Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 04, 2026
প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ৩৬.১% ভোট পড়েছে: ইসি আলমগীর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 May, 2024, 09:40 am
Last modified: 10 May, 2024, 09:41 am

Related News

  • গণভোটের ফল সংশোধন করল ইসি, অতিরিক্ত গেজেট প্রকাশ
  • ১৪ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির
  • সিটি নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি
  • ১৬ বছর বয়স থেকেই মিলবে জাতীয় পরিচয়পত্র: ইসির সিদ্ধান্ত
  • ১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন: ইসি মাছউদ

প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ৩৬.১% ভোট পড়েছে: ইসি আলমগীর

১৩৯টি উপজেলার মধ্যে সর্বোচ্চ ৭৩.১৬ শতাংশ ভোট পড়েছে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এবং সর্বনিম্ন ১৭ শতাংশ ভোট পড়েছে বগুড়ার সোনাতলা উপজেলায়।
টিবিএস রিপোর্ট
10 May, 2024, 09:40 am
Last modified: 10 May, 2024, 09:41 am
নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। ছবি: সংগৃহীত

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৩৬ দশমিক ১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

বুধবার (৮ মে) ১৩৯টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় নির্বাচন কমিশনার মো. আলমগীর উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার পেছনে কয়েকটি কারণ তুলে ধরেন। তিনি জানিয়েছেন, একটি বড় রাজনৈতিক দল অংশগ্রহণ না করা, জনপ্রিয় প্রার্থী না থাকা, হাওর এলাকায় ধানকাটা এবং বিভিন্ন স্থানে বৃষ্টি পড়াসহ নানা কারণে ভোটার উপস্থিতি কম হয়েছে।

ইসি আলমগীর বলেন, "ধান কাটার মৌসুম চলছে। বিশেষত হাওরাঞ্চলে বোরো ধান কাটায় সবাই ব্যস্ত এখন।"

তিনি আরো বলেন, "সেসব এলাকার মাঠ প্রশাসন থেকে আমাদের আগেই জানানো হয়েছে, ধান কাটার মৌসুমের কারণে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হতে পারে।"

তিনি বলেছেন, গাজীপুরের অধিকাংশ ভোটার কারখানা শ্রমিক হওয়ায় ভোট কম পড়েছে। শহর এলাকার ছুটি থাকলে শ্রমিকরা বাড়ি চলে যায়।

এছাড়া গত কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি হওয়ায় ভোটার উপস্থিতি কম ছিল বলে জানিয়েছেন ইসি মো. আলমগীর।

পাশাপাশি একটি বড় রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নেওয়ার কারণেও ভোট কম পড়েছে বলে তিনি যোগ করেন।

তিনি আরো জানান, প্রার্থীর জনপ্রিয়তার ওপরও ভোট পড়ার হার নির্ভর করে। তিনি বলেন, "এ নির্বাচনের ৭৩ শতাংশ ভোট পড়েছে এমন এলাকাও আছে। আবার এমন উপজেলাও আছে যেখানে ভোট পড়েছে ১৭ শতাংশ।"

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা নির্বাচনে যে কোনো অনিয়ম ঠেকাতে কমিশন বদ্ধপরিকর ছিল। সবার সহযোগিতায় ভোট সুষ্ঠু হয়েছে।

এদিকে নির্বাচনে যারা জাল ভোট দেওয়ার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

১৩৯টি উপজেলার মধ্যে সর্বোচ্চ ৭৩.১৬ শতাংশ ভোট পড়েছে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এবং সর্বনিম্ন ১৭ শতাংশ ভোট পড়েছে বগুড়ার সোনাতলা উপজেলায়।

২২ টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হয়েছে এবং সেখানে ভোটারের উপস্থিতি ছিল ৩১.৩১ শতাংশ। বাকি উপজেলায় ব্যালট পেপার ব্যবহার করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

উপজেলা নির্বাচন / ভোটার / ইসি / ব্যালট / ইভিএম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় ২ মার্চ ২০২৬ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করে আছে একটি বাণিজ্যিক জাহাজ। ছবি: স্ট্রিংগার/ আনাদোলু এজেন্সি
    সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স
  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: তাসনিম নিউজ
    ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

Related News

  • গণভোটের ফল সংশোধন করল ইসি, অতিরিক্ত গেজেট প্রকাশ
  • ১৪ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির
  • সিটি নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি
  • ১৬ বছর বয়স থেকেই মিলবে জাতীয় পরিচয়পত্র: ইসির সিদ্ধান্ত
  • ১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন: ইসি মাছউদ

Most Read

1
হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় ২ মার্চ ২০২৬ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করে আছে একটি বাণিজ্যিক জাহাজ। ছবি: স্ট্রিংগার/ আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স

2
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

3
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: তাসনিম নিউজ
আন্তর্জাতিক

ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net