Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
ঈদের আগে মুরগি, গরুর মাংসের দাম কেজিতে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 April, 2024, 11:20 am
Last modified: 06 April, 2024, 12:10 pm

Related News

  • রাজধানীর বাজারে বেড়েছে ব্রয়লার মুরগির দাম, নিত্যপণ্যের খরচও চড়া
  • পশ্চিমবঙ্গে পটপরিবর্তন, মোদির হিন্দুত্ববাদী দলের হাত ধরে রেস্তোরাঁগুলো থেকে উধাও গরুর মাংস
  • জ্বালানির মূল্যবৃদ্ধিতে খাদ্যপণ্যের দাম বাড়তি, বিপাকে সীমিত আয়ের পরিবার
  • সোনালি মুরগির দাম নাগালের বাইরে, ফ্লু ও জ্বালানি খরচ বৃদ্ধিকে দায়ী করছেন ব্যবসায়ীরা 
  • সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ

ঈদের আগে মুরগি, গরুর মাংসের দাম কেজিতে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে

রাজধানীর বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি ব্রয়লার মুরগি ২৫০ টাকা পর্যন্ত দাম চাওয়া হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগ মুহূর্তে এই দাম আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অথচ এক সপ্তাহ আগেও ব্রয়লার মুরগির দাম ছিল ২১০-২১৫ টাকা কেজি।
টিবিএস রিপোর্ট
06 April, 2024, 11:20 am
Last modified: 06 April, 2024, 12:10 pm
ছবি: মিডজার্নি

ঈদকে সামনে রেখে আগেভাগেই বাড়তে শুরু করেছে মুরগি ও গরুর মাংসের দাম। ব্রয়লার ও সোনালি মুরগির দাম কেজিতে ৩০-৪০ টাকা এবং গরুর মাংসের দাম কেজিতে ৩০ টাকা করে বেড়েছে।

ব্যবসায়ীরা বলছেন, রোজার ঈদের আগে গরু ও মুরগির মাংসের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বাড়তি চাপ তৈরি হয় বাজারে। এ কারণেই দাম বেড়েছে। যদিও কেউ কেউ বলছেন, এই চাহিদা মেটানোর মত প্রস্তুতি থাকলেও ব্যবসায়ীরা ইচ্ছা করেই মাংসের দাম বাড়িয়ে দিচ্ছেন।

খাদ্য ও কৃষি সংস্থার তথ্যমতে, ২০২২ সালের মার্চে বিশ্ববাজারে খাদ্যের দাম সর্বোচ্চ রেকর্ডে হিট করার পর আস্তে আস্তে কমতে শুরু করে। তবে বিশ্ববাজারে কমলেও দাম কমেনি বাংলাদেশের বাজারে। উল্টো এখনও পর্যন্ত অস্থিতিশীলই রয়েছে দেশের নিত্যপণ্যের বাজার। 

রাজধানীর বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি ব্রয়লার মুরগি ২৫০ টাকা পর্যন্ত দাম চাওয়া হচ্ছে। তবে এখনও ২৪০ টাকায় বিক্রি করছেন অনেকে। যদিও ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগ মুহূর্তে এই দাম আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অথচ এক সপ্তাহ আগেও ব্রয়লার মুরগির দাম ছিল ২১০-২১৫ টাকা কেজি।

একইভাবে, বেড়েছে সোনালি মুরগির দাম। ৩৩০ টাকা থেকে বেড়ে সোনালি মুরগি এখন বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজি দরে।

বাড্ডায় মুরগি বিক্রেতা সোহেল হোসেন টিবিএসকে বলেন, "ঈদের আগে কেনা দাম বেশি, তাই বেশি দিয়ে বিক্রি করতে হচ্ছে।"

কারওয়ানবাজারের মুরগির বিক্রেতা শরিফুল দাবি করেন, "ঈদের আগে মুরগির চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায়, সে অনুযায়ী সরবরাহ কম থাকে। এ কারণে দামটা বাড়ে। তবে সরবরাহকারীরা এবারে আগেভাগেই দাম বাড়িয়ে দিয়েছেন, এটা কিছুটা অযৌক্তিক মনে হচ্ছে।"

