Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 24, 2026
লোকসভা নির্বাচনে নাগাল্যান্ডের ৬ জেলায় একজনও ভোট দিলেন না

আন্তর্জাতিক

দ্য হিন্দু
21 April, 2024, 02:25 pm
Last modified: 21 April, 2024, 04:55 pm

Related News

  • ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক
  • ভারতে বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঘরে ফিরে তা নিয়েই মিম বানাচ্ছেন তরুণেরা
  • সরকারের সঙ্গে আলোচনায় রাজি নয় সিজেপি, কাল ভারতজুড়ে পুলিশি বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ
  • ‘মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না’: শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে বলিউডের নীরবতা প্রসঙ্গে নাসিরুদ্দিন শাহ
  • ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি জানালেন সালমান খান

লোকসভা নির্বাচনে নাগাল্যান্ডের ৬ জেলায় একজনও ভোট দিলেন না

দ্য হিন্দু
21 April, 2024, 02:25 pm
Last modified: 21 April, 2024, 04:55 pm
নাগাল্যান্ডের একটি নির্জন ভোটকেন্দ্র। ছবি: পিটিআই

ভারতে চলছে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। গত ১৯ এপ্রিল নাগাল্যান্ডের পূর্বাঞ্চলীয় ছয়টি জেলায় ভোটগ্রহণ কর্মীরা বুথে নয় ঘণ্টা অপেক্ষা করেছেন। কিন্তু তারপরও ওই অঞ্চলের চার লাখ ভোটারদের একজনও ভোট দিতে যাননি। 

'ফ্রন্টিয়ার নাগাল্যান্ড টেরিটরি'র (এফএনটি) দাবিতে একটি সংগঠনের দেওয়া ভোট বয়কটের ডাকের পর ওই অঞ্চলের চার লাখ ভোটারের একজনও ভোট দেননি। রাজ্যটির ইতিহাসে এমন ঘটনা এই প্রথম।

মুখ্যমন্ত্রী নিফিউ রিও গত ১৯ এপ্রিল বলেছেন, ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশনের (ইএনপিও) এফএনটির দাবিতে রাজ্য সরকারের কোনো আপত্তি নেই। কারণ রাজ্য সরকারও ইতিমধ্যে ওই অঞ্চলের জন্য স্বায়ত্তশাসিত ক্ষমতার সুপারিশ করেছে।

ইএনপিও হচ্ছে ভারতের পূর্বাঞ্চলের সাতটি উপজাতীয় সংগঠনের শীর্ষ সংস্থা।

কর্মকর্তারা জানান, ১৯ এপ্রিল জেলা প্রশাসন ও অন্যান্য জরুরি পরিষেবা ছাড়া পূর্ব নাগাল্যান্ডের প্রধান সড়কে কোনো মানুষ বা যানবাহন চলাচল করেনি।

নাগাল্যান্ডের অতিরিক্ত প্রধান নির্বাচনি কর্মকর্তা (সিইও) আওয়া লরিং বলেন, ২০টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত ওই অঞ্চলের ৭৩৮টি ভোট কেন্দ্রে সকাল ৭টা থেকে বিকেল ৪টার পর্যন্ত ভোটগ্রহণ কর্মীরা বুথে ছিলেন। সিইওর কার্যালয় সূত্র জানায়, ওই নয় ঘণ্টায় কেউ ভোট দিতে আসেননি। এমনকি পূর্ব নাগাল্যান্ডের ২০ জন বিধায়কও ভোট দেননি।

নাগাল্যান্ডের ১৩.২৫ লাখ ভোটারের মধ্যে পূর্ব নাগাল্যান্ডের ছয়টি জেলায় ৪ লাখ ৬৩২ জন ভোটার রয়েছেন।

সরকার নাগাল্যান্ডের ওই ছয়টি জেলায় আর্থ-সামাজিক উন্নয়ন করতে পারেনি—এই অভিযোগে ইএনপিও ওই জেলাগুলোকে নিয়ে একটি পৃথক রাজ্য গঠনের দাবি জানিয়ে আসছে। 

মুখ্যমন্ত্রী অবশ্য বলেছেন, এ অঞ্চলটি রাজ্যের বাকি অংশের সমতুল্য হওয়ার জন্য যাতে পর্যাপ্ত অর্থনৈতিক প্যাকেজ পায়, সেজন্য রাজ্য সরকার ইতিমধ্যে একটি স্বায়ত্তশাসিত সংস্থার সুপারিশ করেছে।

ভোট না দেওয়ার জন্য পূর্ব নাগাল্যান্ডের ২০ জন বিধায়কের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, 'আমরা সংঘাত চাই না। দেখা যাক কী হয়।' 

ভারতের লোকসভায় নাগাল্যান্ডের আসন মাত্র একটি। ৫৪৩ আসনের লোকসভা নির্বাচনে সরকার গঠনের জন্য ২৭২টি আসনের প্রয়োজন।

এবার সাত ধাপে ৪৪ দিন ধরে চলবে এই নির্বাচন। প্রথম ধাপে ১৯ এপ্রিল ভোটগ্রহণ হয়েছে ১০২ আসনে। আগামী ১ জুন শেষ ধাপে ৫৬ আসনে ভোটগ্রহণ হবে। ভোট গণনা ও ফলাফল ঘোষণা হবে ৪ জুন।

Related Topics

টপ নিউজ

লোকসভা নির্বাচন / ভারত / নাগাল্যান্ড / ভোট বর্জন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
    মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা
  • বঙ্গভবন। ছবি: বাসস
    আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?
  • ছবি: রয়টার্স
    আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • ছবি: সৌজন্যে
    বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল
  • ছবি: ইউএনবি
    ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

Related News

  • ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক
  • ভারতে বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঘরে ফিরে তা নিয়েই মিম বানাচ্ছেন তরুণেরা
  • সরকারের সঙ্গে আলোচনায় রাজি নয় সিজেপি, কাল ভারতজুড়ে পুলিশি বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ
  • ‘মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না’: শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে বলিউডের নীরবতা প্রসঙ্গে নাসিরুদ্দিন শাহ
  • ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি জানালেন সালমান খান

Most Read

1
বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা

2
বঙ্গভবন। ছবি: বাসস
বাংলাদেশ

আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

5
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net