Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 14, 2026
আমির খানের 'ফরেস্ট গাম্প' পেছাল এক বছর

বিনোদন

টিবিএস ডেস্ক
11 August, 2020, 04:35 pm
Last modified: 11 August, 2020, 05:46 pm

Related News

  • হয়তো তার ‘শর্ট-টার্ম মেমোরি লস’ হয়েছিল, ‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের বক্তব্যের জবাবে সোনম ওয়াংচুক
  • রাখি বন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে বিতর্ক, সমালোচনার মুখে বিজ্ঞাপন সরাল নির্মাতা সংস্থা
  • চলচ্চিত্রের হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করবে সরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী
  • সংলাপ সংকটে বলিউড, ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন একমাত্র শাহরুখ খান
  • ৩ বছর বড় পর্দায় নেই, তবুও ১৭০০ কোটি রুপির ব্র্যান্ড ভ্যালু নিয়ে ভারতের সবচেয়ে দামি তারকা শাহরুখ

আমির খানের 'ফরেস্ট গাম্প' পেছাল এক বছর

'লাল সিং চড্ডা'য় আমির খানের বিপরীতে দেখা মিলবে করিনা কাপুর খানের। সিনেমাটি বড়দিনেই মুক্তি পাবে, তবে এ বছর নয়; আগামি বছর।
টিবিএস ডেস্ক
11 August, 2020, 04:35 pm
Last modified: 11 August, 2020, 05:46 pm
বাঁয়ে- 'লাল সিং চড্ডা'র লুকে আমির খান; ডানে 'ফরেস্ট গাম্প'-এ টম হ্যাঙ্কস

হলিউডের বিখ্যাত সিনেমা 'ফরেস্ট গাম্প'-এর বলিউডি রিমেকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আমির খান, এ খবর পুরনো। সিনেমার নাম 'লাল সিং চড্ডা', এ কথাও অনেকেই ইতোমধ্যে জানেন। আরও জানেন, এ বছরের বড়দিন বা ২৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা সিনেমাটির। সে জানায় একটু সংশোধন করতে হবে!

সিনেমাটি বড়দিনেই মুক্তি পাবে, তবে এ বছর নয়; আগামি বছর। করোনাভাইরাসের কারণেই এই এক বছর পিছিয়ে দেওয়া। সোমবার আমির খান প্রোডাকশনের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সম্মেলনে বলা হয়, করোনা সংকটের কারণেই 'লাল সিং চড্ডা'র শুটিং বাধাগ্রস্ত হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে বাকি অংশের শুটিংয়ে তুরস্ক গেছেন আমির খান।

'লাল সিং চড্ডা'র পরিচালক 'সিক্রেট সুপারস্টার'খ্যাত নির্মাতা অদ্বৈত চন্দন। তুরস্ক বিমানবন্দরে ছাইরঙা টি-শার্ট, চোখে চশমা এবং মাস্কে ঢাকা মুখে দেখা মিলেছে আমির খানের। এই বৈশ্বিক মহামারি পরিস্থিতিতেও অনুরাগীদের আবদার মেটাতে সেখানে হাসিমুখে পোজ দিয়ে ছবি তুলেছেন বলিউডের মিস্টার পারফেকশানিস্ট।

NEW PIC@aamir_khan resumes #LaalSinghChaddha shoot in Turkey pic.twitter.com/vjheNtCqde— Aamir Khan Official FC Kolkata (@AamirFanKolkata) August 8, 2020

সিনেমাটি মুক্তির সময় পেছানোর ইঙ্গিত আগেই দিয়েছিলেন এর চিত্রনাট্যকার অতুল কুলকার্নি। তবে সেটি যে এক বছর পিছিয়ে যাবে, অনেকেই ভাবতে পারেননি।

বলে রাখা ভালো, 'ফরেস্ট গাম্প'-এর এই রিমেকে লাল সিং চড্ডা একজন শিখ। তার গোটা দেশে যাত্রার গল্প ফুটে উঠবে এই সিনেমায়।

'রঙ দে বসন্তি'র শুটিং চলাকালেই অতুল জানতে পেরেছিলেন আমিরের অন্যতম প্রিয় সিনেমা 'ফরেস্ট গাম্প'। তারপরই ১৯৯৪ সালে মুক্তি পাওয়া টম হ্যাঙ্কস অভিনীত ওই কালজয়ী সিনেমাকে ভারতীয় প্রেক্ষাপটে লিখতে শুরু করেন অতুল।

