Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
৫ বছরের মধ্যে প্রথমবারের মতো অনানুষ্ঠানিক পারমাণবিক আলোচনায় অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র-চীন

আন্তর্জাতিক

রয়টার্স
21 June, 2024, 09:05 pm
Last modified: 21 June, 2024, 09:06 pm

Related News

  • কোণঠাসা ও আহত ইরান কি এখন পারমাণবিক বোমা তৈরির দিকেই যাবে?
  • পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ইরান যুদ্ধ প্রমাণ করে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র রাখার সিদ্ধান্ত সঠিক: কিম জং উন
  • ইরান প্রতিবেশীদের সঙ্গে সংঘাত চায় না, পারমাণবিক অস্ত্র অর্জনেরও ইচ্ছা নেই: পেজেশকিয়ান
  • ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ নেই: রাশিয়া

৫ বছরের মধ্যে প্রথমবারের মতো অনানুষ্ঠানিক পারমাণবিক আলোচনায় অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র-চীন

ট্র্যাক টু আলোচনায় অংশগ্রহণকারীরা সাধারণত সাবেক সরকারি কর্মকর্তা ও শিক্ষাবিদ। তারা এ আলোচনার বন্দোবস্তের সঙ্গে সরাসরি জড়িত না থাকলেও নিজ নিজ সরকারের অবস্থানের বিষয়ে কর্তৃত্বের সঙ্গে কথা বলতে পারেন। দুই দেশের সরকারের মধ্যকার আলোচনা ট্র্যাক ওয়ান নামে পরিচিত।
রয়টার্স
21 June, 2024, 09:05 pm
Last modified: 21 June, 2024, 09:06 pm
ছবি: রয়টার্স

মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো চলতি বছরের মার্চে আধা-সরকারিভাবে পারমাণবিক অস্ত্র আলোচনা পুনরায় শুরু করেছে। বেইজিংয়ের প্রতিনিধিরা মার্কিন কর্তৃপক্ষকে বলেছে, "তারা [চীন] তাইওয়ান বিষয়ে পারমাণবিক হুমকির আশ্রয় নেবে না।"

আলোচনায় অংশ নেওয়া দুই মার্কিন প্রতিনিধি রয়টার্সকে এসব তথ্য জানিয়েছেন।

তাইওয়ানের সঙ্গে সংঘাতে পরাজয়ের মুখোমুখি হলে চীন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে বা ব্যবহার করার হুমকি দিতে পারে — আলোচনায় মার্কিন প্রতিনিধিদের এমন উদ্বেগ উত্থাপনের পর চীনা প্রতিনিধিরা মার্কিনিদের এমন কিছু না ঘটার বিষয়ে পুনরায় আশ্বস্ত করেন।

বেইজিং গণতান্ত্রিকভাবে শাসিত দ্বীপ তাইওয়ানকে তার অঞ্চল হিসেবে দেখে। তবে বেইজিংয়ের এ দাবি তাইপেই সরকার সবসময় প্রত্যাখ্যান করে এসেছে।

ট্র্যাক টু শীর্ষক এ আলোচনার মার্কিন সংগঠক ও হাওয়াই-ভিত্তিক থিংক ট্যাংক প্যাসিফিক ফোরামের পরিচালক ডেভিড সান্তোরো রয়টার্সকে বলেন, "তারা [চীন] মার্কিন পক্ষকে বলেছে যে, পারমাণবিক অস্ত্র ব্যবহার না করেই তাইওয়ানের বিরুদ্ধে চিরায়ত যুদ্ধে জয়লাভ করতে পারবে বলেই তাদের সম্পূর্ণ বিশ্বাস রয়েছে।"

ট্র্যাক টু আলোচনায় অংশগ্রহণকারীরা সাধারণত সাবেক সরকারি কর্মকর্তা ও শিক্ষাবিদ। তারা এ আলোচনার বন্দোবস্তের সঙ্গে সরাসরি জড়িত না থাকলেও নিজ নিজ সরকারের অবস্থানের বিষয়ে কর্তৃত্বের সঙ্গে কথা বলতে পারেন। দুই দেশের সরকারের মধ্যকার আলোচনা 'ট্র্যাক ওয়ান' নামে পরিচিত।

সাংহাইয়ের একটি হোটেলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত দুই দিনের এ আলোচনায় সাবেক সরকারি কর্মকর্তা ও বুদ্ধিজীবীসহ প্রায় আধ ডজন ব্যক্তি ওয়াশিংটনের প্রতিনিধিত্ব করেন। অন্যদিকে বেইজিং বুদ্ধিজীবী ও বিশ্লেষকদের একটি প্রতিনিধি দল পাঠায়, যার মধ্যে পিপলস লিবারেশন আর্মি বেশ কয়েকজন সাবেক কর্মকর্তা ছিলেন।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র রয়টার্সের প্রশ্নের জবাবে বলেন, "ট্র্যাক টু আলোচনাটি 'উপকারী' হতে পারে।" মুখপাত্র জানান, মার্চের এ বৈঠক সম্পর্কে অবগত থাকলেও স্টেট ডিপার্টমেন্ট এতে অংশ নেয়নি।

তবে এ ধরনের আধাসরকারি আলোচনা যে দুই দেশের সরকারের মধ্যকার আনুষ্ঠানিক আলোচনাকে প্রতিস্থাপন করতে পারে না, সেটিও উল্লেখ করেন তিনি।

চীনা প্রতিনিধিদলের সদস্যদের এবং বেইজিংয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও সাড়া পাওয়া যায়নি।

পেন্টাগনের অনুমান, বেইজিংয়ের পারমাণবিক অস্ত্রাগার ২০২১ ও ২০২৩ সালের মধ্যে ২০ শতাংশেরও বেশি বেড়েছে। অক্টোবরে পেন্টাগন বলেছিল, "তাইওয়ানে চিরায়ত পদ্ধতির যুদ্ধে সামরিক পরাজয় যদি সিসিপি শাসনের জন্য হুমকি তৈরি করে, তাহলে চীন পারমাণবিক অস্ত্রের ব্যবহারও বিবেচনা করবে।"

তাইওয়ানকে নিজের নিয়ন্ত্রণে আনতে চীন কখনোই শক্তি প্রদর্শন বন্ধ করেনি এবং গত চার বছরে দ্বীপটির চারপাশে বেইজিং সামরিক তৎপরতা বাড়িয়েছে।

Related Topics

টপ নিউজ

পারমাণবিক অস্ত্র / যুক্তরাষ্ট্র-চীন দ্বন্দ্ব / পারমাণবিক বোমা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • কোণঠাসা ও আহত ইরান কি এখন পারমাণবিক বোমা তৈরির দিকেই যাবে?
  • পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ইরান যুদ্ধ প্রমাণ করে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র রাখার সিদ্ধান্ত সঠিক: কিম জং উন
  • ইরান প্রতিবেশীদের সঙ্গে সংঘাত চায় না, পারমাণবিক অস্ত্র অর্জনেরও ইচ্ছা নেই: পেজেশকিয়ান
  • ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ নেই: রাশিয়া

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net