Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
৭২ লাখ টাকা জরিমানা দিয়ে চট্টগ্রাম বন্দর ছাড়ল লাইবেরিয়ান জাহাজ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 May, 2024, 09:30 am
Last modified: 18 May, 2024, 09:34 am

Related News

  • জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই এনসিটি ইজারার সিদ্ধান্ত নেওয়া হবে: নৌপরিবহন মন্ত্রী
  • ডিজেল সংকটে স্থবির চট্টগ্রাম বন্দর: লাইটার জাহাজ চলাচল ও পণ্য খালাস ব্যাহত
  • ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • আজ থেকেই ইরানের সব বন্দর অবরোধের ঘোষণা মার্কিন সামরিক বাহিনীর
  • ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে মজুত করা ১০,১০০ লিটার জ্বালানি তেল জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা

৭২ লাখ টাকা জরিমানা দিয়ে চট্টগ্রাম বন্দর ছাড়ল লাইবেরিয়ান জাহাজ

বৃহস্পতিবার (১৬ মে) মধ্যরাতে জাহাজটি কলম্বো বন্দরের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ছেড়ে গেছে
টিবিএস রিপোর্ট
18 May, 2024, 09:30 am
Last modified: 18 May, 2024, 09:34 am
লাইবেরিয়ান জাহাজ এক্স-প্রেস লোৎসে। ফাইল ছবি: মেরিন ট্রাফিক

চট্টগ্রাম বন্দরে আটকের দুইদিন পর ৭২ লাখ টাকা জরিমানা দিয়ে চট্টগ্রাম বন্দর ছেড়েছে লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজ এক্স-প্রেস লোৎসে।

বৃহস্পতিবার (১৬ মে) মধ্যরাতে জাহাজটি কলম্বো বন্দরের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ছেড়ে গেছে।

বাংলাদেশের পতাকাবাহী জাহাজ (স্বার্থরক্ষা) আইন লঙ্ঘন করে ওয়েভার সনদ ছাড়া পণ্য পরিবহন করার দায়ে জাহাজটি গত ১৫ নভেম্বর আটক করেছিল মার্কেন্টাইল মেরিন অফিস (এমএমও)। জাহাজটির কাছে জরিমানা বাবদ এমএমও'র পাওনা ছিল ৭২,২৫,৭৫০ টাকা। বৃহস্পতিবার জরিমানা পরিশোধের পর এমএমও জাহাজটিকে চট্টগ্রাম বন্দর ত্যাগের অনুমতি দেয়।

চট্টগ্রাম বন্দর থেকে ১,৪৫০ টিইইউ  কন্টেইনার রপ্তানি পণ্য নিয়ে ১৫ মে বিকাল সাড়ে তিনটায় কলম্বো বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করার কথা ছিলো  এক্স-প্রেস লোৎসের।

জাহাজের শিপিং এজেন্ট সি কনসোর্টিয়াম বাংলাদেশ লিমিটেডের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এএস চৌধুরী টিবিএসকে বলেন, "দুইদিন আটকে থাকার কারণে জাহাজের ভাড়া (চার্টার হায়ার) বাবদ ৪০ হাজার ডলার ক্ষতির মুখে পড়েছি আমরা। আগামী ১৯ মে জাহাজটি কলম্বো বন্দরে পৌঁছে রপ্তানি পণ্য ইউরোপ-আমেরিকাগামী মাদার ভেসেলে ওঠার কথা ছিল। এখন মাদার ভেসেল মিস করার আশঙ্কা তৈরি হয়েছে।"

তিনি বলেন, ওয়েভার সনদের নামে বিদেশি পতাকাবাহী জাহাজকে জরিমানা করা এবং জাহাজ আটকে রাখার ঘটনা নজিরবিহীন। কোনো একটি পক্ষকে সুবিধা দিতে আইনের অপব্যবহার করে বিদেশি পতাকাবাহী জাহাজের চলাচলকে হুমকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চট্টগ্রাম বন্দর থেকে ট্রান্সশিপমেন্ট বন্দরে চলাচলকারী অন্তত ৫টি জাহাজ প্রত্যাহার করেছে শিপিং কোম্পানিগুলো।

বাংলাদেশ পতাকাবাহী জাহাজ (স্বার্থ রক্ষা) আইন ২০১৯ অনুযায়ী, জাহাজে পরিবহন করা পণ্যের ৫০ শতাংশ অবশ্যই স্থানীয় জাহাজে বহন করতে হবে।

তবে, স্থানীয় জাহাজে জায়গার ঘাটতি থাকলে, বাকি পণ্য পরিবহনের জন্য বিদেশি শিপিং এজেন্টদের বাধ্যতামূলক ছাড়পত্র নিতে হবে।

মার্কেন্টাইল মেরিন অফিসের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন সাব্বির মাহমুদ টিবিএসকে বলেন, "অনিয়মের অভিযোগে একাধিকবার সতর্ক করা হয়েছিল জাহাজটির শিপিং এজেন্টকে। বাংলাদেশের পতাকাবাহী (স্বার্থরক্ষা) আইন না মানার করণে এই জাহাজের এজেন্টকে জরিমানাও করা হয়েছিল। 

"জরিমানা পরিশোধ না করা এবং অনিয়মের কারণে এবার এক্সপ্রেস লোৎসে–কে আটক করা হয়। জরিমানা পরিশোধ করায় জাহাজটিতে বন্দর ত্যাগের অনুমতি দেওয়া হয়েছে," যোগ করেন তিনি।

কন্টেইনার শিপিং লাইনের তথ্য অনুযায়ী, প্রায় ৯০টি ফিডার জাহাজ চট্টগ্রাম বন্দর থেকে ট্রান্সশিপমেন্ট বন্দর যেমন কলম্বো, সিঙ্গাপুর, পোর্ট কেলাং, তানজুম পেলেপাস বন্দরে চলাচল করে। এরমধ্যে দেশীয় জাহাজ রয়েছে ৮টি। বাকিগুলো বিদেশি পাতাকাবাহী জাহাজ।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বন্দর / বিদেশি জাহাজ / বন্দর / জরিমানা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
    নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই এনসিটি ইজারার সিদ্ধান্ত নেওয়া হবে: নৌপরিবহন মন্ত্রী
  • ডিজেল সংকটে স্থবির চট্টগ্রাম বন্দর: লাইটার জাহাজ চলাচল ও পণ্য খালাস ব্যাহত
  • ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • আজ থেকেই ইরানের সব বন্দর অবরোধের ঘোষণা মার্কিন সামরিক বাহিনীর
  • ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে মজুত করা ১০,১০০ লিটার জ্বালানি তেল জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা

Most Read

1
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

2
এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
বাংলাদেশ

নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

3
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net