Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভ কোটা সংস্কার আন্দোলনকারীদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 July, 2024, 04:25 pm
Last modified: 11 July, 2024, 09:25 pm

Related News

  • ‘রাজাকারের তো ফাঁসি দিছি, এবার তোদেরও তাই করব’: আন্দোলনকারীদের নিয়ে ঢাবি ভিসিকে হাসিনা
  • আন্দোলনের একপর্যায়ে আমরা ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে চলে যাই: নাহিদ ইসলাম
  • রাজনৈতিক উদ্দেশ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে ফের কোটাপ্রথা চালু করছে সরকার: ছাত্র অধিকার পরিষদ
  • প্রায় ২ ঘণ্টা পর মিরপুর সড়কে অবরোধ প্রত্যাহার শিক্ষার্থীদের
  • শেখ হাসিনা এখন কোথায় আছেন?

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভ কোটা সংস্কার আন্দোলনকারীদের

রাজাধানী ও সারাদেশের বিভিন্ন স্থানে পুলিশের বাধা উপেক্ষা করে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করছেন।
টিবিএস রিপোর্ট
11 July, 2024, 04:25 pm
Last modified: 11 July, 2024, 09:25 pm

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন। ছবি: শাহাদাত বিপ্লব/টিবিএস

সরকারি চাকরিতে কোটা পদ্ধতির বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবারও  (১১ জুলাই) তাদের অবরোধ ও বিক্ষোভ অব্যাহত রেখেছেন। এ দিন পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল নিয়ে সড়কে বের হয়েছেন বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর প্রায় ২০ জন আহত হন। এরপর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।

এছাড়া এ দিন পুলিশের বাধা ও অনুরোধ উপেক্ষা করে ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মিছিল নিয়ে শাহবাগের দিকে জড়ো হতে শুরু করেন।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর প্রতিনিধি জানান, পুলিশের সঙ্গে হামলার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হলসমূহ ও আশপাশের বিভিন্ন মেস থেকে শিক্ষার্থীরা এসে বিক্ষোভে যুক্ত হন। এরপর তারা ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।

এদিকে এ দিন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিন বলেছেন, কোটা পদ্ধতি নিয়ে সংশ্লিষ্ট আদালত ইতোমধ্যে রায় দেওয়ার পরও কেউ রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে পুলিশ প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

পুলিশের বাধা ও অনুরোধ উপেক্ষা করে মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ১১ জুলাই, ২০২৪। ছবি: নোমান মাহমুদ/টিবিএস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেন, 'বৈরী আবহাওয়া কিংবা পুলিশ ও ছাত্রলীগের সতর্ক অবস্থান সত্ত্বেও আমাদের ঘোষিত কর্মসূচি অন্যদিনের মতো পালিত হবে। আমরা সত্যের পক্ষে আছি, আমরা অনিরাপদ বোধ করছি না।'

অন্যদিকে পুলিশের অনুরোধ ও বাধা উপেক্ষা করে বৃহস্পতিবার বিকেল ৪টায় ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করেছেন  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। সড়কে মুখোমুখি অবস্থান করছেন আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশ সদস্যরা।

এদিকে বিকেল ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে শুরু করেন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরাও।

বিকেল সাড়ে ৫টা

শেকৃবিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, আগারগাঁও সড়ক অবরোধ

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা পুনর্বহালের প্রতিবাদে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের আন্দোলনে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হওয়ার কথা জানা গেছে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা আগারগাঁও সড়ক অবরোধ করেন। ১১ জুলাই, ২০২৪। ছবি: টিবিএস

বৃহস্পতিবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রবেশপথের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি শুরু হলে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ৷

এর কিছুক্ষণ পর দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে আগারগাঁও সড়ক দখলে নেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগারগাঁও সড়কের দিকে এগিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা

বিকেল ৫টা

শাহবাগে পুলিশের ব্যারিকেড সরিয়ে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা

পুলিশের ব্যারিকেড সরিয়ে দিয়ে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান গ্রহণ করেছেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের জন্য আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা।

বৃহস্পতিবার বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে আগত কয়েক হাজার আন্দোলনকারীর একটি বিক্ষোভ মিছিল শাহবাগে পৌঁছে।

আন্দোলনকারীরা শাহবাগ মোড় অতিক্রম করে একবার হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত গেলেও পরে আবার সেখান থেকে শাহবাগ ফিরে আসেন।

পুলিশের ব্যারিকেড সরিয়ে দিয়ে শাহবাগে অবস্থান নিয়েছেন কয়েক হাজার আন্দোলনকারী। ১১ জুলাই, ২০২৪। ছবি: মো. বেলাল হোসেন/টিবিএস

রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আকতারুল ইসলাম বলেন, 'শিক্ষার্থীরা ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিতে চেয়েছিলেন। কিন্তু আমরা তাদের বুঝিয়ে ফিরিয়ে এনেছি।'

'আমরা শান্তিপূর্ণ অবস্থানে আছি। আমরা চাই শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাসে ফিরে যাক,' বলেন ঢাকা মহানগর পুলিশের এ কর্মকর্তা।

