Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
ইরানের হামলা নিয়ে জাতিসংঘে পশ্চিমাদের আলোচনার দাবি ‘ভণ্ডামি’: মস্কো

আন্তর্জাতিক

তাস
15 April, 2024, 08:55 pm
Last modified: 15 April, 2024, 10:03 pm

Related News

  • যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ডি-ডে চালালে উপসাগরীয় অঞ্চলে থেকে ‘এক ফোঁটা তেলও রপ্তানি হবে না’: ইরান
  • যুদ্ধের মধ্যেই নতুন গ্যাসখনির সন্ধান পেল ইরান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুট
  • ট্রাম্পের ‘অর্থনৈতিক আক্রমণ’ শুরু হলে মার্কিন কোম্পানিগুলোতে হামলার হুমকি ইরানের
  • হুমকির খবরে ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
  • মার্কিন অবরোধের মধ্যেও তেল বিক্রি করে বিলিয়ন ডলার আয় করেছে ইরান: দাবি ইরানি শীর্ষ কর্মকর্তার

ইরানের হামলা নিয়ে জাতিসংঘে পশ্চিমাদের আলোচনার দাবি ‘ভণ্ডামি’: মস্কো

তিনি বলেন, 'আমরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সহকর্মীদের এ ধরনের বেপরোয়া পদক্ষেপের স্পষ্ট ও দ্ব্যর্থহীন নিন্দা জানানোর আহ্বান জানিয়েছি, যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
তাস
15 April, 2024, 08:55 pm
Last modified: 15 April, 2024, 10:03 pm
ভ্যাসিলি নেবেনজিয়া। ছবি: লেভ রাদিন/প্যাসিফিক প্রেস/লাইটরকেট ভায়া গেটি ইমেজেস

জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া দাবি করেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তাই ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলার মতো ঘটনার জন্ম দিয়েছে।

তিনি বলেছেন, এ অঞ্চলে অবৈধভাবে বোমা হামলা হলেও নিরাপত্তা পরিষদ কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। আর এটি এ অঞ্চলে এ ধরনের হামলা উসকে দিয়েছে। একইসঙ্গে তিনি নিরাপত্তা পরিষদকে ভণ্ডামি ও দ্বৈত নীতি প্রয়োগের জন্য অভিযুক্ত করেন।

নেবেনজিয়া নিরাপত্তা পরিষদের সদস্যদের উদ্দেশে বলেন, '১৪ এপ্রিল রাতের ঘটনাটি এমনি এমনি ঘটেনি। ইরানের এ পদক্ষেপ এ পরিষদের লজ্জাজনক নিষ্ক্রিয়তারই প্রতিক্রিয়া।'

গত ১ এপ্রিল দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েল। এতে দুই সিনিয়র কমান্ডারসহ ইরানের সাত সামরিক কর্মকর্তা নিহত হন। জবাবে গত শনিবার স্থানীয় সময় রাতে ইসরায়েলে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

রুশ প্রতিনিধি বলেন, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন সত্ত্বেও নিরাপত্তা পরিষদের পশ্চিমা সদস্যরা ইসরায়েলের এই 'ভয়াবহ হামলা' নিয়ে তিরস্কার করার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, 'আমরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সহকর্মীদের এ ধরনের বেপরোয়া পদক্ষেপের স্পষ্ট ও দ্ব্যর্থহীন নিন্দা জানানোর আহ্বান জানিয়েছি, যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আমরা এও সতর্ক করে বলেছি যে অন্যথায় এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি এবং এ অঞ্চলে সাধারণ উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে।'

ইরানের হামলার ঘটনায় ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের বিরুদ্ধে 'নিষেধাজ্ঞা' আরোপের পাশাপাশি তেহরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছে। এ হামলা নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন ডাকা হয়েছে।

নেবেনজিয়া তার বক্তব্যের সময় পশ্চিমা দেশগুলো ও তাদের মিত্রদের রক্ষার জন্য পরিষদের উদ্বেগ এবং ইরানের কনস্যুলেটে ইসরায়েল বোমা হামলার ঘটনায় এর নিষ্ক্রিয়তার চিত্র তুলে ধরেন।

তিনি বলেন, 'আমরা খুব ভালো করেই জানি যে কূটনৈতিক প্রতিনিধিত্বের ওপর হামলা আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধকে উসকে দেয়। যদি কোনো পশ্চিমা প্রতিনিধির ওপর হামলা হতো, তাহলে সঙ্গে সঙ্গে প্রতিশোধের বৃষ্টি শুরু হয়ে যেত।'

নেবেনজিয়া বলেন, 'আর যখন অন্য দেশের প্রসঙ্গ আসে, তখন এটি ভিন্ন বিষয়, যেমনটি আপনি বলতে চান...আমরা যা প্রত্যক্ষ করছি তা ভণ্ডামি এবং দ্বিচারিতার প্রদর্শন।'


অনুবাদ: রেদওয়ানুল হক

Related Topics

টপ নিউজ

ইরান / ইসরায়েল / হামলা / জাতিসংঘ / নিরাপত্তা / নিরাপত্তা পরিষদ / মস্কো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল
  • কিছু মানুষ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কাছে ১০০ গুণ পর্যন্ত বেশি আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
    আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

Related News

  • যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ডি-ডে চালালে উপসাগরীয় অঞ্চলে থেকে ‘এক ফোঁটা তেলও রপ্তানি হবে না’: ইরান
  • যুদ্ধের মধ্যেই নতুন গ্যাসখনির সন্ধান পেল ইরান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুট
  • ট্রাম্পের ‘অর্থনৈতিক আক্রমণ’ শুরু হলে মার্কিন কোম্পানিগুলোতে হামলার হুমকি ইরানের
  • হুমকির খবরে ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
  • মার্কিন অবরোধের মধ্যেও তেল বিক্রি করে বিলিয়ন ডলার আয় করেছে ইরান: দাবি ইরানি শীর্ষ কর্মকর্তার

Most Read

1
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

2
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল

4
কিছু মানুষ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কাছে ১০০ গুণ পর্যন্ত বেশি আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ

5
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net