চার বছর পর, ২০১০ সালে সিনেমাটির চিত্রনাট্য শুনেছিলেন আমির। 'ফরেস্ট গাম্প'-এর সত্ত্ব কিনতে পেরিয়ে যায় প্রায় এক দশক। ২০১৯ সালের জন্মদিনে আমির খান এই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেন।

সিনেমাটিতে নিজের চরিত্র প্রসঙ্গে আমির খান বলেন, 'এই চরিত্রকে দেখলেই আপনি ভালোবাসবেন। লাল সিং চড্ডা ভীষণ সরল। যেকোনো বিষয়কে একদম ভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে। ও এমন একজন মানুষ, যে আপনার সঙ্গে মুহূর্তে একটা সংযোগ স্থাপন করে ফেলবে। যদি না আমি খুব বাজে অভিনয় করি, তাহলে বিষয়টা অন্য হবে। চরিত্রটা এতটাই মজবুতভাবে লেখা, আপনি দেখামাত্রই প্রেমে পড়ে যাবেন।'

'লাল সিং চড্ডা'য় আমির খানের বিপরীতে দেখা মিলবে করিনা কাপুর খানের। এর আগে 'থ্রি ইডিয়টস', 'তালাশ'-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন আমির-করিনা জুটি।

  • সূত্র: হিন্দুস্তান টাইমস

Related Topics

টপ নিউজ

আমির খান / টম হ্যাঙ্কস / বলিউড / চলচ্চিত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: রয়টার্স
    মোদির দেয়া নৈশভোজে অংশ নিলেন না শি জিনপিং, কারণ কী?
  • ব্রিকস সম্মেলনে অতিথিদের জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করেছে ভারত। ছবি: পিটিআই
    ব্রিকস সম্মেলনের প্রথম দিন বিশ্বনেতাদের সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়াল ভারত
  • ছবি: বেপজা
    লোকসানি স্টিল মিল থেকে যেভাবে রপ্তানি হাবে রূপান্তরিত হলো কর্ণফুলী ইপিজেড
  • জিপিএইচ ইস্পাতের ইস্পাত উৎপাদন কারখানা। ছবি: সংগৃহীত
    ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের
  • কোলাজ: টিবিএস
    ১৩,০০০ কোটি টাকার দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
  • ছবি: রয়টার্স
    কয়েক দশক ধরে সবচেয়ে ভালো বন্ধু—ডিএনএ টেস্টে জানলেন তারা আপন দুই বোন

Related News

  • হয়তো তার ‘শর্ট-টার্ম মেমোরি লস’ হয়েছিল, ‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের বক্তব্যের জবাবে সোনম ওয়াংচুক
  • রাখি বন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে বিতর্ক, সমালোচনার মুখে বিজ্ঞাপন সরাল নির্মাতা সংস্থা
  • চলচ্চিত্রের হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করবে সরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী
  • সংলাপ সংকটে বলিউড, ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন একমাত্র শাহরুখ খান
  • ৩ বছর বড় পর্দায় নেই, তবুও ১৭০০ কোটি রুপির ব্র্যান্ড ভ্যালু নিয়ে ভারতের সবচেয়ে দামি তারকা শাহরুখ

Most Read

1
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মোদির দেয়া নৈশভোজে অংশ নিলেন না শি জিনপিং, কারণ কী?

2
ব্রিকস সম্মেলনে অতিথিদের জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করেছে ভারত। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

ব্রিকস সম্মেলনের প্রথম দিন বিশ্বনেতাদের সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়াল ভারত

3
ছবি: বেপজা
অর্থনীতি

লোকসানি স্টিল মিল থেকে যেভাবে রপ্তানি হাবে রূপান্তরিত হলো কর্ণফুলী ইপিজেড

4
জিপিএইচ ইস্পাতের ইস্পাত উৎপাদন কারখানা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের

5
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

১৩,০০০ কোটি টাকার দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কয়েক দশক ধরে সবচেয়ে ভালো বন্ধু—ডিএনএ টেস্টে জানলেন তারা আপন দুই বোন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net