বিকেল ৪টা

পুলিশের বাধা উপেক্ষা করে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

পুলিশের অনুরোধ ও বাধা উপেক্ষা করেই সরকারি চাকরিতে কোটাব্যবস্থার সংস্কার চেয়ে একদফা দাবিতে 'বাংলা ব্লকেড' কর্মসূচির অংশ হিসেবে ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

পূর্বঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার দুপুর ৪টায় থেকে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন'-এর ব্যানারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 'একদফা' দাবি আদায়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা–আরিচা মহাসড়কের উভয় লেন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

বিকেল ৪টা ২০ মিনিটে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মহাসড়কে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিপুল পরিমাণ পুলিশ সদস্য উপস্থিত রয়েছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীধের কোটা সংস্কার আন্দোলন। ১১ জুলাই, ২০২৪। ছবি: হাসিব সোহেল/টিবিএস

বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এলে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক আলমগীর কবীর শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ না করে ক্যাম্পাসের অভ্যন্তরে অবস্থান করে আন্দোলন চালিয়ে যাওয়ার অনুরোধ করেন।

কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তার কথা না শুনে মহাসড়কে নেমে আসার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়েন। এ সময় পুলিশের কর্মকর্তারা শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ থেকে বিরত থাকার অনুরোধ করলেও শিক্ষার্থীরা পুলিশের অনুরোধ ও বাধা উপেক্ষা করে স্লোগান দিতে দিতে মহাসড়কে নেমে সড়কের উভয় লেন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

বিকেল ৩টা ৪৫ মিনিট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত ২০

কুমিল্লায় চলমান কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বৃহস্পতিবার বিকালে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে বলে জানা যায়।

এতে পুলিশ ও শিক্ষার্থীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

আদোলনরত শিক্ষার্থীরা জানান, আজ বিকালে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে পাঁচ শতাধিক শিক্ষার্থী ঢাকা-চট্টগ্রাম  মহাসড়কের কুমিল্লার কোটবাড়ির দিকে অগ্রসর হতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে।

জানা গেছে, বৃহস্পতিবার বিকাল সোয়া ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত প্রথমবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর বিকাল সাড়ে ৩টায় ক্যাম্পাসের আনসার ক্যাম্পের সামনে ফের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।

শাহবাগ থানার সামনে পুলিশের অবস্থান। ছবি: মো. বেলাল হোসেন/টিবিএস

বিকেল সাড়ে ৩টা

সর্বোচ্চ আদালতের স্থিতাবস্থার পর কেউ রাস্তা আটকালে ব্যবস্থা নেব: পুলিশ

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিন বলেছেন, কোটা পদ্ধতি নিয়ে সংশ্লিষ্ট আদালত ইতোমধ্যে রায় দেওয়ার পরও কেউ রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে পুলিশ প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহিদ উদ্দিন বলেন, যারা আন্দোলন করছেন, তাদের প্রতি পুলিশের অবশ্যই ভালোবাসা-সহমর্মিতা আছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। ছবি: নোমান মাহমুদ/টিবিএস

'কিন্তু সেই সঙ্গে মনে রাখতে হবে, দেশের প্রচলিত আইন ও দেশের সর্বোচ্চ আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে আমরা বাধ্য। যেহেতু শিক্ষার্থীরা শিক্ষিত, তাই ডিএমপির পক্ষ থেকে আমি বিনীত অনুরোধ করছি, তারা যেন মানুষকে কোনো দুর্ভোগ দিয়ে কর্মসূচি না দেন,' বলেন তিনি।

'কোটা আন্দোলনকারীদের কাউকে আগামী চার সপ্তাহ সড়কে বসতে দেবে না পুলিশ। আজ থেকে শিক্ষার্থীদের আর জনদুর্ভোগ করার কোনো অবকাশ আছে বলে মনে করে না ঢাকা মহানগর পুলিশ,' বলেন মহিদ উদ্দিন।

আন্দোলনকারীরা নির্দেশ না মানলে পুলিশ কী ব্যবস্থা নেবে এমন প্রশ্নের জবাবে পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ঢাকা মহানগর পুলিশের আইন ও দেশের প্রচলিত আইন অনুযায়ী এটা অপরাধ বলে গণ্য হবে।
 

Related Topics

টপ নিউজ

কোটা সংস্কার আন্দোলন / কোটা সংস্কার / কোটাবিরোধী আন্দোলন / কোটা পদ্ধতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • ‘রাজাকারের তো ফাঁসি দিছি, এবার তোদেরও তাই করব’: আন্দোলনকারীদের নিয়ে ঢাবি ভিসিকে হাসিনা
  • আন্দোলনের একপর্যায়ে আমরা ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে চলে যাই: নাহিদ ইসলাম
  • রাজনৈতিক উদ্দেশ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে ফের কোটাপ্রথা চালু করছে সরকার: ছাত্র অধিকার পরিষদ
  • প্রায় ২ ঘণ্টা পর মিরপুর সড়কে অবরোধ প্রত্যাহার শিক্ষার্থীদের
  • শেখ হাসিনা এখন কোথায় আছেন?

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net