Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 04, 2026
১৮ মাস পর ফিরলেন সাইফউদ্দিন, নেই সাকিব-মুস্তাফিজ

খেলা

টিবিএস রিপোর্ট
28 April, 2024, 09:00 pm
Last modified: 28 April, 2024, 09:12 pm

Related News

  • আইপিএলে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মুস্তাফিজ
  • আইপিএলে সাকিব-মুস্তাফিজদের দল না পাওয়ার ব্যাখ্যায় যা বললেন ফাহিম
  • ঢাকায় মুস্তাফিজ, চিটাগংয়ে সাকিব; ড্রাফটের আগে কে গেলেন কোন দলে
  • আসিফ মাহমুদের প্রতি সাইফউদ্দিনের অনুরোধ
  • এলপিএলে শুরুটা ভালো হলো না হৃদয়-মুস্তাফিজের

১৮ মাস পর ফিরলেন সাইফউদ্দিন, নেই সাকিব-মুস্তাফিজ

ইনজুরির কারণে বিবেচনা করা হয়নি সৌম্য সরকারকে। বাদ পড়েছেন এনামুল হক বিজয়, নাঈম শেখ ও তাইজুল ইসলাম।
টিবিএস রিপোর্ট
28 April, 2024, 09:00 pm
Last modified: 28 April, 2024, 09:12 pm

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজই বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ইতোমধ্যে তারা প্রথম তিন ম্যাচের ভেন্যু চট্টগ্রামের পথে। এই তিন ম্যাচের জন্য রোববার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা দল থেকে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে।

মুস্তাফিজুর রহমানকে ১ মে পর্যন্ত অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। আইপিএলে লম্বা সময় কাটিয়ে দেশে ফেরার পরই তাকে দিয়ে খেলার পরিকল্পনা নেই বিসিবির। এ কারণে বাঁহাতি এই পেসারকে দলে নেওয়া হয়নি। সাকিব আল হাসান থাকবেন না, তা আগেই জানানো হয়েছিল। ইনজুরির কারণে বিবেচনা করা হয়নি সৌম্য সরকারকে। এ ছাড়া বাদ পড়েছেন এনামুল হক বিজয়, নাঈম শেখ ও তাইজুল ইসলাম।

ফিরেছেন পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, তানভীর ইসলাম ও এই দলের একমাত্র অনভিষিক্ত তানজিদ হাসান তামিম। পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন দীর্ঘ ১৮ মাস পরে ফিরলেন। সর্বশেষ তিনি ২০২২ সালে অক্টোবরে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলেন। আফিফও ফিরলেন বেশ কিছু দিন পর। গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরের পর দেশের হয়ে কোনো ম্যাচ খেলেননি তিনি। 

বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার প্রথম তিন টি-টোয়েন্টি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩, ৫ ও ৭ মে অনুষ্ঠিত হবে। শেষ দুই ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১০ ও ১২ মে অনুষ্ঠিত হবে। এই সিরিজ শেষে মে মাসের তৃতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের স্বাগতিকদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

প্রথম তিন টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন ধ্রুব ও মোহাম্মদ সাইফউদ্দিন। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ / মোহাম্মদ সাইফউদ্দিন / মুস্তাফিজুর রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় ২ মার্চ ২০২৬ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করে আছে একটি বাণিজ্যিক জাহাজ। ছবি: স্ট্রিংগার/ আনাদোলু এজেন্সি
    সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স
  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: তাসনিম নিউজ
    ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

Related News

  • আইপিএলে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মুস্তাফিজ
  • আইপিএলে সাকিব-মুস্তাফিজদের দল না পাওয়ার ব্যাখ্যায় যা বললেন ফাহিম
  • ঢাকায় মুস্তাফিজ, চিটাগংয়ে সাকিব; ড্রাফটের আগে কে গেলেন কোন দলে
  • আসিফ মাহমুদের প্রতি সাইফউদ্দিনের অনুরোধ
  • এলপিএলে শুরুটা ভালো হলো না হৃদয়-মুস্তাফিজের

Most Read

1
হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় ২ মার্চ ২০২৬ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করে আছে একটি বাণিজ্যিক জাহাজ। ছবি: স্ট্রিংগার/ আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স

2
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

3
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: তাসনিম নিউজ
আন্তর্জাতিক

ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net