Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 13, 2026
ইয়ামালকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিপাকে সাবেক আর্জেন্টাইন ফুটবলার

খেলা

টিবিএস রিপোর্ট
11 April, 2024, 08:40 pm
Last modified: 11 April, 2024, 08:45 pm

Related News

  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • ব্যালন ডি’অর ২০২৫: বর্ষসেরা পুরুষ ফুটবলার উসমান দেম্বেলে, নারী ফুটবলার আইতানা বোনমাতি
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে ‘আপত্তিকর মন্তব্যের’ অভিযোগে ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার
  • পিএসজির শিরোপা জয়ের উৎসবে সহিংসতায় নিহত ২, আহত ১৯২, গ্রেপ্তার ৫ শতাধিক

ইয়ামালকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিপাকে সাবেক আর্জেন্টাইন ফুটবলার

বার্সেলোনার তরুণ প্রতিভা লামিন ইয়ামালকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিপাকে পড়েছেন সাবেক আর্জেন্টাইন গোলরক্ষক হারমান বার্গোস। টিভি চ্যানেলে মাত্র ১৬ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ডকে নিয়ে করা মন্তব্যের জেরে সেই চ্যানেলকে বর্জন করেছেন বার্সেলোনা ও পিএসজি দলের ফুটবলাররা। 
টিবিএস রিপোর্ট
11 April, 2024, 08:40 pm
Last modified: 11 April, 2024, 08:45 pm

গতরাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় পিএসজি ও বার্সেলোনা। প্যারিসের পার্ক দে প্রিন্সেসে প্রথম লেগে ৩-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে কাতালানরা। মাঠের লড়াইয়ে প্রতিপক্ষ হলেও মাঠের বাইরের এক ঘটনায় একাত্ম হয়েছেন দুই দলের ফুটবলাররা। 

বার্সেলোনার তরুণ প্রতিভা লামিন ইয়ামালকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিপাকে পড়েছেন সাবেক আর্জেন্টাইন গোলরক্ষক হারমান বার্গোস। টিভি চ্যানেলে মাত্র ১৬ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ডকে নিয়ে করা মন্তব্যের জেরে সেই চ্যানেলকে বর্জন করেছেন বার্সেলোনা ও পিএসজি দলের ফুটবলাররা। 

স্প্যানিশ টিভি চ্যানেল ও চ্যাম্পিয়নস লিগের অন্যতম সম্প্রচারকারী প্রতিষ্ঠান মুভিস্টার প্লাসে বার্গোস আপত্তিকর মন্তব্য করেন ইয়ামালকে নিয়ে। শেষ পর্যন্ত বারগোস ক্ষমা চাইলেও লাভ হয়নি। দুই দলের খেলোয়াড়েরা ম্যাচ শেষে মুভিস্টার প্লাসের সঙ্গে কথা বলা এবং সাক্ষাৎকার দেওয়া থেকে বিরত থাকেন। স্পেনের ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট 'রেলেভো' জানিয়েছে, বারগোস মুভিস্টার প্লাস থেকে পদত্যাগ করেছেন।

পিএসজির মাঠ পার্ক দে প্রিন্সেসে ম্যাচ শুরুর আগে বল নিয়ে অনুশীলন করছিলেন ইয়ামাল। গা গরমের সময় স্বাভাবিকভাবেই ফুটবলাররা কারিকুরি করে থাকেন। ইয়ামালও সেটিই করছিলেন। সে সময় বার্সার ১৬ বছর বয়সী উইঙ্গারের উদ্দেশ্যে বারগোস বলেন, 'সে যদি বড় মাপের ফুটবলার হতে ব্যর্থ হয়, তাহলে এসব দক্ষতা রাস্তার ট্রাফিক সিগনালে গিয়ে দেখাতে হবে।' অনেকের দাবি, বারগোস এই কথা দিয়ে বোঝাতে চেয়েছেন, ইয়ামাল যদি নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে না পারেন তাহলে তিনি রাস্তায় ভিক্ষা করবেন বা রাস্তায় নিজের ফুটবলশৈলী দেখিয়ে টাকার জন্য মানুষের কাছে হাত পাতবেন। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো বারগোসের মন্তব্যকে 'নিম্নশ্রেণির' বলে আখ্যায়িত করেছে।

তবে এরপর বারগোসে দাবি করেছেন, তার মন্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। মুভিস্টার প্লাস‍ ও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিষয়টি নিয়ে ক্ষমাও চেয়েছেন ৫৪ বছর বয়সী এই সাবেক আর্জেন্টাইন ফুটবলার। মুভিস্টার প্লাসকে তিনি বলেছেন, 'আমি কাউকে আঘাত করার জন্য এই কথা বলিনি। এটা আমার উদ্দেশ্য ছিল না। কিন্তু কখনো কখনো কৌতুক করে বলা কথাও আপনাকে সমস্যায় ফেলতে পারে। কেউ যদি আমার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে থাকেন, তার জন্য আমি দুঃখিত এবং প্রকাশ্যে ক্ষমাপ্রার্থী।'

তবে বারগোস ও মুভি স্টারের ক্ষমা চাওয়ার পরও চিড়ে ভেজেনি। চ্যানেলটির সঙ্গে কথা না বলার সিদ্ধান্তের ব্যাপারে অটল ছিলেন বার্সা ও পিএসজির ফুটবলাররা। যার কারণে ম্যাচ শেষে চেষ্টা করেও কারও সঙ্গে কথা বলতে পারেননি চ্যানেলটির প্রতিনিধি। 

Related Topics

টপ নিউজ

লামিন ইয়ামাল / বার্সেলোনা / পিএসজি / আপত্তিকর মন্তব্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এনডিটিভি
    অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • ভিএআর রিভিউয়ের পর সুইজারল্যান্ডের ব্রিল এমবোলোকে লাল কার্ড দেখান রেফারি জোয়াও পিনহেইরো। ছবি: রয়টার্স
    আবার ভিএআর বিতর্ক: 'মিসটেকেন আইডেন্টিটি' নিয়মে প্রথম লাল কার্ড পেলেন সুইজারল্যান্ডের এমবোলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের
  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ছবি: সংগৃহীত
    ‘আমাকে অসম্মান করবেন না’: মাঠে পর্তুগিজ রেফারির সাথে উত্তপ্ত বাক্যবিনিময় মেসির

Related News

  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • ব্যালন ডি’অর ২০২৫: বর্ষসেরা পুরুষ ফুটবলার উসমান দেম্বেলে, নারী ফুটবলার আইতানা বোনমাতি
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে ‘আপত্তিকর মন্তব্যের’ অভিযোগে ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার
  • পিএসজির শিরোপা জয়ের উৎসবে সহিংসতায় নিহত ২, আহত ১৯২, গ্রেপ্তার ৫ শতাধিক

Most Read

1
ছবি: এনডিটিভি
বিনোদন

অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা

2
ভিএআর রিভিউয়ের পর সুইজারল্যান্ডের ব্রিল এমবোলোকে লাল কার্ড দেখান রেফারি জোয়াও পিনহেইরো। ছবি: রয়টার্স
খেলা

আবার ভিএআর বিতর্ক: 'মিসটেকেন আইডেন্টিটি' নিয়মে প্রথম লাল কার্ড পেলেন সুইজারল্যান্ডের এমবোলো

3
প্রতীকী ছবি: সংগৃহীত
ফিচার

বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন

4
এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের

5
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

6
ছবি: সংগৃহীত
খেলা

‘আমাকে অসম্মান করবেন না’: মাঠে পর্তুগিজ রেফারির সাথে উত্তপ্ত বাক্যবিনিময় মেসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net