এদিকে খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বলছে, দীর্ঘদিন ধরে ফিড ও বাচ্চার দাম নিয়ে যে অরাজকতা তৈরি হয়েছে, সেটির প্রভাবই এখন স্পষ্ট হতে শুরু করেছে। কারণ এক কেজি মুরগির উৎপাদন খরচ এখন ১৮৬ টাকা। ফলে দাম বাড়ছে।

বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সুমন হাওলাদার বলেন, "একদিকে বাচ্চার দাম বাড়ছে, অন্যদিকে ফিডের দাম। এ কারণে মুরগির দাম বেড়ে যাওয়াটাই স্বাভাবিক।" 

"এরমধ্যে আবার কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর কাছে ধীরে ধীরে পুরো বাজারের নিয়ন্ত্রণ চলে যাচ্ছে, তারা যেভাবে বাজার নিয়ন্ত্রণ করতে চান, সেভাবেই হচ্ছে। নিয়ন্ত্রক সংস্থাও তাদেরকে সেভাবেই সাপোর্ট দিচ্ছে," যোগ করেন তিনি।

এদিকে শুধু মুরগির নয়, রোজার মাসজুড়ে গরুর মাংস নিয়ে চলা নানান নাটকীয়তার পর আবারও দাম বাড়তে শুরু করেছে এই ভোগ্যপণ্যের।

ভোক্তা অধিপ্তরের পরামর্শে কিছু ব্যবসায়ী ২০ রোজা পর্যন্ত পুরানা ঢাকা, উত্তর শাহজাহানপুর, মালিবাগ ও মিরপুরে ৬০০-৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করে আলোচনায় ছিলেন। যখন কম দামের মাংস বিক্রি বন্ধ হয়ে যায় এর পর থেকেই বাজারে সাধারণ বিক্রেতারা দাম বাড়ানো শুরু করেন। 

এক সপ্তাহ আগেও ঢাকার বেশিরভাগ দোকানে গরুর মাংসের দাম ছিল ৭৫০ টাকা কেজি, যা এখন বিক্রি হচ্ছে ৭৮০ টাকা দরে।

ব্যবসায়ীরা জানান, ঈদের আগে গরুর দাম বেড়ে যাওয়ায় এখন মাংসের দাম বাড়ছে।

রামপুরার মাংস বিক্রেতা মো আতাউর বলেন, "গ্রামে গ্রামে এখন নতুন ট্রেন্ড তৈরি হয়েছে। ঈদের আগে কয়েকজন মিলে গরু কিনে ভাগাভাগি করে নেন। এ কারণে সেখানেও একটা বাড়তি চাহিদা তৈরি হয়। সরবরাহকারীরা এই সুযোগটায় দাম বাড়িয়ে দিচ্ছে।"

মাংস বিক্রেতা খলিলুর রহমান সম্প্রতি ভোক্তা অধিদপ্তরের এক মিটিং এ জানান, গরুপ্রতি ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত দাম বেড়েছে।

ব্যবসায়ীরা সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের আগে আর গরু ও মুরগির মাংসের দাম কমার সম্ভাবনা নেই বললেই চলে। 

Related Topics

টপ নিউজ

মাংসের দাম / মুরগির দাম / গরুর মাংস / দ্রব্যমূল্য বৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • ছবি: এপি
    ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

Related News

  • রাজধানীর বাজারে বেড়েছে ব্রয়লার মুরগির দাম, নিত্যপণ্যের খরচও চড়া
  • পশ্চিমবঙ্গে পটপরিবর্তন, মোদির হিন্দুত্ববাদী দলের হাত ধরে রেস্তোরাঁগুলো থেকে উধাও গরুর মাংস
  • জ্বালানির মূল্যবৃদ্ধিতে খাদ্যপণ্যের দাম বাড়তি, বিপাকে সীমিত আয়ের পরিবার
  • সোনালি মুরগির দাম নাগালের বাইরে, ফ্লু ও জ্বালানি খরচ বৃদ্ধিকে দায়ী করছেন ব্যবসায়ীরা 
  • সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
ছবি: এপি
আন্তর্জাতিক

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net