Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
এমপি আজীম হত্যা: শিমুলের সঙ্গে যোগাযোগ করা ৩টি মোবাইল পুকুরে ফেলে দেন কামাল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 June, 2024, 08:55 pm
Last modified: 24 June, 2024, 09:07 pm

Related News

  • রাজধানীর নিউমার্কেটে শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা: অজ্ঞাতনামা ৯ জনের বিরুদ্ধে মামলা  
  • যুক্তরাষ্ট্রের কতজন প্রেসিডেন্ট আততায়ীর হাতে প্রাণ হারিয়েছেন?
  • চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী সাজিদকে ৮ তলা থেকে ফেলে হত্যা: পলাতক আসামি গ্রেপ্তার
  • ওসমান হাদি হত্যা: অস্ত্র বিক্রেতা মাজেদুলের দায় স্বীকার
  • কুষ্টিয়ায় পীর হত্যা: জামায়াত নেতা খাজা আহমেদকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

এমপি আজীম হত্যা: শিমুলের সঙ্গে যোগাযোগ করা ৩টি মোবাইল পুকুরে ফেলে দেন কামাল

সোমবার (২৪ জুন) কাজী কামালের পাঁচ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করে ডিবি। তবে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহ রিমান্ড আবেদন নামঞ্জুর করেন।
টিবিএস রিপোর্ট
24 June, 2024, 08:55 pm
Last modified: 24 June, 2024, 09:07 pm
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। ফাইল ছবি: ফেসবুক

কলকাতায় সংসদ সদস্য আনোয়ারুল আজীম হত্যাকাণ্ডের পর 'মাস্টারমাইন্ড' শিমুল ভূঁইয়া দফায় দফায় মুঠোফোনে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদের সঙ্গে কথা বলেন। পরে শিমুলের সঙ্গে যোগাযোগে ব্যবহৃত তিনটি মোবাইল পুকুরে ফেলে দেন কাজী কামাল।

ওই সব মুঠোফোন উদ্ধারে কাজী কামাল আহমেদকে আবারও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৪ জুন) কাজী কামালের পাঁচ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করে ডিবি। তবে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহ রিমান্ড আবেদন নামঞ্জুর করেন।

আদালত কামাল আহমেদকে ঝিনাইদহ কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া আগামী ১০ কার্যদিবসের মধ্যে ঝিনাইদহের একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আলামত (তিনটি মুঠোফোন) উদ্ধার অভিযান চালানোরও আদেশ দিয়েছেন।

কামাল আহমেদের রিমান্ড চেয়ে করা আবেদনে ডিবি আদালতকে জানিয়েছে, আনোয়ারুল আজীম হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত শিমুল ভূঁইয়ার মুঠোফোন পর্যালোচনায় দেখা যায়, গত ১৫ মে শিমুল ভূঁইয়া কলকাতা থেকে বাংলাদেশে আসেন। ১৬ মে আনোয়ারুল আজীম হত্যার বিষয়ে মুঠোফোনে শিমুল ভূঁইয়া কাজী কামালের সঙ্গে কথা বলেন। পরে শিমুল ভূঁইয়া ও কাজী কামাল ফরিদপুরের ভাঙ্গায় একসঙ্গে সাক্ষাৎ করেন। হোয়াটসঅ্যাপে আনোয়ারুল আজীমের ছবি বিনিময় করেন। ১৭ মে থেকে ১৯ মের মধ্যে এই দুজন হোয়াটসঅ্যাপে কথা বলেন। খুদে বার্তা আদান-প্রদান করেন।

ডিবির আবেদনে আরও বলা হয়, কাজী কামাল ১৪ জুন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেখানে তিনি উল্লেখ করেন, দুটি মুঠোফোন তিনি ঝিনাইদহের গাঙ্গুলী হোটেলের পেছনের পুকুরে ফেলেছেন। আরেকটি মুঠোফোন ফেলেছেন স্টেডিয়ামের পেছনের পুকুরে।

এই তিনটি মুঠোফোন উদ্ধারে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আদালতকে জানায় মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান।

রিমান্ডের পক্ষে আরও যুক্তি তুলে ধরেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু।

অপর দিকে আসামিপক্ষ থেকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন নাকচের আবেদন করা হয়।

এর আগে এ হত্যাকাণ্ডের অন্যতম আসামি শিমুল ভূঁইয়া আদালতে দেওয়া জবানবন্দিতে এমপি আজীম হত্যাকাণ্ডে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার জড়িত থাকার কথা উল্লেখ করেন বলে ডিবি কর্মকর্তারা জানিয়েছেন।

শিমুল ভূঁইয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে সম্প্রতি ঝিনাইদহ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুকে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করে ৯ জুন সাত দিনের রিমান্ডে নেওয়া হয়।

তিনবারের সংসদ সদস্য ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম গত ১২ মে চিকিৎসা নিতে ভারতে যান। গত ১৩ মে কলকাতার বরাহনগর এলাকার যে ফ্ল্যাটে ছিলেন, সেখান থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি।

কলকাতা পুলিশ সূত্রে জানা যায়, আনোয়ারুলকে কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে শ্বাসরোধ করে খুন করা হয় এবং তার দেহ টুকরো টুকরো করে ফেলা হয়।

এ ঘটনায় নিহতের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বাদী হয়ে ২২ মে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Related Topics

টপ নিউজ

এমপি আজীম / হত্যা / কলকাতা / আনোয়ারুল আজীম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
    জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

Related News

  • রাজধানীর নিউমার্কেটে শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা: অজ্ঞাতনামা ৯ জনের বিরুদ্ধে মামলা  
  • যুক্তরাষ্ট্রের কতজন প্রেসিডেন্ট আততায়ীর হাতে প্রাণ হারিয়েছেন?
  • চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী সাজিদকে ৮ তলা থেকে ফেলে হত্যা: পলাতক আসামি গ্রেপ্তার
  • ওসমান হাদি হত্যা: অস্ত্র বিক্রেতা মাজেদুলের দায় স্বীকার
  • কুষ্টিয়ায় পীর হত্যা: জামায়াত নেতা খাজা আহমেদকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ

4
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

5
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

6
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net