Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 15, 2026
সাত ম্যাচে তিন হ্যাটট্রিক দুর্বার রোনালদোর

খেলা

টিবিএস ডেস্ক
05 May, 2024, 01:40 pm
Last modified: 05 May, 2024, 01:43 pm

Related News

  • বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন হাসান মাহমুদ
  • বিশ্বকাপ না জেতার আক্ষেপ উড়িয়ে দিলেন রোনালদো; বললেন, ‘ইউরো শিরোপাও সমান গুরুত্বপূর্ণ’
  • বিশ্বকাপ থেকে রোনালদোর পর্তুগালের বিদায়, মেরিনোর শেষ মুহূর্তের গোলে কোয়ার্টার ফাইনালে স্পেন
  • নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় রোনালদোর পর্তুগাল
  • টানা ৬ বিশ্বকাপে গোল করে রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো

সাত ম্যাচে তিন হ্যাটট্রিক দুর্বার রোনালদোর

আল-নাসেরে সব মিলিয়ে এটা রোনালদোর ষষ্ঠ হ্যাটট্রিক, ক্যারিয়ারের ৬৬তম। আরেকটি হ্যাটট্রিকে সৌদি প্রো লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষস্থান আরও মজবুত করলেন পর্তুগিজ এই মহাতারকা।
টিবিএস ডেস্ক
05 May, 2024, 01:40 pm
Last modified: 05 May, 2024, 01:43 pm

বয়স চলছে ৩৯, এই বয়সে অনেকই চলে যান সাবেকের কাতারে। কিন্তু নামটা ক্রিশ্চিয়ানো রোনালদো বলেই থামার কোনো আলামত নেই। উল্টো বয়সকে স্রেফ সংখ্যা বানিয়ে দুর্বার গতিতে ছুটে চলেছেন পর্তুগিজ এই তারকা ফরোয়ার্ড। তার পথচলাটা কতোটা অপ্রতিরোধ্য, রেকর্ডই সেটা বলে দেয়। আল-নাসেরের হয়ে শেষ সাত ম্যাচে তিনটি হ্যাটট্রিক করলেন রোনালদো। 

পুরো ক্যারিয়ারজুড়ে প্রতিপক্ষের জালকেই কেবল লক্ষ্য বানানো রোনালদো কাল আল-ওয়েহদার বিপক্ষে অসাধারণ এক হ্যাটট্রিক করেছেন। চলতি মৌসুমে এটা তার চতুর্থ হ্যাটট্রিক। অবিশ্বাস্য পারফরম্যান্সে রেকর্ডের মালা বড় করে চলা পর্তুগিজ এই মহাতারকা এবারের মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গোলের হাফ সেঞ্চুরি পূর্ণ করে নিয়েছেন। 

চলতি মৌসুমে আল-নাসের ও পর্তুগালের হয়ে ৫২টি ম্যাচ খেলেছেন রোনালদো, যেখানে তার গোলও ৫২টি। ক্যারিয়ারে ৯০০ গোলের আরও কাছে পৌঁছে গেলেন তিনি, পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলারের গোল ৮৯০টি। দারুণ হ্যাটট্রিকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, 'দারুণ অনুভূতি। দল এবং সমর্থকদের ধন্যবাদ।'

রোনালদোর হ্যাটট্রিকে বড় জয় পেয়েছে তার দল আল-নাসের। ওয়েহদাকে ৬-০ গোলে হারিয়েছে তারা।  প্রাণভোমরার হ্যাটট্রিক, আল-নাসেরের বড় জয়, এরপরও অবশ্য স্বস্তিতে নেই দলটি। সৌদি প্রো লিগে শীর্ষ দল আল-হিলালের চেয়ে বেশ পিছিয়ে তারা। ২৯ ম্যাচে ৮৩ পয়েন্ট আল-হিলালের। ৩০ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রোনালদোদের দল। 

গত বুধবার কিংস কাপের সেমি-ফাইনালে দলের ৩-১ গোলের জয়ে জোড়া গোল করেন রোনালদো। ওয়েহদার বিপক্ষে সেখান থেকে যেন শুরু করেন তিনি, নিয়ে নেন আরেকটি হ্যাটট্রিকের স্বাদ। ম্যাচের ৫, ১২ ও ৫২তম মিনিটে গোল করেন রোনালদো। বাকি তিনটি গোল করেন ওতাভিও, সাদিও মানে ও মোহাম্মদ আল ফাতিল। 

আল-নাসেরে সব মিলিয়ে এটা রোনালদোর ষষ্ঠ হ্যাটট্রিক, ক্যারিয়ারের ৬৬তম। আরেকটি হ্যাটট্রিকে সৌদি প্রো লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষস্থান আরও মজবুত করলেন তিনি। ২৭ ম্যাচে তার গোল ৩২টি। দুই নম্বরে থাকা আল-হিলালের স্ট্রাইকার আলেকজান্ডার মিত্রভিচ ২৩ ম্যাচে করেছেন ২৩ গোল। 

Related Topics

টপ নিউজ

ক্রিশ্চিয়ানো রোনালদো / হ্যাটট্রিক / আল-নাসের

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার
  • প্রতীকী ছবি: মিনা ডে লা ও
    ‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
    না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

Related News

  • বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন হাসান মাহমুদ
  • বিশ্বকাপ না জেতার আক্ষেপ উড়িয়ে দিলেন রোনালদো; বললেন, ‘ইউরো শিরোপাও সমান গুরুত্বপূর্ণ’
  • বিশ্বকাপ থেকে রোনালদোর পর্তুগালের বিদায়, মেরিনোর শেষ মুহূর্তের গোলে কোয়ার্টার ফাইনালে স্পেন
  • নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় রোনালদোর পর্তুগাল
  • টানা ৬ বিশ্বকাপে গোল করে রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো

Most Read

1
গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার

2
প্রতীকী ছবি: মিনা ডে লা ও
আন্তর্জাতিক

‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

4
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
বাংলাদেশ

না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net