Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 28, 2026
তামিমদের হারিয়ে শিরোপার আরও কাছে শান্তর আবাহনী

খেলা

টিবিএস রিপোর্ট
22 April, 2024, 05:20 pm
Last modified: 22 April, 2024, 06:23 pm

Related News

  • বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন; তামিমকে ‘তানজিদ বগুড়ার না, বাংলাদেশের ছেলে’ বলে শুধরে দিলেন
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি

তামিমদের হারিয়ে শিরোপার আরও কাছে শান্তর আবাহনী

এবারের লিগে এটা আবহনীর দ্বাদশ জয়, এখনও হারের স্বাদ নেয়নি দলটি। ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে প্রিমিয়ার লিগের সফলতম দলটি। দুই এবং তিনে থাকা শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে আবাহনীর ছয় পয়েন্টের ব্যবধান।
টিবিএস রিপোর্ট
22 April, 2024, 05:20 pm
Last modified: 22 April, 2024, 06:23 pm

দুর্বার গতিতে শিরোপার দিকে এগিয়ে যাচ্ছে আবাহনী লিমিটেড। এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তাদের অপ্রতিরোধ্য পথচলায় লাগাম টানতে পারেননি কোনো প্রতিপক্ষই। একটি করে ম্যাচ গেছে, জয়ের মালা আরেকটু বড় হয়েছে আবাহনীর। গ্রুপ পর্বের মতো সুপার লিগেও তাদের শুরুটা হলো দুরন্ত। তামিম-জাকিরদের দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে জয়ের আরও কাছে পৌঁছে গেল নাজমুল হোসেন শান্তর দল।

সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সুপার লিগের প্রথম রাউন্ডে প্রাইম ব্যাংককে ৫ উইকেটে হারিয়েছে আবাহনী। এবারের লিগে এটা তাদের দ্বাদশ জয়, এখনও হারের স্বাদ নেয়নি দলটি। ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে প্রিমিয়ার লিগের সফলতম দলটি। দুই এবং তিনে থাকা শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে আবাহনীর ছয় পয়েন্টের ব্যবধান। পরের ম্যাচে জিতলে আবাহনীর শিরোপা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। 

টস হেরে আগে ব্যাটিং করতে নামা আবাহনীর বোলারদের বিপক্ষে সুবিধা করতে পারেন প্রাইম ব্যাংক। ম্যাচসেরা শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকতদের দাপুটে বোলিংয়ের সামনে ৩৯.৩ ওভারে ১৭৮ রানে গুটিয়ে যায় প্রাইম ব্যাংকের ইনিংস। অধিনায়ক জাকির হাসান ও মুশফিকুর রহিম ছাড়া কেউ-ই রান করতে পারেননি। জবাবে লিটন কুমার দাসের মন্থর গতির হাফ সেঞ্চুরি ও তাওহিদ হৃদয়ের ঝড়ো হাফ সেঞ্চুরিতে ৩৮.৩ ওভারে জয় নিশ্চিত হয় আবাহনীর। 

আবাহীর জয়ের দিনের জয় পেয়েছে শিরোপার রেসে টিকে থাকা শাইনপুকুর ও মোহামেডানও। সাভারের তিন নম্বর মাঠে মাত্র ১৩৮ রান করেও গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১৩ রানে হারিয়েছে শাইনপুকুর। দুই স্পিনার রিশাদ হোসেন ও আরাফাত সানির অসাধারণ বোলিংয়ে ২৭.৪ ওভারে ১২৫ রানেই অলআউট হয় গাজী গ্রুপ। রিশাদ ৪টি ও আরাফাত ৩টি উইকেট নেন। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে মোহামেডান। দুই দলেরই ১২ ম্যাচে ১৮ পয়েন্ট, হেড টু হেডে এগিয়ে শাইনপুকুর। 

ছোট লক্ষ্য তাড়ায় চাপ না থাকলেও মন্থর ব্যাটিং করেন লিটন। ডানহাতি এই ওপেনার ১০৬ বলে ৭টি চারে ৫৬ রানে অপরাজিত থাকেন। অথচ একই উইকেটে ২৭ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় ৫৫ রানের খুনে ইনিংস খেলেন হৃদয়। এনামুল হক বিজয় ২২, অধিনায়ক শান্ত ২২ ও জাকের আলী অনিক ১২ রান করেন। প্রাইম ব্যাংকের সানজামুল ইসলাম ও শেখ মেহেদি হাসান ২টি করে উইকেট নেন, একটি উইকেট নেন জাকির হাসান। 

এর আগে দলের দুঃসময়ে সবচেয়ে দায়িত্বশীল ব্যাটিং করেন প্রাইম ব্যাংকের অধিনায়ক জাকির। বাঁহাতি এই ব্যাটসম্যান ৭০ বলে ৮টি চার ও একটি ছক্কায় ৬৮ রান করেন। ৬৫ বলে ৫টি চারে ৪৪ রান করেন মুশফিক। এ ছাড়া আর কেবল তিনজন দুই অঙ্কের রান করেন, অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল ১০ বলে ১ রান করে আউট হন। আবাহনীর শরিফুল ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট পান তাসকিন, তানভীর ও মোসাদ্দেক। 

Related Topics

টপ নিউজ

আবাহনী লিমিটেড / ঢাকা প্রিমিয়ার লিগ / তামিম ইকবাল / প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর
  • ছবি: টিবিএস
    ১২ ঘণ্টায়ও নেভেনি ইনানীতে গ্যাস থেকে সৃষ্ট আগুন, ঘটনাস্থলে যাচ্ছে বাপেক্সের বিশেষজ্ঞ দল
  • অভিযোগকারী বিয়াত্রিস কিউলের সঙ্গে ট্রাম্প। ছবি: ডেইলি মেইল
    মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের
  • ঋণ পরিশোধ করতে ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ
    ঋণ পরিশোধ করতে ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ

Related News

  • বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন; তামিমকে ‘তানজিদ বগুড়ার না, বাংলাদেশের ছেলে’ বলে শুধরে দিলেন
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি

Most Read

1
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ

2
প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ ঘণ্টায়ও নেভেনি ইনানীতে গ্যাস থেকে সৃষ্ট আগুন, ঘটনাস্থলে যাচ্ছে বাপেক্সের বিশেষজ্ঞ দল

5
অভিযোগকারী বিয়াত্রিস কিউলের সঙ্গে ট্রাম্প। ছবি: ডেইলি মেইল
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের

6
ঋণ পরিশোধ করতে ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ
অর্থনীতি

ঋণ পরিশোধ করতে ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net