Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
জুলাইয়ে ব্রাজিল সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ

বাসস
07 April, 2024, 09:35 pm
Last modified: 07 April, 2024, 09:51 pm

Related News

  • জুলাইয়ে সুজন হত্যা: শেখ হাসিনার মামলায় বাদীকে আদালতে হাজিরের নির্দেশ
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী
  • মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি
  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • ব্রাজিলে মিলল বিশালাকার ডাইনোসরের নতুন প্রজাতির সন্ধান

জুলাইয়ে ব্রাজিল সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্রমন্ত্রী

ড. হাছান মাহমুদ বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (ব্রাজিলের) প্রেসিডেন্ট লুলা আমন্ত্রণ জানিয়েছেন এবং আগামী জুলাই মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রাজিল সফর হতে পারে।
বাসস
07 April, 2024, 09:35 pm
Last modified: 07 April, 2024, 09:51 pm
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি: ইউএনবি

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জুলাই মাসে ব্রাজিল সফর করতে পারেন। সফররত ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে ব্রাজিলের রাষ্ট্রপতির আমন্ত্রণ নিয়ে এসেছেন।

রবিবার (৭ এপ্রিল) বিকালে সফররত ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরোর সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দ্বিপাক্ষিক বৈঠকের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (ব্রাজিলের) প্রেসিডেন্ট লুলা আমন্ত্রণ জানিয়েছেন এবং আগামী জুলাই মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রাজিল সফর হতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে দক্ষিণ আমেরিকার সবচেয়ে প্রভাবশালী দেশ ব্রাজিলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর নিয়ে আলোচনা হয়েছে।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশের প্রেসিডেন্ট আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই ব্রাজিল সফর করবেন।

২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, উভয় নেতার মধ্যে চমৎকার বৈঠক হয়েছে এবং তারা খুব ভালো ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলেছেন।

বাংলাদেশের জনগণের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টার প্রশংসা করে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ের মতো অনেক ক্ষেত্রে তাদের একই অবস্থান রয়েছে।

তিনি বলেন, 'আমাদের (বাংলাদেশ ও ব্রাজিল) অভিন্ন এজেন্ডা রয়েছে এবং এটি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উন্নত করার সুযোগ করে দিয়েছে।'

ব্রাজিল উভয় দেশের উন্নয়ন, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার অগ্রগতি এবং দারিদ্র্য, ক্ষুধা ও জলবায়ু সংকটের বিরুদ্ধে লড়াইয়ের পক্ষে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীরতর করতে আগ্রহী।
 

Related Topics

টপ নিউজ

ব্রাজিল / পররাষ্ট্রমন্ত্রী / ড. হাছান মাহমুদ / শেখ হাসিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?
  • তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
    ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

Related News

  • জুলাইয়ে সুজন হত্যা: শেখ হাসিনার মামলায় বাদীকে আদালতে হাজিরের নির্দেশ
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী
  • মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি
  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • ব্রাজিলে মিলল বিশালাকার ডাইনোসরের নতুন প্রজাতির সন্ধান

Most Read

1
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’

4
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

5
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

6
তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net