Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 05, 2026
পূর্বাভাসের সঙ্গে হিসেবের অমিল; ভারতের শেয়ারবাজার হারাল ৩৮৬ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক

ব্লুমবার্গ
04 June, 2024, 06:05 pm
Last modified: 05 June, 2024, 02:03 pm

Related News

  • ভারতের তামিলনাড়ু রাজ্যে সুপারস্টারের চমক, বদলে দিয়েছেন রাজনীতির চিত্র
  • পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি
  • পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সংঘাত: ভাঙড়ে ব্যাপক সহিংসতা, কলকাতায় তৃণমূল কর্মীর মরদেহ উদ্ধার
  • শুধু থালাপতি বিজয় নন, নির্বাচনে জিতেছেন তার গাড়িচালকের ছেলেও 
  • ৪৯ বছরের রেকর্ড ভাঙার পথে অভিনেতা বিজয়: তামিলনাড়ু নির্বাচনে নতুন সমীকরণ

পূর্বাভাসের সঙ্গে হিসেবের অমিল; ভারতের শেয়ারবাজার হারাল ৩৮৬ বিলিয়ন ডলার

১৯ এপ্রিল ভোট শুরু হওয়ার আগে নরেন্দ্র মোদি দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যদ্বাণী করেছিলেন, তার জোট ৪০০টি আসনে জিতবে।
ব্লুমবার্গ
04 June, 2024, 06:05 pm
Last modified: 05 June, 2024, 02:03 pm
প্রতীকী ছবি: রয়টার্স

জাতীয় নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল সংখ্যাগরিষ্ঠ আসন পাচ্ছে না, এমন ইঙ্গিতের পর ভারতের শেয়ারবাজারে বড় পতন হয়েছে। দেশটির শেয়ারবাজার মার্কেট ভ্যালু হিসেবে ৩৮৬ বিলিয়ন ডলার হারিয়েছে।

এর আগে এক্সিট পোলের অনুমানে দেখা গিয়েছিল, নরেন্দ্র মোদী নির্বাচনে ঐতিহাসিক জয় পেতে যাচ্ছেন।

মোদির ভারতীয় জনতা পার্টি এবং ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সে (এনডিএ) এটির মিত্ররা ২৯০টিরও বেশি আসনে এগিয়ে আছে — ভোট গণনার এমন প্রাথমিক হিসেবের পর মুম্বাইয়ে এনএসই নিফটি ৫০ সূচকের ৫ দশমিক ৯ শতাংশ পতন হয়েছে, যা গত চার বছরেরও বেশি সময়ে এটির সবচেয়ে নেতিবাচক দিন।

ভারতের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭২ আসন। এর আগে বিজেপি ২০১৯ সালের নির্বাচনে প্রায় সাড়ে ৩০০ আসনে জয়লাভ করেছিল।

১৯ এপ্রিল ভোট শুরু হওয়ার আগে নরেন্দ্র মোদি দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যদ্বাণী করেছিলেন, তার জোট ৪০০টি আসনে জিতবে।

ইউবিএস গ্রুপ এজি-এর স্ট্র্যাটেজিস্ট সুনীল তিরুমালাই লিখেছেন, 'বিজেপির সাধারণ সংখ্যাগরিষ্ঠতা না থাকায় জোটের অভ্যন্তরে দরকষাকষির পরিস্থিতিতে পরিবর্তন এসেছে। আর গত সপ্তাহের তুলনায় বর্তমানের পরিস্থিতি বাজারে নেতিবাচক হিসেবেই বিবেচিত হতে পারে।'

বিজেপি সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে জড়িত বিভিন্ন ব্যবসা বিপর্যয়ের মুখে পড়েছে। আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেডের তীব্র পতন হয়েছে শেয়ারবাজারে। ১০ বছর মেয়াদি বন্ডের ইল্ড আট বেসিস পয়েন্ট বেড়ে ৭ দশমিক শূন্য ৩ শতাংশ হয়েছে, যা অক্টোবরের পর থেকে সবচেয়ে বড় উল্লম্ফন।

একটি বন্ডের বাজারদরের বিপরীতে কত শতাংশ বার্ষিক সুদ পাওয়া যায়, তা ওই বন্ডের ইল্ড।

ভারতের নিফটি সূচক এক পর্যায়ে সাড়ে আট শতাংশ কমে ২০২০ সালের মার্চে করোনাকালীন ধসের পর প্রথমবারের মতো দিনের সর্বনিম্ন দরসীমায় পৌঁছানোর পর্যায়ে ছিল।

বিজেপি নেতৃত্বাধীন জোট পার্লামেন্টের নিম্নকক্ষে ৫৪৩ আসনের মধ্যে সাড়ে ৩০০টিরও বেশি আসন জিতবে — এক্সিট পোলের এ ভবিষ্যৎবাণীর আগে ব্লুমবার্গ-এর এক সমীক্ষা দেখা গিয়েছিল, বিজেপি যদি ২৭২ আসনের অর্ধেকও না পায়, তাহলে ভারতীয় শেয়ারবাজারের ১০ শতাংশ পর্যন্ত পতন হতে পারে।

Related Topics

টপ নিউজ

ভারত / ভারতের শেয়ারবাজার / ভারতের নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
    বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
  • ছবি: এএনআই
    তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার
  • মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
    পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

Related News

  • ভারতের তামিলনাড়ু রাজ্যে সুপারস্টারের চমক, বদলে দিয়েছেন রাজনীতির চিত্র
  • পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি
  • পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সংঘাত: ভাঙড়ে ব্যাপক সহিংসতা, কলকাতায় তৃণমূল কর্মীর মরদেহ উদ্ধার
  • শুধু থালাপতি বিজয় নন, নির্বাচনে জিতেছেন তার গাড়িচালকের ছেলেও 
  • ৪৯ বছরের রেকর্ড ভাঙার পথে অভিনেতা বিজয়: তামিলনাড়ু নির্বাচনে নতুন সমীকরণ

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
অর্থনীতি

দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 

2
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

3
বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম

4
ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার

5
মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net