Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
রাসেল'স ভাইপার নিয়ে পুরস্কার: ঘোষণা দিলেও পুরস্কার দিচ্ছেন না ফরিদপুরের আ.লীগ নেতা

বাংলাদেশ

ফরিদপুর প্রতিনিধি 
23 June, 2024, 05:10 pm
Last modified: 24 June, 2024, 02:20 pm

Related News

  • লিবিয়ায় নিখোঁজ ফরিদপুরের ২৪ তরুণ, ‘জীবিত ফিরিয়ে আনার’ আকুতি স্বজনদের
  • ফরিদপুরে ব্যাংকঋণের তথ্য গোপন করে জমি দখল, ১১ মাস পর ঢাক-ঢোল পিটিয়ে ক্রেতাকে বুঝিয়ে দিলেন আদালত
  • দীর্ঘ বিরতির পর ফরিদপুরের কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত, লাখো মানুষের ঢল
  • বিরল ভাইপার সাপের লেজে গজানো 'মাকড়সার' অভ্যন্তরীণ গঠন পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা
  • সরকার বলছে ‘সরবরাহ পর্যাপ্ত’, তবু সার সংকটের অভিযোগ বাড়ছেই

রাসেল'স ভাইপার নিয়ে পুরস্কার: ঘোষণা দিলেও পুরস্কার দিচ্ছেন না ফরিদপুরের আ.লীগ নেতা

শনিবার বিকেলে সাইনবোর্ড এলাকার ফসলি জমিতে কাজ করার সময় সাপটি দেখতে পান রেজাউল নামের এক কৃষক। স্থানীয়দের সহায়তায় তিনি সাপটি পাতিলে ভরে শহরে নিয়ে যান পুরস্কারের টাকার জন্য। তবে রবিবার পর্যন্ত তিনি পুরস্কারের টাকা পাননি। তার মতো আরো অনেকেই পুরস্কার না পেয়ে ফিরে গেছেন বলে জানা গেছে।
ফরিদপুর প্রতিনিধি 
23 June, 2024, 05:10 pm
Last modified: 24 June, 2024, 02:20 pm
ছবি: সংগৃহীত

রাসেল'স ভাইপার ধরে আনতে পারলে পুরস্কার দেওয়া হবে বলে গত বৃহস্পতিবার ঘোষণা দিয়েছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ। ঘোষণা অনুযায়ী পুরস্কারের আশায় অনেকেই সাপটি ধরে আনেন। তবে আজ রবিবার পর্যন্ত তাদের একজনও পুরস্কার পাননি।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় এই আওয়ামী লীগ নেতা ঘোষণা করেন-  রাসেল'স ভাইপার (চন্দ্রবোড়া, বোড়া বা উলুবোড়া) কোতোয়ালী থানায় কেউ মারলেই তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। ক্ষমতাসীন দলের জেলা কার্যালয়ে এই ঘোষণা দেওয়ার একদিন পরই তিনি তার বক্তব্য পাল্টে ফেলেন। 

শুক্রবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, কেউ জীবিত রাসেল'স ভাইপার ধরে আনলে তাকে ৫০ হাজার টাকা দেওয়া হবে।

এ কথা শোনার পর যে যার মতো সাপ ধরে এনে পুরস্কারের দাবি করছেন। কিন্তু কোনো পুরস্কার ছাড়াই ফিরে যেতে হচ্ছে তাদের।

গতকাল শনিবার সন্ধ্যায় জীবিত রাসেল'স ভাইপার সাপ নিয়ে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে যান সদর উপজেলার সাইনবোর্ড এলাকার কৃষক রেজাউল খান (৩২)। তিনি সাংবাদিকদের জীবিত রাসেল'স ভাইপার সাপটি দেখান।

রেজাউল জানান, শনিবার বিকেলে সাইনবোর্ড এলাকার ফসলি জমিতে কাজ করার সময় সাপটি দেখতে পান। স্থানীয়দের সহায়তায় সাপটিকে একটি পাতিলে ভরে শহরে নিয়ে যান পুরস্কারের টাকার জন্য। তবে রবিবার পর্যন্ত তিনি পুরস্কারের টাকা পাননি। তার মতো আরো অনেকেই পুরস্কার না পেয়ে ফিরে গেছেন বলে জানা গেছে। 

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা ইশতিয়াক আরিফ সাংবাদিকদের বলেন, 'বিষয়টি বলার ভুল কিংবা বোঝার ভুল হতে পারে। বিষধর হলেও এসব সাপ পরিবেশের বাস্তুসংস্থানের একটি অংশ। কিন্তু বর্তমানে ফরিদপুরের চরের মানুষেরা আতঙ্কগ্রস্ত এ নিয়ে। এজন্য আমরা সবাইকে সতর্ক হতে এ ঘোষণা দিয়েছি। তবে সাপ মারা যাবে না, জীবিত অবস্থায় ধরতে পারলে তাকে পুরস্কার দেওয়া হবে।'

ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা গোলাম কুদ্দুস ভূঁইয়া বলেন, 'এ ধরনের পুরস্কার ঘোষণা করাটাই তো অবৈধ। মানুষকে ঝুঁকির মধ্যে ফেলা। আমরা এটা প্রমাণ করতে যাবো কেন? ওই কৃষকদের উচিত হবে যেখান থেকে সাপটি ধরেছে ওই স্থানে ছেড়ে দেওয়া।'

Related Topics

টপ নিউজ

সাপ / পুরস্কার / ফরিদপুর / আওয়ামী লীগ নেতা / কৃষক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা
  • ছবি: সংগৃহীত
    শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

Related News

  • লিবিয়ায় নিখোঁজ ফরিদপুরের ২৪ তরুণ, ‘জীবিত ফিরিয়ে আনার’ আকুতি স্বজনদের
  • ফরিদপুরে ব্যাংকঋণের তথ্য গোপন করে জমি দখল, ১১ মাস পর ঢাক-ঢোল পিটিয়ে ক্রেতাকে বুঝিয়ে দিলেন আদালত
  • দীর্ঘ বিরতির পর ফরিদপুরের কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত, লাখো মানুষের ঢল
  • বিরল ভাইপার সাপের লেজে গজানো 'মাকড়সার' অভ্যন্তরীণ গঠন পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা
  • সরকার বলছে ‘সরবরাহ পর্যাপ্ত’, তবু সার সংকটের অভিযোগ বাড়ছেই

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

3
প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ

6
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net