Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
ঈদের সময় পশুবাহী-পচনশীল পণ্যবাহী নৌযান ছাড়া সব পণ্য পরিবহন বন্ধ: নৌপরিবহন প্রতিমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 May, 2024, 09:30 pm
Last modified: 25 May, 2024, 01:59 pm

Related News

  • মহাসড়কে চাপ কমাতে পণ্য ও যাত্রী পরিবহনের ২০ শতাংশ রেল-নৌপথে স্থানান্তর করতে হবে: সড়ক পরিবহন উপদেষ্টা
  • ঈদে কক্সবাজারে ৪০০ কোটি টাকার ব্যবসা: চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি
  • এবছর ঈদুল আজহায় ১৩ লাখ পশু কোরবানি কম হয়েছে
  • সিন্ডিকেটের কবলে দক্ষিণ-পশ্চিমের সর্ববৃহৎ চামড়ার বাজার, লোকসানে ক্ষুদ্র ব্যবসায়ীরা
  • ঢাকা উত্তর সিটিতে ৪ লাখ ৬৬ হাজার পশু কোরবানি: প্রশাসক

ঈদের সময় পশুবাহী-পচনশীল পণ্যবাহী নৌযান ছাড়া সব পণ্য পরিবহন বন্ধ: নৌপরিবহন প্রতিমন্ত্রী

সভাশেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, রোজার ঈদের মতো এবারের ঈদযাত্রাও যেন নিরাপদ হয়– সে লক্ষ্যে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীসহ নৌপথে কোরবানির পশু পরিবহন নিরাপদ করার জন্য সবাই একযোগে কাজ করছে।
টিবিএস রিপোর্ট
23 May, 2024, 09:30 pm
Last modified: 25 May, 2024, 01:59 pm
আজ বৃহস্পতিবার (২৩ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ে ঈদুল আজহা-২০২৪ উপলক্ষ্যে নৌপথে ফেরি, স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে কর্মপন্থা গ্রহণ সংক্রান্ত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ছবি: সৌজন্যে

ঈদুল আজহা উপলক্ষে নৌপথে ঈদের আগে ও পরে মিলে সাতদিন পশুবাহী ও পচনশীল পণ্য ছাড়া অন্য সব ধরনের পণ্য পরিবহন বন্ধ থাকবে। এছাড়া নৌরুটের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৩ জুন থেকে ১১ দিন সব নৌরুটে বাল্কহেড চলাচল বন্ধ থাকবে।

আজ বৃহস্পতিবার (২৩ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ে ঈদুল আজহা-২০২৪ উপলক্ষ্যে নৌপথে ফেরি, স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে কর্মপন্থা গ্রহণ সংক্রান্ত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।

সভাশেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, রোজার ঈদের মতো এবারের ঈদযাত্রাও যেন নিরাপদ হয়– সে লক্ষ্যে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীসহ নৌপথে কোরবানির পশু পরিবহন নিরাপদ করার জন্য সবাই একযোগে কাজ করছে।

তিনি আরও বলেন, আগের মতোই কাজীরহাট, পাটুরিয়াঘাটে ফেরির সংখ্যা বাড়ানো হবে। কিছু রুটে বাড়ানো হবে লঞ্চের সংখ্যাও।

"ঈদুল আজহার কারণে আগামী ১৩ থেকে ২৩ জুন পর্যন্ত নৌরুটে বাল্ডহেড চলাচল বন্ধ থাকবে। ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন মিলে সাতদিন পশুবাহী ও পচনশীল পণ্য ছাড়া নৌপথে সব পণ্য পরিবহন বরাবরের মতো বন্ধ থাকবে" বলেন তিনি। 

নিরাপত্তা জোরদার করতে নৌপথে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশও দিয়েছেন প্রতিমন্ত্রী।

"কিছু মানুষ আছে নৌপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার চেষ্টা করে। সে কারণে নৌপথে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে" - জানান তিনি।

এ ছাড়া বর্ষা মৌসুম হওয়ায় এবার নৌপথে ঈদযাত্রা একটু ঝুঁকিপূর্ণ জানিয়ে প্রতিমন্ত্রী সবাইকে আবহাওয়ার পূর্বাভাস বা সতর্কবার্তা সঠিকভাবে মেনে চলার আহ্বান জানান।

Related Topics

টপ নিউজ

ঈদুল আজহা / নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী / নৌপথে পণ্য পরিবহন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • কিম জং উন। ছবি: রয়টার্স
    ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

Related News

  • মহাসড়কে চাপ কমাতে পণ্য ও যাত্রী পরিবহনের ২০ শতাংশ রেল-নৌপথে স্থানান্তর করতে হবে: সড়ক পরিবহন উপদেষ্টা
  • ঈদে কক্সবাজারে ৪০০ কোটি টাকার ব্যবসা: চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি
  • এবছর ঈদুল আজহায় ১৩ লাখ পশু কোরবানি কম হয়েছে
  • সিন্ডিকেটের কবলে দক্ষিণ-পশ্চিমের সর্ববৃহৎ চামড়ার বাজার, লোকসানে ক্ষুদ্র ব্যবসায়ীরা
  • ঢাকা উত্তর সিটিতে ৪ লাখ ৬৬ হাজার পশু কোরবানি: প্রশাসক

Most Read

1
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

4
কিম জং উন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

6
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net