Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 18, 2026
মাগুরার আকাশে ৩৪৩ ফুট লম্বা ড্রাগন ঘুড়ি

ফিচার

মাগুরা সংবাদদাতা 
06 August, 2020, 05:30 pm
Last modified: 06 August, 2020, 06:24 pm

Related News

  • ৫০৭ কোটি টাকার বিদ্যুৎবিল: মাগুরা পল্লী বিদ্যুতের জিএম সাময়িক বরখাস্ত, গ্রাহককে ফোন করে বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ
  • ‘এটা শুধু ভুতুড়ে বিল নয়, আজগুবিও’: মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে ৫০৬ কোটি টাকার বিল পেলেন এক গ্রাহক
  • শীতের ৪ মাস খেজুর গাছ কাটতে তারা পাড়ি দেন ১০০ মাইল
  • নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কোনো সন্দেহ নেই: প্রেস সচিব
  • মাগুরায় বাসের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ৩, আহত ১৫

মাগুরার আকাশে ৩৪৩ ফুট লম্বা ড্রাগন ঘুড়ি

দীর্ঘ আড়াই মাস ধরে ১৫ জন বন্ধু মিলে কাপড়, বাঁশ, রঙসহ বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করেন ৩৪৩ ফুট লম্বা ড্রাগন ঘুড়ি। এ ঘুড়ি বানাতে খরচ হয়েছে ৪৩ হাজার টাকা।
মাগুরা সংবাদদাতা 
06 August, 2020, 05:30 pm
Last modified: 06 August, 2020, 06:24 pm
ছবি: টিবিএস

ক্রিকেট কিংবা ফুটবল, করোনার কারণে দীর্ঘদিন ধরে মাগুরায় সব খেলা বন্ধ। ঘরবন্দি জীবন কাটছে খেলাধুলাপ্রেমি সকল কিশোরের। এ অবস্থায় শহরের নিজনান্দুয়ালী এলাকার মেহেদী হাসান এলিটের মাথায় আসে ভিন্ন কিছু করার ভাবনা। কিন্তু কী করবেন?

এরই মধ্যে ইউটিউব ঘেটে চোখে পড়ে ড্রাগন ঘুড়ির ভিডিও। ইউটিউবের মাধ্যমে এলিট দেখতে পান, বিশ্বের সবচেয়ে বড় ড্রাগন ঘুড়ির দৈর্ঘ্য ৩১৮ ফুট। তখন সিদ্ধান্ত নেন, এর চেয়েও বড় ড্রাগন ঘুড়ি বানাবেন।

পাড়ার বন্ধুদের সঙ্গে আলাপও করেন। ইতিবাচক সাড়া পান। তারপর শুরু হয় কর্মযজ্ঞ।

দীর্ঘ আড়াই মাস ধরে ১৫ জন বন্ধু মিলে কাপড়, বাঁশ, রঙসহ বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করেন ৩৪৩ ফুট লম্বা ড্রাগন ঘুড়ি। এ ঘুড়ি বানাতে খরচ হয়েছে ৪৩ হাজার টাকা। এর পর বুধবার বিকেলে মাগুরা মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে তাদের ফুটবল গুরু সৈয়দ বারিক আনজাম বারকির উপস্থিতে সফলভাবে আকাশে ওড়ান 'বিশ্বের সবচেয়ে বড়' ড্রাগন ঘুড়ি। যা দেখতে স্টেডিয়াম মাঠে ভিড় করে বিভিন্ন বয়সের অসংখ্য মানুষ।

মেহেদী হাসান এলিট বলেন, ঝোঁকের মাথায় সিদ্ধান্ত নিলেও, পরে নানা প্রতিবন্ধকতার কারণে থমকে গিয়েছিলাম। কিন্তু বারকি ভাইয়ের সাহস ও বন্ধুদের সহযোগিতায় আড়াই মাসের মধ্যে ঘুড়িটি বানাতে সক্ষম হই।

এত কিছুর পরও তিনি তৃপ্ত ছিলেন না। বুধবার বিকেলে যখন এই ঘুড়ি আকাশে ওড়ে, তখনই তিনি তৃপ্তির হাসি হাসেন।

এলিটের দাবি, ইউটিউব থেকে তিনি যে তথ্য পেয়েছেন, সেখানে সবচেয়ে বড় ড্রাগন ঘুড়ির দৈর্ঘ্য ৩১৮ ফুট। তিনি ৩৪৩ ফুট ড্রাগন ঘুড়ি বানিয়েছেন। সেক্ষেত্রে 'এটিই বিশ্বের সবচেয়ে বড় ঘুড়ি' বলে তিনি দাবি করেন।

ড্রাগন ঘুড়ি ওড়ানো দেখতে আসা কিশোর আশিকুর জানায়, সে করোনার কারণে অনেকদিন ঘরে বন্দি অবস্থায় দিন কাটিয়েছে। কিন্তু স্টেডিয়াম মাঠে এসে এত বড় ড্রাগন ঘুড়ি দেখে তার প্রাণ জুড়িয়েছে।

আতিকুর রহমান নামে এক স্কুল শিক্ষক বলেন, তিনি ছেলে-মেয়েদের নিয়ে ড্রাগন ঘুড়ি ওড়ানো দেখতে এসেছেন। করোনার মধ্যে বন্দি জীবনে এত বড় ঘুড়ি দেখে ছেলে-মেয়েরা খুশি হয়েছে। তিনি নিজেও অভিভূত।

বিকেএসপির সাবেক ফুটবলার, মাগুরার ক্রীড়া সংগঠক ও ইয়াং স্টার ফুটবল একাডেমির পরিচালক সৈয়দ বারিক আনজাম বারকি বলেন, করোনার কারণে খেলাধুলা ছেড়ে মাঠের ছেলেরা আজ ঘরে। ঘুড়ি বা ঘুড়ি উৎসব বাঙালি সংস্কৃতির একটি অংশ। তাদের এ প্রচেষ্টাকে তিনি সাধুবাদ জানান।

Related Topics

টপ নিউজ

ঘুড়ি / মাগুরা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল
  • শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
    শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ছবি: সংগৃহীত
    ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক
  • ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
    ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ
  • ছবি: টিবিএস
    মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

Related News

  • ৫০৭ কোটি টাকার বিদ্যুৎবিল: মাগুরা পল্লী বিদ্যুতের জিএম সাময়িক বরখাস্ত, গ্রাহককে ফোন করে বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ
  • ‘এটা শুধু ভুতুড়ে বিল নয়, আজগুবিও’: মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে ৫০৬ কোটি টাকার বিল পেলেন এক গ্রাহক
  • শীতের ৪ মাস খেজুর গাছ কাটতে তারা পাড়ি দেন ১০০ মাইল
  • নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কোনো সন্দেহ নেই: প্রেস সচিব
  • মাগুরায় বাসের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ৩, আহত ১৫

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল

2
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
বাংলাদেশ

শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক

4
ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
বাংলাদেশ

ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও

6
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net