Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 15, 2026
সীমিত আকারে খেলাধুলা শুরুর অনুমতি

খেলা

টিবিএস রিপোর্ট
10 August, 2020, 09:40 pm
Last modified: 10 August, 2020, 09:46 pm

Related News

  • আসিফ মাহমুদের দায়িত্বকালে মন্ত্রণালয়ের নিয়োগ-পদোন্নতি ও বদলির নথি চেয়েছে দুদক
  • ই-স্পোর্টসকে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া হিসেবে ঘোষণা মন্ত্রণালয়ের
  • এশিয়া কাপজয়ী যুব দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা
  • অনূর্ধ্ব-২১ হকি দলকে এনএসসির ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা
  • বিদ্যুৎ বিভাগ ও ক্রীড়া মন্ত্রণালয়ে নতুন সচিব

সীমিত আকারে খেলাধুলা শুরুর অনুমতি

করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশের সকল পর্যায়ে খেলাধুলা ও প্রশিক্ষণ কার্যক্রম সীমিত আকারে চালুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
টিবিএস রিপোর্ট
10 August, 2020, 09:40 pm
Last modified: 10 August, 2020, 09:46 pm

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ আছে দেশের সব ধরনের খেলাধুলা। গত মার্চের পর দেশে কোনো ধরনের খেলা অনুষ্ঠিত হয়নি। পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশের সকল পর্যায়ে খেলাধুলা ও প্রশিক্ষণ কার্যক্রম সীমিত আকারে চালুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

খেলাধুলা শুরু করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মতামত চেয়ে চিঠি পাঠিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মতামতে সবুজ সঙ্কেত দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তবে খেলাধুলা শুরু করতে ক্রীড়া মন্ত্রণালয়কে ১০টি শর্ত দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 

সব শর্ত মেনে খেলাধুলা চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে ক্রীড়া মন্ত্রণালয়। সোমবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সোমবার জরুরী এক বৈঠক শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, 'বিশ্বের অনেক দেশ করোনা সংক্রমণ কমে যাওয়ার প্রেক্ষিতে স্বাস্থ্যবিধি মেনে খেলাধুলা ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। আমাদের দেশেও করোনা সংক্রমণের হার নিম্নমুখী।'

'এ প্রেক্ষিতে, আমরা খেলাধুলা ও প্রশিক্ষণ কার্যক্রম চালুকরণের বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মতামত চেয়ে পত্র প্রেরণ করি। স্বাস্থ্য অধিদফতর দশটি শর্তে সীমিত আকারে খেলাধুলা আয়োজন ও প্রশিক্ষণ কার্যক্রম চালুর বিষয়ে মতামত প্রদান করেছে।'

এই অনুমতির আগেই অবশ্য ক্রিকেটাররা অনুশীলন শুরু করেছেন। স্বাস্থ্যবিধি মেনে ক্রিকেটারদের একক অনুশীলনের ব্যবস্থা করে দিয়েছে বিসিবি। গত ৫ আগস্ট থেকে শুরু হয়েছে জাতীয় ফুটবল দলের অনুশীলন ক্যাম্পও। 

Related Topics

টপ নিউজ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় / খেলাধুলা শুরুর অনুমতি / করোনা পরবর্তী খেলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ওয়াশিংটন পোস্ট
    গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই
  • এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি/সংগৃহীত
    এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের
  • একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
    একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
  • ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের আপত্তির মুখেই নবীনবরণ কনসার্ট, মানুষের ঢল
  • ছবি: টিবিএস
    ডাকসুতে জিন্নাহর ছবির প্রতিবাদে গোলাম আজমকে জুতাপেটার ছবি টাঙাল ছাত্র ফেডারেশন
  • ব্রিকস সম্মেলনের নৈশভোজে সম্পূর্ণ নিরামিষ আয়োজন করা হয়। ছবি: এনডিটিভি
    ‘ভারতের ৮০% মানুষ আমিষভোজী’: ব্রিকস সম্মেলনে শুধু নিরামিষ খাওয়ানো নিয়ে তুমুল বিতর্ক

Related News

  • আসিফ মাহমুদের দায়িত্বকালে মন্ত্রণালয়ের নিয়োগ-পদোন্নতি ও বদলির নথি চেয়েছে দুদক
  • ই-স্পোর্টসকে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া হিসেবে ঘোষণা মন্ত্রণালয়ের
  • এশিয়া কাপজয়ী যুব দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা
  • অনূর্ধ্ব-২১ হকি দলকে এনএসসির ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা
  • বিদ্যুৎ বিভাগ ও ক্রীড়া মন্ত্রণালয়ে নতুন সচিব

Most Read

1
ছবি: ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই

2
এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের

3
একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
বাংলাদেশ

একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের আপত্তির মুখেই নবীনবরণ কনসার্ট, মানুষের ঢল

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডাকসুতে জিন্নাহর ছবির প্রতিবাদে গোলাম আজমকে জুতাপেটার ছবি টাঙাল ছাত্র ফেডারেশন

6
ব্রিকস সম্মেলনের নৈশভোজে সম্পূর্ণ নিরামিষ আয়োজন করা হয়। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

‘ভারতের ৮০% মানুষ আমিষভোজী’: ব্রিকস সম্মেলনে শুধু নিরামিষ খাওয়ানো নিয়ে তুমুল বিতর্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net