Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 28, 2026
নাফ নদী পেরিয়ে বাংলাদেশে এলেন মিয়ানমার বিজিপির অন্তত ৮৮ সদস্য

বাংলাদেশ

কক্সবাজার প্রতিবেদক
05 May, 2024, 05:30 pm
Last modified: 05 May, 2024, 05:38 pm

Related News

  • মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালানো ৩ বাংলাদেশি কাল দেশে ফিরছেন
  • কুমিল্লায় মাদক কারবারিকে ধরতে গিয়ে ভারতে আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
  • কুষ্টিয়া সীমান্তে বিজিবির বাধায় ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ
  • কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহত, নিরাপত্তা নিশ্চিতে পাল্টা গুলি চালিয়েছে বিজিবি
  • নিরাপত্তা উদ্বেগ সত্ত্বেও মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠানো শুরু করেছে মালয়েশিয়া

নাফ নদী পেরিয়ে বাংলাদেশে এলেন মিয়ানমার বিজিপির অন্তত ৮৮ সদস্য

এর আগে গতকাল শনিবার (৪ মে) ভোরে বিজিপির প্রায় অর্ধশত সদস্য পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেন।
কক্সবাজার প্রতিবেদক
05 May, 2024, 05:30 pm
Last modified: 05 May, 2024, 05:38 pm
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের নাফ নদী সীমান্তের শাহপরীর দ্বীপ দিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছেন মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) অন্তত ৮৮ জন সশস্ত্র সদস্য।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের মহাপরিচালক মিয়া মো. মাঈনুল কবির বলেন, 'গতকালের মতো রোববারও বিজিপির সদস্যরা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তবে কতজন সেটা এখনো জানা যায়নি।'

রোববার (৫ মে) ভোরে ৩টি কাঠের ট্রলারে চড়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন ওই বিজিপি সদস্যরা। কোস্টগার্ডের একটি সূত্র জানিয়েছে, অন্তত ৮৮ জন বিজিপি সদস্য এ দিন বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

মো. মাঈনুল কবির জানান, এ সদস্যদের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে নেওয়া হবে। তাদেরকে আপাতত কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, 'রোববারও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ৮০–৯০ সদস্য পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন বলে স্থানীয় লোকজনের বরাতে শুনেছি। বিষয়টি কোস্টগার্ড ও বিজিবি দেখছে।'

তবে নতুন করে অনুপ্রবেশের ঘটনা নিয়ে কোস্টগার্ড ও বিজিবির কোনো দায়িত্বশীল কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর সঙ্গে কথা বলতে রাজি হননি।

এর আগে শনিবার (৪ মে) ভোরে বিজিপির প্রায় অর্ধশত সদস্য পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেন বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়া মো. মাঈনুল কবির।

মিয়ানমারের সংঘাত তীব্র হওয়ার পর থেকে সম্প্রতি একাধিকবার বাংলাদেশে পালিয়ে এসেছেন মিয়ানমারের সীমান্তরক্ষী ও সশস্ত্রবাহিনীর সদস্যরা। এর আগে পালিয়ে আসা মিয়ানমার বিজিপি ও সেনাবাহিনীর ৬১৮ জনকে দেশটিতে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

বিজিপি / মিয়ানমারে সংঘাত / মিয়ানমার / নাফ নদী / বিজিবি / কোস্ট গার্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • (বাঁ থেকে) এসআরবি মহাপরিচালক মো. আহসান হাবিব পলাশ, সিআইডি প্রধান মোহাম্মদ মোশাররফ হোছাইন ও এপিবিএন প্রধান হাসিব আজিজ। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ‘ক্রসফায়ার’ বিতর্কের পর নতুন আইজিপি নিয়োগ নিয়ে ভাবছে সরকার, বিবেচনায় ৩ কর্মকর্তা
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ
  • বিস্ফোরণ ও দুর্ঘটনায় আহত রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপনের ব্যাপক প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ছবি: এএফপি
    ‘ইসলামি শিক্ষার পরিপন্থি’: চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর
  • পিএসজি ছেড়ে আল-হিলালে যাবেন এমবাপ্পে? ছবি: এএফপি
    মাও সেতুংকে নিয়ে বেফাঁস মন্তব্য: চীনে তীব্র সমালোচনা, একের পর এক বাণিজ্যিক চুক্তি বাতিল; ক্ষমা চাইলেন এমবাপ্পে

Related News

  • মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালানো ৩ বাংলাদেশি কাল দেশে ফিরছেন
  • কুমিল্লায় মাদক কারবারিকে ধরতে গিয়ে ভারতে আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
  • কুষ্টিয়া সীমান্তে বিজিবির বাধায় ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ
  • কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহত, নিরাপত্তা নিশ্চিতে পাল্টা গুলি চালিয়েছে বিজিবি
  • নিরাপত্তা উদ্বেগ সত্ত্বেও মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠানো শুরু করেছে মালয়েশিয়া

Most Read

1
(বাঁ থেকে) এসআরবি মহাপরিচালক মো. আহসান হাবিব পলাশ, সিআইডি প্রধান মোহাম্মদ মোশাররফ হোছাইন ও এপিবিএন প্রধান হাসিব আজিজ। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

‘ক্রসফায়ার’ বিতর্কের পর নতুন আইজিপি নিয়োগ নিয়ে ভাবছে সরকার, বিবেচনায় ৩ কর্মকর্তা

2
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ

3
বিস্ফোরণ ও দুর্ঘটনায় আহত রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপনের ব্যাপক প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ইসলামি শিক্ষার পরিপন্থি’: চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার

4
প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর

6
পিএসজি ছেড়ে আল-হিলালে যাবেন এমবাপ্পে? ছবি: এএফপি
খেলা

মাও সেতুংকে নিয়ে বেফাঁস মন্তব্য: চীনে তীব্র সমালোচনা, একের পর এক বাণিজ্যিক চুক্তি বাতিল; ক্ষমা চাইলেন এমবাপ্পে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net