Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 15, 2026
সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোরবানির পশুবাহী যানবাহন থামানো যাবে না: আইজিপি

বাংলাদেশ

ইউএনবি
13 June, 2024, 06:00 pm
Last modified: 13 June, 2024, 06:02 pm

Related News

  • ছিনতাইকারীর হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি
  • জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার, ফেরত দিলেন আইজিপি
  • কোনো দলীয় পরিচয় বিবেচনা করা যাবে না; অপরাধীর একমাত্র পরিচয় অপরাধী: আইজিপি
  • আইজিপিসহ পুলিশের ৯২ সদস্য পাচ্ছেন পুলিশ পদক
  • জনগণকে সাথে নিয়ে অপরাধ দমনের নির্দেশ আইজিপির

সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোরবানির পশুবাহী যানবাহন থামানো যাবে না: আইজিপি

বৃহস্পতিবার (১৩ জুন) রাজধানীর গাবতলী পশুর হাট, গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল, সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে এ নির্দেশনা দেন আইজিপি।
ইউএনবি
13 June, 2024, 06:00 pm
Last modified: 13 June, 2024, 06:02 pm
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ফাইল ছবি: সংগৃহীত

সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোরবানির পশুবাহী যানবাহন গন্তব্য ছাড়া অন্য কোথাও থামানো যাবে না বলে নির্দেশনা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বৃহস্পতিবার (১৩ জুন) রাজধানীর গাবতলী পশুর হাট, গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল, সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে এ নির্দেশনা দেন আইজিপি।

পরিদর্শনকালে তিনি নির্বিঘ্নে ঈদুল আজহা উদ্‌যাপন নিশ্চিত করতে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলো সাংবাদিকদের কাছে তুলে ধরেন।

আইজিপি বলেন, ঈদে জনসাধারণের জন্য নিরাপদ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ যানবাহনের পাশাপাশি নছিমন, করিমন, ভটভট্টি ও থ্রি-হুইলারের মতো স্থানীয় যানবাহনগুলো মহাসড়কে চলাচল নিষিদ্ধ থাকবে।

আসন্ন ঈদুল আজহা নিরাপদ ও নির্বিঘ্ন উদ্‌যাপনের সুবিধার্থে মহানগর ও জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ, নৌ পুলিশসহ বিশেষায়িত পুলিশ ইউনিটসমূহ সমন্বিতভাবে কাজ করছে বলে জানান আইজিপি।

আইজিপি যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে উপচে পড়া বাস, লঞ্চ বা ট্রেনে ভ্রমণ না করার আহ্বান জানান।

এছাড়াও ট্রাক, পণ্যবাহী পরিবহন বা ট্রেনের ছাদে ভ্রমণ না করার পরামর্শ দেন তিনি।

জনসাধারণের উদ্দেশে আবদুল্লাহ আল-মামুন বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা দেখলে অবিলম্বে নিকটস্থ পুলিশ ইউনিটে বা জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯-এ কল করে জানান। বাংলাদেশ পুলিশ সর্বদা তাদের সমর্থন করার জন্য থাকবে বলে আশ্বাস দেন তিনি।

এ সময় আইজিপির সঙ্গে আরও ছিলেন- আতিকুল ইসলাম, নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি আব্দুল আলীম মাহমুদ, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Related Topics

টপ নিউজ

আইজিপি / কোরবানির পশু / চৌধুরী আবদুল্লাহ আল-মামুন / যানবাহন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার
  • প্রতীকী ছবি: মিনা ডে লা ও
    ‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
    না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

Related News

  • ছিনতাইকারীর হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি
  • জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার, ফেরত দিলেন আইজিপি
  • কোনো দলীয় পরিচয় বিবেচনা করা যাবে না; অপরাধীর একমাত্র পরিচয় অপরাধী: আইজিপি
  • আইজিপিসহ পুলিশের ৯২ সদস্য পাচ্ছেন পুলিশ পদক
  • জনগণকে সাথে নিয়ে অপরাধ দমনের নির্দেশ আইজিপির

Most Read

1
গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার

2
প্রতীকী ছবি: মিনা ডে লা ও
আন্তর্জাতিক

‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

4
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
বাংলাদেশ

না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net