Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
পিএসজির মাঠে জিতে সেমি-ফাইনালের পথে বার্সা

খেলা

টিবিএস রিপোর্ট
11 April, 2024, 11:35 am
Last modified: 11 April, 2024, 11:39 am

Related News

  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • ব্যালন ডি’অর ২০২৫: বর্ষসেরা পুরুষ ফুটবলার উসমান দেম্বেলে, নারী ফুটবলার আইতানা বোনমাতি
  • পিএসজির শিরোপা জয়ের উৎসবে সহিংসতায় নিহত ২, আহত ১৯২, গ্রেপ্তার ৫ শতাধিক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা

পিএসজির মাঠে জিতে সেমি-ফাইনালের পথে বার্সা

পিএসজির মাঠে টানটান উত্তেজনাপূর্ণ এক ম্যাচই দেখেছেন দর্শকরা। দুই দলই ম্যাচে এগিয়ে যাওয়ার লড়াইয়ে নেমেছিল। শেষ পর্যন্ত জয় হয়েছে বার্সেলোনারই।
টিবিএস রিপোর্ট
11 April, 2024, 11:35 am
Last modified: 11 April, 2024, 11:39 am

আগের রাতে দুর্দান্ত দুটি ম্যাচ হলেও জয়ের দেখা পায়নি কোনো দলই। ১০ গোলের দুটি ম্যাচ শেষ হয়েছে সমতায়। গোলবন্যা হয়েছে গতরাতের ম্যাচ দুটিতেও। তবে সেখানে দুই ম্যাচেই দেখা পাওয়া গেছে জয়ী দলের। 

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজিকে তাদেরই মাঠে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে বার্সেলোনা। অপরদিকে ঘরের মাঠে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদ। দ্বিতীয় লেগে পথ না হারালে সেমি-ফাইনালে মুখোমুখি হবে দুই স্প্যানিশ জায়ান্ট। 

পিএসজির মাঠে টানটান উত্তেজনাপূর্ণ এক ম্যাচই দেখেছেন দর্শকরা। দুই দলই ম্যাচে এগিয়ে যাওয়ার লড়াইয়ে নেমেছিল। শেষ পর্যন্ত জয় হয়েছে বার্সেলোনারই। অন্যদিকে ওয়ান্ডা মেট্রোপলিটানোতে দুই গোলের ব্যবধানে জয়ের দিকেই এগোচ্ছিল সিমিওনের শিষ্যরা। তবে সেবাস্তিয়ান হলারের গোল জার্মান জায়ান্টদের এখনও লড়াইয়ে টিকিয়ে রেখেছে। 

পার্ক দে প্রিন্সেসে ম্যাচের শুরুটা অগোছালো ছিল দুই দলেরই। ঠিকমতো আক্রমণ শানাতে পারছিল না কেউই। তবে সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেননি লেভানডোভস্কি-এমবাপ্পেরা। ম্যাচের ৩৭ মিনিটে অবশেষে প্রথম গোলটি করেন রাফিনহা। বার্সা ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। এরপর অবশ্য দ্বিতীয়ার্ধ শুরুর ছয় মিনিটের মধ্যে দেম্বেলে ও ভিতিনহার গোলে এগিয়ে যায় পিএসজি। 

৬২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ম্যাচে সমতা ফেরান রাফিনহা। ৭৭ মিনিটে বদলি নামা আন্দ্রেস ক্রিস্টেনসেনের গোলের আবারও এগিয়ে যায় জাভির দল। শেষ পর্যন্ত সেটি ধরে রেখে জয় নিয়েই মাঠ ছাড়ে কাতালানরা। ২০১৯ সালের পর চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনাল খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে বার্সেলোনা।

অন্য ম্যাচে রদ্রিগো দি পলের চার মিনিটের গোলে এগিয়ে যায় স্বাগতিক আতলেতিকো। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লিনো। ২-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়তে পারত সিমিওনের দল, কিন্তু ৮১ মিনিটে হলার গোল করে ডর্টমুন্ডকে স্বপ্ন দেখাচ্ছেন ২০১৩ সালের পর আবারও সেমি-ফাইনালে ওঠার। 

Related Topics

টপ নিউজ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ / বার্সেলোনা / পিএসজি / আতলেতিকো মাদ্রিদ / বরুশিয়া ডর্ট্মুন্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • ব্যালন ডি’অর ২০২৫: বর্ষসেরা পুরুষ ফুটবলার উসমান দেম্বেলে, নারী ফুটবলার আইতানা বোনমাতি
  • পিএসজির শিরোপা জয়ের উৎসবে সহিংসতায় নিহত ২, আহত ১৯২, গ্রেপ্তার ৫ শতাধিক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net