Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
‘ওবামা একজন মুসলিম’: গুগলের এআই সার্চে ভুল তথ্যের ছড়াছড়ি

আন্তর্জাতিক

সিএনএন
25 May, 2024, 01:00 pm
Last modified: 25 May, 2024, 01:04 pm

Related News

  • এআই যেভাবে ইরান যুদ্ধে প্রভাব ফেলছে—কোন পথে আগামীর সমরকৌশল?
  • ইরান যুদ্ধ: ‘চিন্তার গতির’ চেয়েও দ্রুত এআই-নির্ভর বোমাবর্ষণের নতুন যুগ
  • যেভাবে এআই আমাদের ভেতরের এলোমেলো চিন্তা পড়তে শিখছে
  • এআই সম্মেলনে চীনা রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন দাবি করে তোপের মুখে ভারতের বিশ্ববিদ্যালয়
  • বাংলাদেশে নির্বাচনের আগে অপপ্রচারের বন্যা, বেশিরভাগের উৎসই ভারত

‘ওবামা একজন মুসলিম’: গুগলের এআই সার্চে ভুল তথ্যের ছড়াছড়ি

গুগল চলতি মাসের শুরুতে এআই-জেনারেটেড সার্চ রেজাল্ট ওভারভিউ টুলটি চালু করেছে। এর সুবিধা হচ্ছে, এটি সার্চের ফলাফলকে সংক্ষিপ্তরুপে তুলে ধরে। যাতে করে ব্যবহারকারীদের প্রশ্নের দ্রুত উত্তর পেতে একাধিক লিঙ্কে ক্লিক করতে না হয়।
সিএনএন
25 May, 2024, 01:00 pm
Last modified: 25 May, 2024, 01:04 pm
ছবি: জেফ চিউ / এপি

গুগলের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সার্চ টুল 'মানুষের জন্য দুর্দান্ত সব কাজ করে দেবে', এমনটাই বলা হয়েছিল টেক জায়ান্ট কোম্পানিটির পক্ষ থেকে। অর্থাৎ অনলাইনের তথ্য সহজে ও দ্রুত খুঁজে পেতে এটি সহযোগী হিসেবে কাজ করবে।

তবে সাধারণের ব্যবহারের কয়েকদিনের মধ্যেই দেখা যাচ্ছে, এআই সার্চ টুলটিতে ভুল তথ্য ফলাফল হিসেবে আসছে। যার ফলে গুগলকে সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে।

গুগল চলতি মাসের শুরুতে এআই-জেনারেটেড সার্চ রেজাল্ট ওভারভিউ টুলটি চালু করেছে। এর সুবিধা হচ্ছে, এটি সার্চের ফলাফলকে সংক্ষিপ্তরুপে তুলে ধরে। যাতে করে ব্যবহারকারীদের প্রশ্নের দ্রুত উত্তর পেতে একাধিক লিঙ্কে ক্লিক করতে না হয়। কিন্তু সময়ের সাথে সাথে দেখা যাচ্ছে, ব্যবহারকারীদের অনেকেই সার্চে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য পাওয়ার অভিযোগ করেছেন।

উদাহরণস্বরূপ, বেশ কয়েকজন ব্যবহারকারী এক্স-এ পোস্ট করেছেন যে, গুগলের এআই সামারিতে বলা হচ্ছে যে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা একজন মুসলিম। তবে প্রকৃতপক্ষ এটি একটি ভুল ধারণা। আসলে ওবামা একজন খ্রিষ্টান।

অন্য একজন ব্যবহারকারী পোস্ট করেছেন যে, গুগলের এআই সামারিতে বলা হয়েছে যে, আফ্রিকার ৫৪টি স্বীকৃত দেশগুলির মধ্যে একটির নামও ইংরেজি 'K' অক্ষর দিয়ে শুরু হয় না। তবে প্রকৃতপক্ষে এটি একটি ভুল কথা। কেননা কেনিয়াকে সেখানে বিবেচনায় আনা হয়নি।

এই বিষয়ে গুগলের পক্ষ থেকে গতকাল (শুক্রবার) সিএনএনকে নিশ্চিত করা হয়েছে যে, কোম্পানির পলিসি লঙ্ঘনের জন্য উভয় প্রশ্নের এআই ওভারভিউগুলো সরিয়ে ফেলা হয়েছে।

