Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
শিক্ষার্থীদের উসকানি দেয়া হচ্ছে: কোটা বিরোধী আন্দোলন নিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 July, 2024, 03:05 pm
Last modified: 11 July, 2024, 03:11 pm

Related News

  • প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী
  • উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে অন্তর্বর্তী সরকারের চিঠি
  • নাশকতা সৃষ্টির অভিযোগে বরখাস্ত সেনাসদস্য নাইমুল ও তার ২ সহযোগী গ্রেপ্তার: আইএসপিআর
  • আগরতলায় হাইকমিশনে হামলা: জনগণকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান তারেক রহমানের
  • কতিপয় ডান ও বামপন্থীর উসকানিমূলক কর্মকাণ্ড দেশটাকে অস্থির করে রেখেছে: মাহফুজ আলম

শিক্ষার্থীদের উসকানি দেয়া হচ্ছে: কোটা বিরোধী আন্দোলন নিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘যারা দেশের উন্নতি চায় না তারা কোটা বিরোধী আন্দোলনে উসকানি দিচ্ছে।’
টিবিএস রিপোর্ট
11 July, 2024, 03:05 pm
Last modified: 11 July, 2024, 03:11 pm
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। ফাইল ছবি

একটি স্বার্থান্বেষী মহল শিক্ষার্থীদের উসকানি দিচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ (১১ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জনপ্রশাসনমন্ত্রী সাংবাদিকদের বলেন, 'যারা দেশের উন্নতি চায় না তারা কোটা বিরোধী আন্দোলনে উসকানি দিচ্ছে।'

তিনি বলেন, 'কোটা নিয়ে আন্দোলন করার কিছু নেই। শিক্ষার্থীদের কিছু বলার থাকলে আদালতে উপস্থাপন করতে পারে। সরকার চায় কোটার বিষয়টি সুন্দরভাবে সমাধান হোক।'

সরকারি চাকরিতে কোটার বিষয়টি আদালতে নিষ্পত্তি হওয়ার পর শিক্ষার্থীদের কল্যাণে সরকার সবকিছু করতে প্রস্তুত বলে জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, 'আদালতের বিষয় আদালতে সমাধান হোক। এই সমাধানের পর যদি আরও কিছু আলোচনা করতে হয় সেটি আলোচনা করার জন্য আমরা সবসময় প্রস্তুত।'

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও শিক্ষার্থীদের বিষয়টি আদালতের হাতে ছেড়ে দেওয়ার আহ্বান জানান।

কত শতাংশ কোটা থাকা উচিত বলে মনে করেন— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এটা বলবে আদালত। তবে আমি একটি বাস্তবতা বলতে পারি। সেটা হচ্ছে, ৪০ তম বিসিএসে ৫৯ টি জেলা থেকে পুলিশ ক্যাডারে কোনো নারী প্রার্থী নির্বাচিত হয়নি। আর ১৭ টি জেলা থেকে নারী-পুরুষ কেউই নির্বাচিত হয়নি'।

তিনি জানিয়েছেন, ৪০, ৪১ এবং ৪৩ তম বিসিএসে নারীদের অংশগ্রহণ কমেছে। ৩৮ তম বিসিএসে গড়ে ২৬ শতাংশের ওপরে নারীরা চাকরিতে প্রবেশ করে। কিন্তু পরের বিসিএসগুলোতে গড়ে ১৯ শতাংশ নারীর অংশগ্রহণ ছিল।

Related Topics

টপ নিউজ

কোটা বিরোধী আন্দোলন / উসকানি / জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
    উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি
  • সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
    যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
    রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর
  • পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
    ‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

Related News

  • প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী
  • উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে অন্তর্বর্তী সরকারের চিঠি
  • নাশকতা সৃষ্টির অভিযোগে বরখাস্ত সেনাসদস্য নাইমুল ও তার ২ সহযোগী গ্রেপ্তার: আইএসপিআর
  • আগরতলায় হাইকমিশনে হামলা: জনগণকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান তারেক রহমানের
  • কতিপয় ডান ও বামপন্থীর উসকানিমূলক কর্মকাণ্ড দেশটাকে অস্থির করে রেখেছে: মাহফুজ আলম

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি

3
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

5
শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
বাংলাদেশ

রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

6
পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net