Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
অভিবাসন বিধি ঢেলে সাজাচ্ছে ইইউ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
11 April, 2024, 07:55 pm
Last modified: 11 April, 2024, 08:05 pm

Related News

  • বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • বাংলাদেশ থেকে আসা হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের ৬ মাসের মধ্যে ভারতের নাগরিকত্ব দেয়া হবে: অমিত শাহ
  • শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ২৪.৬০ কোটি টাকা দিল গ্রামীণফোন
  • ব্যাংকখাতের সংস্কার, স্থিতিশীলতা নিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির প্রতিনিধিদের বৈঠক
  • ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ের আলোচনা শুরু আগামী মাসের মধ্যে: বাণিজ্যমন্ত্রী

অভিবাসন বিধি ঢেলে সাজাচ্ছে ইইউ

প্রস্তাবিত বিধির অধীনে ইইউভুক্ত ২৭টি দেশকে হয় ইতালি, গ্রিস ও স্পেনের মতো দেশগুলো থেকে হাজার হাজার অভিবাসীকে নিতে হবে, নয়তো এসব দেশের জন্য ইইউয়ের তহবিলে অর্থ প্রদান করতে হবে।
টিবিএস ডেস্ক
11 April, 2024, 07:55 pm
Last modified: 11 April, 2024, 08:05 pm
ছবি: জাকারিয়া আবদেলকাফি/এএফপি

কয়েক বছরের আলোচনার পর বিদ্যমান অভিবাসন বিধি ঢেলে সাজানোর অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

২০১৫ সাল থেকেই অভিবাসন ও শরণার্থী বিষয়ক ইইউ অ্যাসাইলাম অ্যান্ড মাইগ্রেশন প্যাক্ট নিয়ে আলোচনা চলছিল। আগামী দুই বছরের মধ্যে এটি কার্যকর হবে। এর মধ্য দিয়ে ইইউয়ের অভিবাসন বিধিতে বড় ধরনের পরিবর্তন আসছে। খবর বিবিসির।

যদিও ইইউভুক্ত কিছু দেশ চুক্তির কিছু অংশের বিরোধিতা করেছে। তবে আশা করা হচ্ছে চলতি এপ্রিল মাসের শেষের দিকে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে চুক্তিটি সম্পূর্ণ অনুমোদন পাবে। আশ্রয় প্রক্রিয়াকে আরও গতিশীল করতে এবং অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরানোর জন্য এ চুক্তিটি করা হচ্ছে। এছাড়াও এতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলোকে শরণার্থীদের দায়িত্ব ভাগাভাগি করে নেওয়ার বিষয়েও বলা 
হয়েছে।

গত বছর প্রায় ৩ লাখ ৮০ হাজার মানুষ অবৈধভাবে ইউরোপে প্রবেশ করেছে। ২০১৬ সালের পর থেকে যা সর্বোচ্চ।

প্রস্তাবিত বিধির অধীনে ইইউভুক্ত ২৭টি দেশকে হয় ইতালি, গ্রিস ও স্পেনের মতো দেশগুলো থেকে হাজার হাজার অভিবাসীকে নিতে হবে, নয়তো এসব দেশের জন্য ইইউয়ের তহবিলে অর্থ প্রদান করতে হবে।

চুক্তিতে আরও বলা হয়েছে, শরণার্থী প্রত্যাশীদের আগেই ইউরোপীয় অঞ্চলে প্রবেশ করতে না দিয়ে আগে তাদের আবেদনগুলো সর্বোচ্চ ১২ সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে হবে। আর আবেদনগুলো গৃহীত না হলে একই সময়ের মধ্যে তাদের নিজ দেশে জোর করে ফেরত পাঠানো হবে।

অভিবাসাীদের ইউরোপে প্রবেশের ক্ষেত্রে সাত দিনের কিছু কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। এসব পরীক্ষার মধ্যে রয়েছে স্বাস্থ্য পরীক্ষা, নিরাপত্তা পরীক্ষা ইত্যাদি।

ছয় বছর বা এর চেয়ে বেশি বয়সী অভিবাসীদের বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করা হবে।

অভিবাসন চুক্তিটিতে প্রধান দুটি দল মধ্য-ডানপন্থী ইউরোপিয়ান পিপল'স পার্টি গ্রুপ (ইপিপি গ্রুপ) ও মধ্য-বামপন্থী প্রগ্রেসিভ অ্যালায়েন্স অব সোশ্যালিস্ট অ্যান্ড ডেমোক্র্যাটস (এসঅ্যান্ডডি) সমর্থন দিয়েছে।

জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস এটিকে 'ঐতিহাসিক ও অপরিহার্য পদক্ষেপ' উল্লেখ করে এর প্রশংসা করেছেন।

ইউরোপীয় পার্লাামেন্টের প্রেসিডেন্ট রবার্ট মেটসোলা বলেছেন, এটি 'সংহতি ও দায়িত্বের মধ্যে ভারসাম্য' এনেছে।

হাঙ্গেরি বলেছে যে চুক্তি সত্ত্বেও দেশটি অবৈধ অভিবাসীদের গ্রহণ করবে না। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক শরণার্থী প্রত্যাশীদের গ্রহণ করা বা ইইউয়ের তহবিলে দেশগুলোর জন্য অর্থ প্রদান করাকে 'অগ্রহণযোগ্য' উল্লেখ করে এটিকে প্রত্যাখ্যান করেছেন।

ইউরোপীয় পার্লামেন্টের অনেক সদস্য এ চুক্তিকে স্বাগত জানিয়েছেন। তবে কেউ কেউ আবার চুক্তিটি 'নিখুঁত' না বলে জানিয়েছেন।

পার্লামেন্টের স্লোভেনিয়ার প্রতিনিধি মাতজাজ নেমেক বলেছেন, এটি একটি আপস যা নিয়ে আমরা কাজ করতে পারি। অন্যদিকে বেলজিয়ামের হিলদে ভতম্যান্স যদিও চুক্তিটির পক্ষে ভোট দিয়েছেন, তবে তিনি বলেছেন যে চুক্তিটি 'নিখুঁত নয়'।

এদিকে বামপন্থী ও অতি ডানপন্থী দলগুলো চুক্তিটির বিরোধিতা করেছে।

বেশ কিছু এনজিও চুক্তিটি সংস্কারের বিষয়টি প্রত্যাখ্যানের জন্য পার্লামেন্টের সদস্যদের অনুরোধ জানিয়েছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও সতর্ক করে জানিয়েছিল যে চুক্তিটি আশ্রয়প্রার্থীদের 'দুর্ভোগ' বৃদ্ধির কারণ হবে।

অনুবাদ: রেদওয়ানুল হক

Related Topics

টপ নিউজ

ইইউ / অভিবাসী / শরণার্থী / তহবিল / সংস্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
    মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: আল আরাবিয়া
    কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
    দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • বাংলাদেশ থেকে আসা হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের ৬ মাসের মধ্যে ভারতের নাগরিকত্ব দেয়া হবে: অমিত শাহ
  • শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ২৪.৬০ কোটি টাকা দিল গ্রামীণফোন
  • ব্যাংকখাতের সংস্কার, স্থিতিশীলতা নিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির প্রতিনিধিদের বৈঠক
  • ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ের আলোচনা শুরু আগামী মাসের মধ্যে: বাণিজ্যমন্ত্রী

Most Read

1
ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
আন্তর্জাতিক

মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

2
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

5
ছবি: আল আরাবিয়া
আন্তর্জাতিক

কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

6
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
বাংলাদেশ

দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net