গুগলের মুখপাত্র কোলেট গার্সিয়া এক বিবৃতিতে বলেন, "অধিকাংশ এআই ওভারভিউ উচ্চ মানের তথ্য প্রদান করে। যার সাথে ওয়েবের আরও গভীরে প্রবেশ করা যায়। আমরা এই বিষয়টি চালুর আগে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছি। লঞ্চ করা অন্যান্য ফিচারের মতো আমরা প্রতিক্রিয়ার প্রশংসাও করি। আমাদের কন্টেন্ট পলিসির অধীনে দ্রুত পদক্ষেপ নিচ্ছি।"

গুগলের প্রতিটি এআই অনুসন্ধান ওভারভিউয়ের শেষে স্বীকার করা হয় যে, "জেনারেটিভ এআই পরীক্ষামূলক।" কোম্পানি জানায়, তারা এআই সারাংশে ভুল বা নিম্ন-মানের ফলাফল দেখানো রোধ করতে ডিজাইন করে নানা পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে।

গুগল মূলত মেটা ও ওপেনএআইয়ের মতো কোম্পানিকে টক্কর দিতে জেমিনি নিয়ে এসেছে। এক্ষেত্রে কোম্পানিটি তাদের প্রতিটি প্রোডাক্টে এই এআই টুলটি অন্তর্ভুক্ত করতে চাচ্ছে। তারই বৃহত্তর অংশ তাদের এআই সার্চ ওভারভিউগুলির শুরু।

তবে টুলটি চালুর পর থেকে প্রায়শই ভুল তথ্য দেওয়ার প্রবণতা বেশ চিন্তার কারণ। যেটি নির্ভরযোগ্য সোর্স হিসেবে গুগলের যে সম্মান রয়েছে, সেটি ক্ষতিগ্রস্ত করতে পারে।

এমনকি খুব সহজ প্রশ্নেও গুগলের এআই ওভারভিউ কখনও কখনও ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করে বলে মনে হয়। যেমন, সিএনএন-এর পক্ষ থেকে টুলটিকে জিজ্ঞাসা করা হয়, "পিকল জুসে কী পরিমাণ সোডিয়াম থাকে?"

এক্ষেত্রে এআই ওভারভিউ উত্তর দেয় যে, "৮ আউন্সের পিকল জুসে ৩৪২ মিলিগ্রাম সোডিয়াম থাকে। কিন্তু ৩ আউন্সের সোডিয়ামের ৬৯০ মিলিগ্রাম সোডিয়াম থাকে; যা দ্বিগুণেরও বেশি।

কিন্তু প্রকৃতপক্ষে যা সঠিক তথ্য নয়। কেননা ওয়ালমার্টে থাকা ১ আউন্সের পিকল জুসেই প্রায় ২৫০ মিলিগ্রাম সোডিয়াম থাকে।

গুগলের এআই সক্ষমতা নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া এটিই প্রথম নয়। গত ফেব্রুয়ারি মাসেও টেক জায়ান্ট কোম্পানিটির এআই ফটো জেনারেটরের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। কেননা এটি ঐতিহাসিক তথ্যের দিক থেকে ভুল ছবি তৈরি করেছে; যেমন শ্বেতাঙ্গ মানুষের জায়গায় কৃষ্ণাঙ্গ মানুষদের দেখানো।


অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

গুগল এআই / গুগল সার্চ / এআই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল
  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
  • ছবি: সংগৃহীত
    সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

Related News

  • এআই যেভাবে ইরান যুদ্ধে প্রভাব ফেলছে—কোন পথে আগামীর সমরকৌশল?
  • ইরান যুদ্ধ: ‘চিন্তার গতির’ চেয়েও দ্রুত এআই-নির্ভর বোমাবর্ষণের নতুন যুগ
  • যেভাবে এআই আমাদের ভেতরের এলোমেলো চিন্তা পড়তে শিখছে
  • এআই সম্মেলনে চীনা রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন দাবি করে তোপের মুখে ভারতের বিশ্ববিদ্যালয়
  • বাংলাদেশে নির্বাচনের আগে অপপ্রচারের বন্যা, বেশিরভাগের উৎসই ভারত

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল

2
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ

5
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net