Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 14, 2026
খালেদা জিয়ার হার্টে পেসমেকার লাগানোর প্রক্রিয়া চলছে: আইনমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 June, 2024, 03:15 pm
Last modified: 23 June, 2024, 04:26 pm

Related News

  • খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: রিমান্ড শেষে জগলুল পাশা কারাগারে
  • ব্যবসা সহজ করতে ২২ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন
  • র‍্যাব বিলুপ্ত করে কোন পরিবর্তন এনে এসআরবি গঠনের কথা বলা হচ্ছে?
  • হাসিনা গণহত্যাকারী ও পলাতক আসামি হিসেবে কারাগারে যাবেন: আইনমন্ত্রী
  • খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক ও পেপার স্প্রে: ৭ দিনের রিমান্ডে জগলুল পাশা

খালেদা জিয়ার হার্টে পেসমেকার লাগানোর প্রক্রিয়া চলছে: আইনমন্ত্রী

সাম্প্রতিক মাসগুলোতে স্বাস্থ্যের অবনতি হওয়ায় একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন খালেদা জিয়া
টিবিএস রিপোর্ট
23 June, 2024, 03:15 pm
Last modified: 23 June, 2024, 04:26 pm
ফাইল ছবি: সংগৃহীত

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার হার্টে পেসমেকার লাগানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, "আমি যতদূর জানি, খালেদা জিয়ার কার্ডিওভাসকুলার চিকিৎসার অংশ হিসেবে তার হার্টে পেসমেকার লাগানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তবে কিডনির বিষয়ে আমি কিছু জানি না। তাকে বিদেশে পাঠানোর বিষয়ে আমরা কোনো আবেদন পাইনি।"

আজ রোববার (২৩ জুন) ঢাকার জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউটে (জেএটিআই) সিনিয়র সহকারী জজদের এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। 

এসময় তিনি আরও বলেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর কোনো আইনি বিধান নেই। 

আনিসুল হক বলেন, "খালেদা জিয়ার কারাদণ্ড একটি নির্বাহী আদেশের মাধ্যমে স্থগিত করা হয়েছে। নির্বাহী আদেশটি একটি আইনের ভিত্তিতে দেওয়া হয়েছে। আমি আইনের বক্তব্যে বলছি, নির্বাহী আদেশটি যে আইনের ভিত্তিতে দেওয়া হয়েছে, সেই আইনে এখন তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া যায় না।"

২০২০ সালের ২৫ মার্চ কারাগার থেকে মুক্তি পান বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মানবিক কারণে এক নির্বাহী আদেশের মাধ্যমে তার কারাদণ্ড স্থগিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাম্প্রতিক মাসগুলোতে স্বাস্থ্যের অবনতি হওয়ায় একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন খালেদা; এর আগেও বেশ কয়েকবার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা-কর্মীরা।

সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও খালেদা জিয়ার অবস্থা সংকটজনক উল্লেখ করে, উন্নত চিকিৎসা সেবার জন্য তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানান। 

Related Topics

টপ নিউজ

খালেদা জিয়া / আইনমন্ত্রী / খালেদা জিয়ার চিকিৎসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • নাজমুল হাসান মামুন ওরফে 'বোমারু মামুন'। ছবি: টিবিএস
    ছাত্রাবস্থায় ফেসবুকে ‘জিহাদের দাওয়াত’ নিয়ে যেভাবে নব্য জেএমবির ‘বোমারু’ হয়ে উঠলেন মামুন

Related News

  • খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: রিমান্ড শেষে জগলুল পাশা কারাগারে
  • ব্যবসা সহজ করতে ২২ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন
  • র‍্যাব বিলুপ্ত করে কোন পরিবর্তন এনে এসআরবি গঠনের কথা বলা হচ্ছে?
  • হাসিনা গণহত্যাকারী ও পলাতক আসামি হিসেবে কারাগারে যাবেন: আইনমন্ত্রী
  • খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক ও পেপার স্প্রে: ৭ দিনের রিমান্ডে জগলুল পাশা

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

3
ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

6
নাজমুল হাসান মামুন ওরফে 'বোমারু মামুন'। ছবি: টিবিএস
বাংলাদেশ

ছাত্রাবস্থায় ফেসবুকে ‘জিহাদের দাওয়াত’ নিয়ে যেভাবে নব্য জেএমবির ‘বোমারু’ হয়ে উঠলেন মামুন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net