Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 01, 2026
জাভিকে বরখাস্ত করল বার্সেলোনা, হানসি ফ্লিকের দায়িত্ব নেওয়ার গুঞ্জন

খেলা

টিবিএস রিপোর্ট
24 May, 2024, 06:55 pm
Last modified: 25 May, 2024, 04:04 pm

Related News

  • ৬ নবজাতকের মৃত্যু: ‘অপ্রত্যাশিত অবহেলা’কে দায়ী করে ২ কর্মীকে বরখাস্ত করল আদ-দ্বীন হাসপাতাল
  • সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ফেসবুকে বিচারপতিদের ভাবমূর্তি ‘ক্ষুণ্ন’ করায় হাইকোর্টের কর্মকর্তা বরখাস্ত
  • ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

জাভিকে বরখাস্ত করল বার্সেলোনা, হানসি ফ্লিকের দায়িত্ব নেওয়ার গুঞ্জন

গত জানুয়ারিতেই মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন জাভি। কিন্তু এরপর বার্সা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তার অনুরোধে নিজের সিদ্ধান্ত বদলে থাকার কথা জানান তিনি। চুক্তি অনুযায়ী ২০২৫ সালের জুন পর্যন্ত দায়িত্ব পালন করবেন বলে জানান সংবাদমাধ্যমকে।
টিবিএস রিপোর্ট
24 May, 2024, 06:55 pm
Last modified: 25 May, 2024, 04:04 pm

অবশেষে গুঞ্জনই সত্যি হলো। লা লিগায় চলতি মৌসুমের শেষ ম্যাচের আগেই বরখাস্ত হলেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। আজ খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

গত জানুয়ারিতেই মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন জাভি। কিন্তু এরপর বার্সা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তার অনুরোধে নিজের সিদ্ধান্ত বদলে থাকার কথা জানান তিনি। চুক্তি অনুযায়ী ২০২৫ সালের জুন পর্যন্ত দায়িত্ব পালন করবেন বলে জানান সংবাদমাধ্যমকে। 

কিন্তু সেই ঘোষণা দেওয়ার পরও বার্সালোনো ছাড়তে হলো জাভিকে। স্প্যানিশ কোচের অপরাধ—তিনি বার্সার সাম্প্রতিক সময়ে ধুঁকতে থাকা অর্থনৈতিক অবস্থা নিয়ে সমালোচনা করেছেন। জাভির এই মন্তব্য তাঁতিয়ে দিয়েছে লাপোর্তাকে।

গত সপ্তাহে ক্লাবের অর্থনৈতিক অবস্থা নিয়ে জাভি বলেন, 'বার্সার অর্থনৈতিক অবস্থা ভালো জায়গায় নেই। পরিস্থিতি উন্নয়নের জন্য আমরা সবাই কাজ করছি।' ৪৪ বছর বয়সী কোচের এমন মন্তব্য মোটেও পছন্দ হয়নি বার্সার পরিচালনা পর্ষদের কর্মকর্তাদের। তারা লাপোর্তাকে সুপারিশ করেন জাভিকে বরখাস্ত করার জন্য। 

সে সময় ক্লাব প্রেসিডেন্ট এ নিয়ে সরাসরি কিছু না বললেও গুঞ্জন উঠে, জাভি চাকরিচ্যুত হতে যাচ্ছেন। আর আজ সেই খবরই সত্যিই হলো। গত দুই দিন ধরে জাভির উত্তরসূরির নামও শোনা যাচ্ছে। বায়ার্ন মিউনিখ ও জার্মানির সাবেক কোচ হ্যানসি ফ্লিক নিতে পারেন বার্সার দায়িত্ব।

Related Topics

টপ নিউজ

জাভি হার্নান্দেজ / বার্সেলোনা কোচ / হানসি ফ্লিক / বরখাস্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
    খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?
  • ছবি: সংগৃহীত
    প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু
  • ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
    ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
  • ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস
  • ছবি: সংগৃহীত
    কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা: ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী

Related News

  • ৬ নবজাতকের মৃত্যু: ‘অপ্রত্যাশিত অবহেলা’কে দায়ী করে ২ কর্মীকে বরখাস্ত করল আদ-দ্বীন হাসপাতাল
  • সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ফেসবুকে বিচারপতিদের ভাবমূর্তি ‘ক্ষুণ্ন’ করায় হাইকোর্টের কর্মকর্তা বরখাস্ত
  • ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

Most Read

1
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

2
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু

4
ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
অর্থনীতি

ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

6
ছবি: সংগৃহীত
খেলা

কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা: ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net