Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
রুশ সম্পদে ইউক্রেনকে ঋণ দেওয়ার পরিকল্পনাকে ‘চুরি’ আখ্যা দিলেন পুতিন

আন্তর্জাতিক

আল-জাজিরা
14 June, 2024, 10:25 pm
Last modified: 19 June, 2024, 06:00 pm

Related News

  • ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করতে প্রস্তুত মস্কো : পুতিন
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার; বিদেশি কূটনীতিক ও নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ
  • নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান-রাশিয়ার ড্রোন নির্মাণে যন্ত্রাংশ সরবরাহ করছে চীন
  • যুদ্ধবিরতির ঠিক আগে ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার, নিহত ২৭

রুশ সম্পদে ইউক্রেনকে ঋণ দেওয়ার পরিকল্পনাকে ‘চুরি’ আখ্যা দিলেন পুতিন

পুতিন বলেন, পশ্চিমা দেশগুলোর নেতারা সম্পদ জব্দের জন্য 'এক ধরনের আইনি ভিত্তি' তৈরি করার চেষ্টা করছেন। 'কিন্তু এত কূটকৌশল সত্ত্বেও, চুরি সবসময়ই চুরি এবং তাদেরকে এর শাস্তি পেতে হবে।’
আল-জাজিরা
14 June, 2024, 10:25 pm
Last modified: 19 June, 2024, 06:00 pm
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: ম্যাক্সিম শেমেটভ/রয়টার্স

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জব্দ করা রুশ সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে ঋণ প্যাকেজ দেওয়ার পশ্চিমা চুক্তির নিন্দা জানিয়েছেন। সেইসঙ্গে তিনি এই কাজের প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

শুক্রবার (১৪ জুন) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পুতিন বলেছেন, পশ্চিমা নেতারা সম্পদ জব্দের জন্য 'এক ধরনের আইনি ভিত্তি' তৈরির চেষ্টা করছেন। 'কিন্তু এত কূটকৌশল সত্ত্বেও, চুরি সবসময়ই চুরি এবং তাদেরকে এর শাস্তি পেতে হবে।'

তিনি আরও বলেন, মস্কোর বিরুদ্ধে নেওয়া এই পদক্ষেপ প্রমাণ করেছে, যে কেউ তাদের পরবর্তী লক্ষ্যবস্তু হতে পারে এবং সম্পদ জব্দ করার শাস্তি পেতে পারে।

বিশ্বের শিল্পোন্নত সাত দেশের জি৭ জোটের পরিকল্পনা অনুযায়ী, জব্দ করা রুশ সম্পদ থেকে ইউক্রেনকে পাঁচ হাজার কোটি ডলার ঋণ অনুমোদনের পরিকল্পনা প্রকাশের পরেই পুতিন এসব কথা বলেন।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ বাহিনী প্রতিবেশী ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর পশ্চিমা বিশ্ব রাশিয়ার বহু সম্পদ জব্দ করেছিল।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ইতালি, ফ্রান্স, জাপান জি৭ জোটের সদস্য। ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) জোটটির সব বৈঠকে অংশ নিয়ে থাকে।

ইতালিতে জি৭ জোটের সম্মেলনে ওই ঘোষণার পর, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জব্দ করা রুশ সম্পদ থেকে ইউক্রেনকে ঋণ দেওয়ার সিদ্ধান্তকে 'তাৎপর্যপূর্ণ ফলাফল' হিসেবে বর্ণনা করেন।

তিনি বলেন, 'এই পদক্ষেপ পুতিনকে মনে করিয়ে দেবে, আমরা নত হইনি।'

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্রস্তাবিত চুক্তিটি চূড়ান্ত হতে পারে। বছরের শেষ নাগাদ ইউক্রেনে পৌঁছাতে পারে সেই অর্থ।

তবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শুক্রবার জি৭ জোটের এ ধরনের পদক্ষেপের সম্ভাবনাকে নাকচ দেন।

তিনি এটিকে 'কাগুজে' পদক্ষেপ বলে আখ্যা দেন।

জাখারোভা বলেন, 'এসব চুক্তি কিছুই না। এই কাজ করার মতো কোনো আইনি কর্তৃত্ব তাদের নেই।'

Related Topics

টপ নিউজ

রাশিয়া / ইউক্রেন / পুতিন / জি৭ / বাইডেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
    গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • ছবি: টিবিএস
    ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

Related News

  • ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করতে প্রস্তুত মস্কো : পুতিন
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার; বিদেশি কূটনীতিক ও নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ
  • নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান-রাশিয়ার ড্রোন নির্মাণে যন্ত্রাংশ সরবরাহ করছে চীন
  • যুদ্ধবিরতির ঠিক আগে ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার, নিহত ২৭

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
আন্তর্জাতিক

গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net