Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
চূড়ান্ত রায়ের আগে আসামিকে কনডেম সেলে না রাখার হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে সরকারের আপিল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 May, 2024, 03:45 pm
Last modified: 14 May, 2024, 03:52 pm

Related News

  • আপিলেও প্রার্থিতা ফিরে পাননি এনসিপির মনিরা শারমিন
  • বিদ্যুৎমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ মন্তব্য: মানহানির মামলায় হাইকোর্টে আগাম জামিন পেলেন আমির হামজা
  • এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ডিজিএফআই কর্মকর্তা মানজিল চার দিনের রিমান্ডে
  • সিনেমা দেখানোর কথা বলে খুন: মামলার ২৩ বছর পর দুই ভাইসহ চার জনের যাবজ্জীবন কারাদণ্ড
  • পুলিশের ১৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

চূড়ান্ত রায়ের আগে আসামিকে কনডেম সেলে না রাখার হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে সরকারের আপিল

এর আগে গতকাল (১৩ মে) হাইকোর্ট রায় দিয়েছেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা নিষ্পত্তি হওয়ার আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কারাগারের কনডেম সেলে আটকে রাখা অবৈধ ও বেআইনি।
টিবিএস রিপোর্ট
14 May, 2024, 03:45 pm
Last modified: 14 May, 2024, 03:52 pm
প্রতীকী ছবি/ক্যানভা

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলার সম্পূর্ণ নিষ্পত্তির আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কনডেম সেলে আটকে রাখা নিষিদ্ধ করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে সরকার।

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ (১৪ মে) হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাষ্ট্রপক্ষ আপিল দায়ের করেছে।

এর আগে গতকাল (১৩ মে) হাইকোর্ট রায় দিয়েছেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা নিষ্পত্তি হওয়ার আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কারাগারের কনডেম সেলে আটকে রাখা অবৈধ ও বেআইনি।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির যৌথভাবে দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো: বজলুর রহমানের বেঞ্চ এ আদেশ দিয়েছিলেন।

আদালত রায় বলেছেন, বাংলাদেশ জেল কোডের ৯৮০ বিধি যেটি কনডেম সেল ব্যবহারের অনুমতি দেয় সেটি অসাংবিধানিক।

জেল কোডের ৯৮০ বিধি অনুসারে, মৃত্যুদণ্ডে দণ্ডিত প্রত্যেক বন্দিকে তার সাজার তারিখ থেকে শুরু করে হাইকোর্ট বিভাগ কর্তৃক সাজা নিশ্চিত হওয়ার অপেক্ষা না করে কারাগারের মধ্যে অন্য সব বন্দীদের থেকে আলাদা একটি নিরাপদ স্থানে বন্দী করা হবে।

বিভিন্ন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি যাদের আপিল ও রিভিউ আবেদন এখনো নিষ্পত্তি হয়নি তাদের কারাগারে অন্যান্য বন্দীদের মতো একই সুযোগ-সুবিধা দিতে হবে বলেও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এছাড়া আসামিদের কনডেম সেলে যে সুযোগ-সুবিধা দেয়া হয় তা নিয়ে ছয় মাসের মধ্যে প্রতিবেদন চেয়েছেন আদালত।

২০২২ সালের ৩ সেপ্টেম্বর মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগে মৃত্যুদণ্ডের আসামিদের কনডেম সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছিল।

২০২৩ সালের ৫ এপ্রিল হাইকোর্ট কর্তৃপক্ষকে ব্যাখ্যা দিতে বলেছিলেন, কেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও রিভিউ আবেদন নিষ্পত্তি করার আগে কনডেম সেলে রাখা অবৈধ ঘোষণা করা উচিত নয়।

গত বছরের ১২ ডিসেম্বর হাইকোর্ট এ বিষয়ে শুনানি শেষ করেন।

Related Topics

টপ নিউজ

কনডেম সেল / আপিল / সরকার / আদালত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
    ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

Related News

  • আপিলেও প্রার্থিতা ফিরে পাননি এনসিপির মনিরা শারমিন
  • বিদ্যুৎমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ মন্তব্য: মানহানির মামলায় হাইকোর্টে আগাম জামিন পেলেন আমির হামজা
  • এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ডিজিএফআই কর্মকর্তা মানজিল চার দিনের রিমান্ডে
  • সিনেমা দেখানোর কথা বলে খুন: মামলার ২৩ বছর পর দুই ভাইসহ চার জনের যাবজ্জীবন কারাদণ্ড
  • পুলিশের ১৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

3
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

4
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক

6
২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net