Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
২ মাস বন্ধ থাকার পর টিকটকে ফিরল টেইলর সুইফটের গান

বিনোদন

ভ্যারাইটি ডটকম
12 April, 2024, 10:40 am
Last modified: 12 April, 2024, 10:40 am

Related News

  • টিকটকের ‘আসক্তিমূলক ডিজাইন’ পরিবর্তনের নির্দেশ ইইউ’র, নইলে বড় অঙ্কের জরিমানার হুঁশিয়ারি
  • মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে যৌথ চুক্তি টিকটকের, ৮০ শতাংশ মালিকানা এখন যুক্তরাষ্ট্রের হাতে
  • ১৭ গানের ডাবল অ্যালবাম নিয়ে এল ‘সোনার বাংলা সার্কাস’
  • যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা এড়াতে টিকটকের মালিকানা ছাড়ছে বাইটড্যান্স, চুক্তি সই
  • সোনার বাংলা সার্কাসের ‘হায়েনা এক্সপ্রেস’ অ্যালবামের শেষ একক কনসার্ট ‘বিদায় হায়েনা এক্সপ্রেস’

২ মাস বন্ধ থাকার পর টিকটকে ফিরল টেইলর সুইফটের গান

গতকাল (বৃহস্পতিবার) সকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, সুইফটের ‘ইউ বিলং উইথ মি’, ‘লাভার’, ‘কারডিগান’, ‘স্টাইল’, ‘ইজ ইট ওভার নাউ?’, ‘দ্য ম্যান’, ‘মি’ ইত্যাদি গানগুলো টিকটকে পাওয়া যাচ্ছে।
ভ্যারাইটি ডটকম
12 April, 2024, 10:40 am
Last modified: 12 April, 2024, 10:40 am
ছবি: সংগৃহীত

টিকটক ও ইউনিভার্সাল মিউজিক গ্রুপের (ইউএমজি) মধ্যে লাইসেন্স সংক্রান্ত বিরোধের জেরে প্ল্যাটফর্মটিতে টেইলর সুইফটের গান বন্ধ ছিল। প্রায় ১০ সপ্তাহ বিরতির পর প্ল্যাটফর্মটিতে ফিরে এসেছে গানগুলো।

গতকাল (বৃহস্পতিবার) সকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, সুইফটের 'ইউ বিলং উইথ মি', 'লাভার', 'কারডিগান', 'স্টাইল', 'ইজ ইট ওভার নাউ?', 'দ্য ম্যান', 'মি' ইত্যাদি গানগুলো টিকটকে পাওয়া যাচ্ছে। এখন ব্যবহারকারীরা চাইলে এই গানগুলো নিজেদের ভিডিওতে যুক্ত করতে পারছে।

সুইফটের গানগুলো এমন এক সময়ে টিকটকে আসলো যখন তার পরবর্তী অ্যালবাম 'দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট' বাজারে আসছে। আগামী ১৯ এপ্রিল, শুক্রবার অ্যালবামটি মুক্তির কথা রয়েছে।

মূলত গত ফেব্রুয়ারি মাসে টিকটক থেকে সুইফটের গানগুলো তুলে নেওয়া হয়েছিল। কেননা প্ল্যাটফর্মটির সাথে ইউএমজি ৩১ জানুয়ারি মেয়াদ শেষ হওয়ার পর চুক্তির নবায়ন করতে ব্যর্থ হয়।

সেক্ষেত্রে ইউএমজির অভিযোগ ছিল, টিকটকের পক্ষ থেকে যে পরিমাণ অর্থের কথা নতুন চুক্তিতে বলা হয়েছিল তা পূর্বের চুক্তির তুলনায় কম ছিল। একইসাথে মিউজিক গ্রুপটির অভিযোগ, টিকটক এআই ও পাইরেসি সংক্রান্ত উদ্বেগ সমাধান করতে ইচ্ছুক নয়।

অন্যদিকে টিকটকের অভিযোগ, চুক্তি প্রক্রিয়ায় ইউএমজি 'মিথ্যা ন্যারেটিভ' ও 'রেটোরিক'-এ সংশ্লিষ্ট ছিল।

এমতাবস্থায় ধারণা করা হচ্ছে যে, প্ল্যাটফর্মটি সুইফটের সাথে একটি পৃথক চুক্তিতে পৌঁছেছে। এক্ষেত্রে মার্কিন এই শিল্পীর সম্ভবত নিজের গান সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার বিশেষ ক্ষমতা রয়েছে। যদিও ২০২০ সালে তিনি ইউএমজি'র সাথে চুক্তি করেছিল। যার ফলে মিউজিক গ্রুপটির মাধ্যমেই সুইফট নিজের গানগুলো ডিস্ট্রিবিউশন করতেন।

ইউএমজির সাথে লাইন্সেস সংক্রান্ত জটিলতা থাকলেও গ্রুপটির অন্তর্ভুক্ত আরিয়ানা গ্র্যান্ডে, ক্যামিলা ক্যাবেলোর গান টিকটকে ঠিকই শোনা যাচ্ছে।

ধারণা করা হচ্ছে যে, সুইফট নিজের মুক্তির অপেক্ষায় থাকা অ্যালবামটির প্রোমোশনের জন্যও টিকটককে ব্যবহার করতে পারে। ঠিক যেমনটা করেছিলেন নিজের পূর্বে প্রকাশিত অ্যালবাম 'মিডনাইটস' এর জন্য।

ঐ অ্যালবামটির প্রচারণায় সুইফট প্রতিটি গানের জন্য একটি করে এক্সক্লুসিভ ভিডিও টিকটকে দিয়েছিলেন। সেটি থেকেই আঁচ করা গিয়েছিল যে, ইউএমজি কর্তৃপক্ষও যেন সুইফটকে টিকটক ইস্যুতে বিশেষ ছাড় দিতে যাচ্ছেন।

প্ল্যাটফর্মটিতে সুইফটের গান পুনরায় ফিরে আসার বিষয়ে জানতে চাইলে টিকটক কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। অন্যদিকে সুইফট ও ইউএমজির প্রতিনিধিদের কাছে জানতে চাওয়া হলে তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি।


অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

টেইলর সুইফট / টিকটক / অ্যালবাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • টিকটকের ‘আসক্তিমূলক ডিজাইন’ পরিবর্তনের নির্দেশ ইইউ’র, নইলে বড় অঙ্কের জরিমানার হুঁশিয়ারি
  • মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে যৌথ চুক্তি টিকটকের, ৮০ শতাংশ মালিকানা এখন যুক্তরাষ্ট্রের হাতে
  • ১৭ গানের ডাবল অ্যালবাম নিয়ে এল ‘সোনার বাংলা সার্কাস’
  • যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা এড়াতে টিকটকের মালিকানা ছাড়ছে বাইটড্যান্স, চুক্তি সই
  • সোনার বাংলা সার্কাসের ‘হায়েনা এক্সপ্রেস’ অ্যালবামের শেষ একক কনসার্ট ‘বিদায় হায়েনা এক্সপ্রেস’

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net