Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
এমভি আবদুল্লাহর কার্গো খালাস শুরু, জাহাজে করেই দেশে ফিরবে ২৩ নাবিক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 April, 2024, 08:40 pm
Last modified: 23 April, 2024, 08:44 pm

Related News

  • জিম্মি করার ১০ দিন পর জাহাজে দোভাষী আনে দস্যুরা; মুক্তিপণ ভাগ হয় ৩ অংশে
  • ‘মায়ের কাছে জিজ্ঞেস করতাম কখন বাবা আসবে, আজ ঠিকই বাবা ফিরে এসেছে’
  • চট্টগ্রাম বন্দরে পৌঁছালেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
  • আজ স্বজনদের কাছে ফিরছেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
  • দেশে ফিরল এমভি আবদুল্লাহ

এমভি আবদুল্লাহর কার্গো খালাস শুরু, জাহাজে করেই দেশে ফিরবে ২৩ নাবিক

কবির গ্রুপের সিইও মেহেরুল করিম বলেন, আগামী মে মাসের মাঝামাঝি সময়ে জাহাজসহ নাবিকরা দেশে ফিরবে বলে আশা করা হচ্ছে।
টিবিএস রিপোর্ট
23 April, 2024, 08:40 pm
Last modified: 23 April, 2024, 08:44 pm

দুবাইয়ের আল হামরিয়া বন্দরের জেটিতে এমভি আবদুল্লাহ। ছবি: টিবিএস

সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্তি পেয়ে দুবাইয়ের আল হামরিয়া বন্দরে পৌঁছে কার্গো (কয়লা) খালাস কার্যক্রম শুরু হয়েছে এমভি আবদুল্লাহ জাহাজে। সোমবার (২২ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ১২টা থেকে শুরু হয় কার্গো খালাস কার্যক্রম।

সোমালিয়া উপকূল থেকে রওনা হওয়ার পর গত ২১ এপ্রিল দুবাইয়ের আল হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছায় এমভি আবদুল্লাহ। বহির্নোঙর থেকে বন্দরের জেটিতে আসে ২২ এপ্রিল রাত ১০টায়।

কবির গ্রুপের সিইও মেহেরুল করিম বলেন, "সোমবার রাত ১২টা থেকে এমভি আবদুল্লাহর কার্গো খালাস শুরু হয়েছে। সবকিছুই ঠিকভাবে চলছে। কার্গো রিসিভারও এসে কার্গো দেখে গেছে। কার্গো খালাস শেষ হতে সময় লাগবে ৫ দিন।"

তিনি আরো বলেন, নাবিকরা সবাই ভালো আছে, সুস্থ আছে। ২৩ জন নাবিক সবাইকে একসাথে জাহাজে করে বাংলাদেশে ফিরবে সিদ্ধান্ত নিয়েছে। আগামী মে মাসের মাঝামাঝি সময়ে জাহাজসহ নাবিকরা দেশে ফিরবে বলে আশা করা হচ্ছে।

সোমবার রাতে এমভি আবদুল্লাহ বন্দরের জেটিতে পৌঁছানোর পর জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপের পক্ষ থেকে জাহাজের ক্যাপ্টেন এবং নাবিকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। 

সেখানে উপস্থিত ছিলেন কবির গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত, সিইও মেহেরুল করিমসহ আমিরাতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।

প্রসঙ্গত ৫৫ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মোজাব্বিক থেকে দুবাই যাওয়ার পথে ভারত মহাসাগরে গত ১২ মার্চ সোমালি জলদস্যুদের হাতে জিম্মি হয় এমভি আবদুল্লাহ। মুক্তিপণ পরিশোধ করার পর মুক্তি পেয়ে ১৩ এপ্রিল ভোররাতে সোমালিয়া উপকূল থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয় জাহাজটি।

এর আগে ২০১০ সালে একই কোম্পানির এমভি জাহান মনি জাহাজও সোমালি জলসদ্যুরা ছিনতাই করেছিল। ওইসময় জাহাজে ২৫ ক্রু এবং ক্যাপ্টেনের স্ত্রীসহ মোট ২৬ ব্যক্তি ছিলেন। মুক্তিপণ দিয়ে ১০০ দিন পর তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

 

Related Topics

টপ নিউজ

এমভি আবদুল্লাহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • জিম্মি করার ১০ দিন পর জাহাজে দোভাষী আনে দস্যুরা; মুক্তিপণ ভাগ হয় ৩ অংশে
  • ‘মায়ের কাছে জিজ্ঞেস করতাম কখন বাবা আসবে, আজ ঠিকই বাবা ফিরে এসেছে’
  • চট্টগ্রাম বন্দরে পৌঁছালেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
  • আজ স্বজনদের কাছে ফিরছেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
  • দেশে ফিরল এমভি আবদুল্লাহ

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net