Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
আবারও সাদিক এগ্রো থেকে ৬টি ব্রাহমা গরু জব্দ দুদকের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 July, 2024, 03:40 pm
Last modified: 03 July, 2024, 08:30 pm

Related News

  • দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
  • অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের মামলায় স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর 
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফারজানা ইসলামের আয়কর নথি জব্দের নির্দেশ
  • ২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • মানি লন্ডারিং মামলা: ছাগল-কাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরানের জামিন

আবারও সাদিক এগ্রো থেকে ৬টি ব্রাহমা গরু জব্দ দুদকের

বুধবার (৩ জুলাই) দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল রাজধানীর মোহাম্মদপুরে সাদিক এগ্রোর আরও একটি খামারে অভিযান চালিয়ে ৬ টি ব্রাহমা জাতের গরুর সন্ধান পেয়েছে।
টিবিএস রিপোর্ট
03 July, 2024, 03:40 pm
Last modified: 03 July, 2024, 08:30 pm
৩ জুলাই ২০২৪ সাদিক এগ্রোর খামারে অভিযান চালায় দুদক। ছবি: টিবিএস

ছাগলকাণ্ডের পর থেকে সাদিক এগ্রোর একের পর এক খামারে ব্রাহমা গরুর সন্ধানে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৩ জুলাই) দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল রাজধানীর মোহাম্মদপুরে সাদিক এগ্রোর আরও একটি খামারে অভিযান চালিয়ে ৬ টি ব্রাহমা জাতের গরুর সন্ধান পেয়েছে।

জানা যায়, মোহাম্মদপুর থানার নবীনগর এলাকার ১৫ নাম্বার রোডের সাদিক এগ্রোর খামারে অভিযান চালায় দুদক। এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা বাসনা আক্তার।

দুদক জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাদিক এগ্রোতে দুদকের এনফোর্সমেন্ট টিম এসে ৬টি ব্রাহমা গরুর সন্ধান পান।

সেখানে প্রতিটি গরু কোটি টাকা মূল্যের বলে দাবি করেছে সাদিক এগ্রোতে কর্মরতরা।

নাম প্রকাশে অনিচ্ছুক সাদিক এগ্রোর এক কর্মী বলেন, '৩ তারিখ গভীর রাতে গরুগুলোকে এখানে আনা হয়।'

অভিযানে সাদিক এগ্রোর মালিক বা ম্যানেজার কাউকেই পাওয়া যায়নি।

জানা গেছে, প্রাণীসম্পদ অধিদপ্তর গরুগুলো ২৮০ টাকা কেজি দরে মাংস হিসেবে বিক্রি করার শর্তে নিলামে দিয়েছিল।

এর আগে গত ১ জুলাই সাদিক এগ্রোতে ৭ থেকে ১০ মাস বয়সী ৭টি ব্রাহমা প্রজাতির গরুর বাছুর পেয়েছিল দুদক।

ব্রাহমা গরু "সুলতান", যার দাম ধরা হয়েছে দেড় কোটি টাকা। ছবি: টিবিএস

দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে দুদকের ৯ সদস্যের অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

অভিযান শেষে আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, 'অভিযানে আমরা খামারের বীজ (স্পার্ম) দেওয়ার হিসাব খাতা ও কসাই খাতা দুটি জব্দ করেছি। সেখানে দেখা গেছে গত মাসে ৫টি ব্রাহমা জাতের গাভীকে স্পার্ম দেওয়া হয়েছে। যদিও খামারে ওই পাঁচটি ব্রাহমা জাতের গাভী দেখা যায়নি।'

তিনি বলেন, 'এছাড়াও আমরা ৭ টি ব্রাহমা জাতের বাছুর পেয়েছি। সেগুলো বিক্রি বা স্থানান্তর করতে নিষেধ করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'যে ১৬ টি গরু ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন নিয়েছিল, সেগুলোর বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে ফার্মের খাতায় প্রাপ্ত স্পার্ম দেওয়া গরুর তথ্য ও যে বাছুরগুলো এখনে আছে এ বিষয়ে কমিশনে তথ্য দেওয়া হবে। কমিশন পরবর্তীতে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিবে।'

এরআগে সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান পরিচালনা করে দুদক। সরকারি প্রতিষ্ঠানটির দরপত্র জালিয়াতিসহ নানান দুর্নীতির অভিযোগ অভিযানের সময় খতিয়ে দেখেছেন দুদকের সদস্যরা।

সেখানে দুদক কর্মকর্তারা কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক মো মনিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেন।

খামারটি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুদকের এই অভিযানিক দল সাভারের বিরুলিয়া এলাকায় সাদিক এগ্রোতে এসে অভিযান শুরু করেন।

সাদিক এগ্রোতে ব্রাহমা জাতের গরু। ছবি: টিবিএস

রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাতের ছাগলকাণ্ডের পর থেকে সাদিক এগ্রোকে নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে অবৈধভাগে খাল ও সিটি করপোরেশনের জায়গা দখল করে গড়ে তোলা এবং ট্রেড লাইসেন্স না নেয়ায় সাদিক এগ্রোর খামার ভেঙে দেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন। 

সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেনের বিরুদ্ধে অবৈধভাবে দেশের গরু আনার অভিযোগ রয়েছে। আমদানির এলসি (ঋণপত্র) না খুলেই ২০২১ সালে ১৮টি ব্রাহমা জাতের গরু জাল কাগজপত্র তৈরি করে দেশে আনেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা এসব গরু শাহীওয়াল জাতের বলে নথিতে উল্লেখ করেছিল সাদিক এগ্রো।

সরকার এর আগে ২০১৬ সালে ব্রাহমা আমদানির ওপর নিষেধাজ্ঞা দেয়।

আমদানি নিষিদ্ধ উন্নত জাতের ওই গরুগুলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা। একটি গরু তখনি মারা যায়। অন্য গরুগুলো পাঠানো হয় সাভারের গো প্রজনন কেন্দ্রে।
 
বিষয়টি নিয়ে ওই বছরের ৩ আগস্ট হাইকোর্টেও শুনানি হয়েছিল, এসময় উচ্চ আদালত কাস্টমস কর্মকর্তাদের গরুগুলো জব্দ করার সিদ্ধান্তের পক্ষেই রায় দেন।  

২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত গরুগুলো সাভারের গো প্রজনন ও দুগ্ধ খামারেই লালন পালন হয়। পরে গরুর মাংসের চাহিদা মেটাতে দরপত্রের মাধ্যমে নিলামের বিজ্ঞপ্তি দেয় প্রতিষ্ঠানটি। 

দুদক কর্মকর্তা আবুল কালাম আজাদ অভিযানের পর সাংবাদিকদের জানান, "তখন মূলত মাংসের চাহিদা পূরণে একটি কমিটি করে ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের কাছে ১৬টি গরু সূলভমূল্যে হস্তান্তর করা হয়। কিন্তু ওই গরুগুলো পরে কীভাবে সাদিক এগ্রোর কাছে গেল এ বিষয়েই মূলত আজকের অভিযান"।
 
অভিযোগ রয়েছে, এই সুযোগে সাদিক এগ্রো আবার স্বল্পমূল্য গরুগুলো নিলামে জালিয়াতির মাধ্যমে নিয়ে নেয়।

Related Topics

টপ নিউজ

সাদিক এগ্রো / ছাগলকাণ্ড / দুদক / ব্রাহমা গরু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
  • অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের মামলায় স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর 
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফারজানা ইসলামের আয়কর নথি জব্দের নির্দেশ
  • ২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • মানি লন্ডারিং মামলা: ছাগল-কাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরানের জামিন

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net