Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 04, 2026
পদ্মা সেতু ও বঙ্গবন্ধু মহাসড়কে নেই যানজট; নির্বিঘ্ন ঈদযাত্রায় যাত্রীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 June, 2024, 11:55 am
Last modified: 15 June, 2024, 12:05 pm

Related News

  • ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের
  • এবারের ঈদযাত্রায় ৩৯৪ জনের প্রাণহানি, আহত ১২৮৮: যাত্রী কল্যাণ সমিতি
  • সব বাস-ট্রাকে বসবে জিপিএস ট্র্যাকার, মনিটরিং করবে পুলিশ ও বিআরটিএ: সড়কমন্ত্রী
  • ঈদযাত্রায় ১০ দিনে সড়ক দুর্ঘটনায় ২৭৪ জনের মৃত্যু: রোড সেফটি ফাউন্ডেশন
  • ঈদের আট দিনে সড়কে নিহত ২০৪, আহত ছয় শতাধিক: রোড সেফটি ফাউন্ডেশন

পদ্মা সেতু ও বঙ্গবন্ধু মহাসড়কে নেই যানজট; নির্বিঘ্ন ঈদযাত্রায় যাত্রীরা

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোল প্লাজায় মোট সাতটি বুথে টোল আদায় করা হচ্ছে। প্রতি গাড়িতে মাত্র ৫-৬ সেকেন্ড সময় লাগছে।
টিবিএস রিপোর্ট
15 June, 2024, 11:55 am
Last modified: 15 June, 2024, 12:05 pm
ছবি: টিবিএস

কোরবানির ঈদের বাকি আর মাত্র দুই দিন। ফলে দক্ষিণাঞ্চলের জেলাগুলোর বিপুল সংখ্যক মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু ব্যবহার করে বাড়ি ফিরছেন।

কর্তৃপক্ষ জানায়, এবারের ঈদযাত্রায় এই রুটে যানজট কম থাকায় মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন।

দূরপাল্লার গণপরিবহনের পাশাপাশি মহাসড়কটিতে অনেক যাত্রী ব্যক্তিগত যানবাহন ও মোটরসাইকেলে পরিবার-পরিজন নিয়ে যাতায়াত করছেন। এক্ষেত্রে আজ (শনিবার) সকাল থেকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ প্রান্তে কোনো যানজট বা যাত্রীদের অসুবিধার খবর পাওয়া যায়নি। এই প্রান্ত দিয়ে যানবাহন নির্বিঘ্নে পদ্মা সেতু পার হতে দেখা গেছে।

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোল প্লাজায় মোট সাতটি বুথে টোল আদায় করা হচ্ছে। প্রতি গাড়িতে মাত্র ৫-৬ সেকেন্ড সময় লাগছে।

পদ্মা সেতুর টোল প্লাজায় গতকাল (১৪ জুন) ট্রাকের জন্য ব্যবহৃত ওজন মাপকাঠির মেশিনের কার্যক্রমে ধীরগতির কারণে ৮ কিলোমিটার দীর্ঘ জটলা সৃষ্টি হয়েছিল।

এই বিষয়ে মাওয়া ট্র্যাফিক পুলিশের ইন্সপেক্টর এএসএম জিয়াউল হায়দার বলেন, "বিকালে পরিস্থিতি স্বাভাবিক হয়। শনিবার ভোর থেকে দক্ষিণ-পশ্চিমবঙ্গের লোকজন নির্বিঘ্নে এবং বিনা বাধায় তাদের গন্তব্যে যাতায়াত করছে।"

এদিকে গত শুক্রবার বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ প্রায় ৩ কোটি ৮৬ লাখ টাকা টোল আদায় করেছে।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৫ জুন) দুপুর ১২টা থেকে আজ (১৫ জুন) পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৫৩ হাজার ৭০৮টি যানবাহন সেতু অতিক্রম করেছে। এতে সংগৃহীত মোট টোলের মধ্যে ৩৩,০২৫টি গাড়ি টাঙ্গাইলের সেতুর পূর্ব অংশ থেকে এবং ২০,৬৮৩টি যানবাহন সিরাজগঞ্জের দিক থেকে অতিক্রম করেছে।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, "যানজট এড়াতে সেতুর প্রতিটি পাশে নয়টি করে মোটরসাইকেলের জন্য চারটি বুথসহ মোট আঠারটি টোল বুথ স্থাপন করা হয়েছে।"

এদিকে ঢাকার বাস টার্মিনালগুলো গতকাল (শুক্রবার) থেকে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গিয়েছে। কাউন্টার মাস্টার ও যাত্রীরা জানান, সময়মতো বাস ছেড়েছে। এমনকি কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোও নির্ধারিত সময়ে ছেড়েছে।

Related Topics

টপ নিউজ

পদ্মা সেতু / ঈদযাত্রা / যানজট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
    রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?
  • চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
    ৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন
  • ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
    ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
  • বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি
  • দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
    সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

Related News

  • ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের
  • এবারের ঈদযাত্রায় ৩৯৪ জনের প্রাণহানি, আহত ১২৮৮: যাত্রী কল্যাণ সমিতি
  • সব বাস-ট্রাকে বসবে জিপিএস ট্র্যাকার, মনিটরিং করবে পুলিশ ও বিআরটিএ: সড়কমন্ত্রী
  • ঈদযাত্রায় ১০ দিনে সড়ক দুর্ঘটনায় ২৭৪ জনের মৃত্যু: রোড সেফটি ফাউন্ডেশন
  • ঈদের আট দিনে সড়কে নিহত ২০৪, আহত ছয় শতাধিক: রোড সেফটি ফাউন্ডেশন

Most Read

1
২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?

2
চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
আন্তর্জাতিক

৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন

3
ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের

4
বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি

5
দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা

6
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net