্সপ্রেস' ট্রেনটিও ছাড়া সম্ভব হয়নি।''

Related Topics

টপ নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয় / রেলপথ / অবরোধ / কোটাবিরোধী আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
    রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

Related News

  • যুক্তরাষ্ট্র কি বিশ্বের যেকোনো জায়গায় ইরান-সংশ্লিষ্ট জাহাজ আটকাতে পারবে?
  • হরমুজে যুক্তরাষ্ট্রের অবরোধ ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’: চীনের তীব্র প্রতিক্রিয়া
  • ট্রাম্পের দাবি ইরান অবরোধে অন্য দেশগুলোও যোগ দেবে; তবে এখনও সাড়া দেয়নি কেউ
  • আজ থেকেই ইরানের সব বন্দর অবরোধের ঘোষণা মার্কিন সামরিক বাহিনীর
  • বড় পরিবর্তনের পথে পরিবহন খাত, অগ্রাধিকার পাচ্ছে রেল

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

3
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

4
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

5
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
বাংলাদেশ

রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে

6
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net