Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
মাসে দুই দিন সাইকেল চালানোর জন্য রাস্তা নির্দিষ্ট করে দেওয়া হবে: মেয়র আতিকুল

বাংলাদেশ

ছবি: টিবিএস
08 June, 2024, 11:45 am
Last modified: 08 June, 2024, 11:44 am

Related News

  • ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ, অন্য সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী যারা 
  • আগামী সপ্তাহের মধ্যে ৩৩ খাল ও লেকের পাড়ে সবুজায়ন কার্যক্রম শুরু: ঢাকা উত্তর প্রশাসক
  • তরুণ প্রজন্ম একটি সুস্থ জাতি ও দেশ গঠনে ভূমিকা রাখতে পারে: সেনাপ্রধান
  • ঢাকা উত্তরের জন্ম-মৃত্যু নিবন্ধন সেবা কার্যক্রম পুনরায় চালু 
  • রেস থামিয়ে স্ত্রীকে চুমু খেয়ে জরিমানার কবলে ফ্রেঞ্চ সাইক্লিস্ট

মাসে দুই দিন সাইকেল চালানোর জন্য রাস্তা নির্দিষ্ট করে দেওয়া হবে: মেয়র আতিকুল

ছবি: টিবিএস
08 June, 2024, 11:45 am
Last modified: 08 June, 2024, 11:44 am

প্রতি মাসে দুই দিন সাইকেল চালানোর জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় রাস্তা নির্দিষ্ট করে দেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম। 

শনিবার (০৮ জুন) জাতীয় সংসদ ভবনের সামনে থেকে গুলশান-২ গোলচতত্বর পর্যন্ত সাইকেল র‍্যালি 'পেডাল ফর প্ল্যানেট'-এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 

ঢাকা উত্তরের মেয়র বলেন, 'মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে শরীরচর্চা, খেলাধুলা আবশ্যক। সাইক্লিং অতি উত্তম শরীরচর্চা। ব্যায়াম না করার কারণে অনেকে শরীর ব্যথা, মাথা ব্যথাসহ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। তাই সুস্থতার জন্য খেলাধুলা করতে হবে, ব্যায়াম করতে হবে। যুবসমাজকে ঘরে বসে অলস সময় পার না করে মাঠে আসতে হবে।'

আতিকুল ইসলাম বলেন, 'জলবায়ু পরিবর্তনের ফলে নানাভাবে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন যানবাহনের কারণে কার্বন নিঃসরণ বাড়ছে। কিন্তু সাইকেল এমন একটি পরিবেশবান্ধব যান, যেটি কোনো কার্বন নিঃসরণ করে না। তাই সাইকেল চালানোকে উৎসাহিত করছি। আমরা সাইকেল লেন করে দেব। যদিও সাইকেল লেন করে দিলেও দেখা যায় দখলদাররা সেখানে দখল করে ফেলে। স্বেচ্ছাসেবক ও যুবসমাজকে নিয়ে এ ধরনের দখলদারদের প্রতিহত করব।'

তিনি আরও বলেন, 'পার্ক ও মাঠগুলো আমাদের রক্ষা করতে হবে। ফার্মগেটের আনোয়ারা পার্কে শপিং মল করতে দেওয়া হবে না। সেখানে পার্কই থাকবে। মানুষ এই পার্কে হাঁটবে, শরীর চর্চা করবে।'

বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন জাগো ফাউন্ডেশন ও ভলান্টিয়ার ফর বাংলাদেশ যৌথভাবে এ র‍্যালি আয়োজন করে।

র‍্যালির লক্ষ্য ছিল কার্বন নির্গমন, পরিবেশ সংরক্ষণ ও টেকসই কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

সকাল ৮টায় জাতীয় সংসদ ভবন থেকে  শুরু হয়ে বিজয় সরণি, মহাখালী ও বনানী হয়ে গুলশান-২ নম্বর গোলচত্বরে গিয়ে র‍্যালিটি শেষ হয়। ৩৫০ জন সাইক্লিস্ট এতে অংশ নেয়। 

অংশগ্রহণকারী সাইক্লিস্টদের উৎসাহ দিতে মেয়র আতিকুল ইসলাম নিজে র‍্যালিতে অংশ নেন। তিনিও সাইকেল চালিয়ে জাতীয় সংসদ ভবন থেকে গুলশান-২ গোলচত্বর পর্যন্ত যান।

র‍্যালিতে অন্যান্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক করভি রাখসান্দ।
 
Related Topics

টপ নিউজ

ঢাকা উত্তর / উত্তর সিটি কর্পোরেশন / মেয়র আতিকুল / সাইকেল লেন / সাইক্লিং / ঢাকা উত্তরে সাইকেল লেন / ঢাকায় সাইকেল লেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • যোগী আদিত্যনাথ। ছবি: এপি
    দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
    ২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

Related News

  • ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ, অন্য সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী যারা 
  • আগামী সপ্তাহের মধ্যে ৩৩ খাল ও লেকের পাড়ে সবুজায়ন কার্যক্রম শুরু: ঢাকা উত্তর প্রশাসক
  • তরুণ প্রজন্ম একটি সুস্থ জাতি ও দেশ গঠনে ভূমিকা রাখতে পারে: সেনাপ্রধান
  • ঢাকা উত্তরের জন্ম-মৃত্যু নিবন্ধন সেবা কার্যক্রম পুনরায় চালু 
  • রেস থামিয়ে স্ত্রীকে চুমু খেয়ে জরিমানার কবলে ফ্রেঞ্চ সাইক্লিস্ট

Most Read

1
যোগী আদিত্যনাথ। ছবি: এপি
আন্তর্জাতিক

দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

3
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

4
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net