Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 13, 2026
সাবেক আইজিপি বেনজীরের সম্পদ জব্দের আদেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 May, 2024, 09:55 pm
Last modified: 23 May, 2024, 10:11 pm

Related News

  • অবৈধ নিয়োগ: গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম সওজ কার্যালয়ে দুদকের অভিযান
  • পি কে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  • দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ
  • দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট

সাবেক আইজিপি বেনজীরের সম্পদ জব্দের আদেশ

দুদকের ওই আবেদনে বেনজীর আহমেদের গোপালগঞ্জের জমি, এবং বেনজীর আহমেদ ও তাঁর স্ত্রীর নামে থাকা ব্যাংক হিসাবগুলো জব্দের আদেশ চাওয়া হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
টিবিএস রিপোর্ট
23 May, 2024, 09:55 pm
Last modified: 23 May, 2024, 10:11 pm
বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ৮৩টি দলিলে থাকা সকল সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার ২৭টি ব্যাংক হিসাবসহ আর্থিক লেনদেনকারী মোট ৩৩টি হিসাব জব্দ থাকবে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে, আজ বৃহস্পতিবার (২৩ মে) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল।

তিনি  বলেন, অনুসন্ধানের অংশ হিসেবে দুদক সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা – স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের আদেশ চেয়ে বৃহস্পতিবার আবেদন করে। আদালত দুদকের সেই আবেদন মঞ্জুর করেছেন।

দুদকের ওই আবেদনে বেনজীর আহমেদের গোপালগঞ্জের জমি, এবং বেনজীর আহমেদ ও তাঁর স্ত্রীর নামে থাকা ব্যাংক হিসাবগুলো জব্দের আদেশ চাওয়া হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

এর আগে গত ২৩ এপ্রিল সংবাদ সম্মেলন করে দুদকের সচিব খোরশেদা ইয়াসমীন জানান, সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন নিয়ে গত ৩১ মার্চ একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। পরবর্তী সময়ে আরও কিছু গণমাধ্যমে তাঁর (বেনজীর) বিষয়ে একই ধরনের অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই সব প্রতিবেদনে উঠে আসা অভিযোগগুলোর বিষয়ে দুদক আইন অনুযায়ী কার্যক্রম শুরু করেছে।

সম্প্রতি দেশের এক জাতীয় দৈনিকে দাবি করা হয়, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে। এরপর থেকেই বেশ আলোচনায় পুলিশের সাবেক এই আইজিপি।

দুদক সুত্র জানায়, আদালতে দেওয়া আবেদনে বলা হয়, সাবেক আইজিপি বেনজীর আহমেদের সম্পত্তি ক্রোক ও ফ্রিজ না করা গেলে, তা হস্তান্তর হয়ে যেতে পারে। ফলে পরে আর রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। 

পরবর্তী সময় আদালতের দেওয়া আদেশে বলা হয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ১৪ ধারা এবং দুদক বিধিমালা ২০০৭-এর বিধি ১৮ অনুযায়ী, সব স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি ফ্রিজের আদেশ দেওয়া হলো।

Related Topics

টপ নিউজ

বেনজীর আহমেদ / দুদক / সম্পত্তি / আদালতের নির্দেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • অবৈধ নিয়োগ: গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম সওজ কার্যালয়ে দুদকের অভিযান
  • পি কে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  • দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ
  • দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net