Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 20, 2026
হিট অফিসারের পরামর্শে শহরে ‘কৃত্রিম বৃষ্টি’ তৈরি করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 April, 2024, 02:35 pm
Last modified: 27 April, 2024, 06:35 pm

Related News

  • নিজে গাড়ি চালিয়ে ঢাকার নগর ব্যবস্থাপনা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
  • ডিএনসিসির ৪,৫২৭ কোটি টাকার বাজেট অনুমোদন; সর্বোচ্চ গুরুত্ব সড়ক ও ট্রাফিক অবকাঠামো উন্নয়নে
  • সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কোরবানির বর্জ্য অপসারণে ১৬ হাজার কর্মী ও ৭৫০ গাড়ি নিয়ে মাঠে থাকছে ডিএনসিসি
  • প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী

হিট অফিসারের পরামর্শে শহরে ‘কৃত্রিম বৃষ্টি’ তৈরি করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

সিটি কর্পোরেশনের স্প্রে কামান গাড়ি ব্যবহার করে ঢাকার বিভিন্ন রাস্তায় ‘কৃত্রিম বৃষ্টি’ তৈরি করা হচ্ছে।
টিবিএস রিপোর্ট
27 April, 2024, 02:35 pm
Last modified: 27 April, 2024, 06:35 pm
তীব্র গরমের মধ্যে আজ (২৭ এপ্রিল) ঢাকার আগারগাঁওয়ে স্প্রে কামান ব্যবহার করে পানি ছিটিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ছবি: টিবিএস

চলমান তাপপ্রবাহ থেকে নগরবাসীকে কিছুটা স্বস্তি দিতে চিফ হিট অফিসারের পরামর্শে শহরের বিভিন্ন রাস্তায় 'কৃত্রিম বৃষ্টি' তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

আজ (২৭ এপ্রিল) আগারগাঁওয়ে পানি ছিটানো কার্যক্রম পরিদর্শন শেষে তিনি বলেন, "চিফ হিট অফিসারের বিভিন্ন সুপারিশের ভিত্তিতে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা সিটি কর্পোরেশনের স্প্রে কামান গাড়ি ব্যবহার করে ঢাকার বিভিন্ন রাস্তায় কৃত্রিম বৃষ্টি তৈরি করব।"

তিনি আরো বলেন, "আমাদের দুটো স্প্রে মেশিন আছে। এগুলো রাস্তায় ঘুরে বেড়াবে এবং সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কৃত্রিম বৃষ্টি তৈরি করবে। প্রতিটি গাড়ি প্রতিদিন প্রায় ৪ লাখ লিটার পানি স্প্রে করতে পারে।"

View this post on Instagram

A post shared by The Business Standard (@thebusinessstandard)

মেয়র আতিক বলেন, "যেসব রাস্তায় এ বড় গাড়ি প্রবেশ করতে পারবে না সেই অলিগলির রাস্তায় পানি ছেটানোর গাড়িগুলো পানি ছেটাবে। এমন গাড়ি আছে ১০টি। এতদিন নির্দিষ্ট কিছু এলাকাতে স্বল্প পরিসরে এ কার্যক্রম চললেও এখন এই হিটওয়েভের সময়ে নিয়মিত চলবে।"

এক সপ্তাহের মধ্যে পার্ক ও খেলার মাঠে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করতে কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে বলেও উল্লেখ করেছেন মেয়র।

তিনি আরো জানিয়েছেন, ঢাকা উত্তরের বিভিন্ন এলাকায় ২০০টি ভ্যান খাবার পানি বিতরণ করবে। প্রতি ওয়ার্ডে তিনটি ভ্যান থাকবে। এই ভ্যানগুলো পার্ক এবং খেলার মাঠের কাছে পানি সরবরাহ করবে। উদ্যোগটি আজ থেকে শুরু হয়েছে।

তিনি নগরীর বাসিন্দাদের প্রতি তাদের বাড়ির আশেপাশের গাছের যত্ন নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Related Topics

টপ নিউজ

কৃত্রিম বৃষ্টি / ডিএনসিসি / চিফ হিট অফিসার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি
  • ছবি: সংগৃহীত
    নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 
  • ছবি: টিবিএস
    হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন ঠিক করুন: তারেক রহমানের উদ্দেশে নাহিদ ইসলাম
  • ছবি: টিবিএস
    তিতাস গ্যাসক্ষেত্রের নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

Related News

  • নিজে গাড়ি চালিয়ে ঢাকার নগর ব্যবস্থাপনা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
  • ডিএনসিসির ৪,৫২৭ কোটি টাকার বাজেট অনুমোদন; সর্বোচ্চ গুরুত্ব সড়ক ও ট্রাফিক অবকাঠামো উন্নয়নে
  • সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কোরবানির বর্জ্য অপসারণে ১৬ হাজার কর্মী ও ৭৫০ গাড়ি নিয়ে মাঠে থাকছে ডিএনসিসি
  • প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী

Most Read

1
ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন ঠিক করুন: তারেক রহমানের উদ্দেশে নাহিদ ইসলাম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

তিতাস গ্যাসক্ষেত্রের নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

6
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net