Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
ঈদে গাজীপুর-পার্বতীপুর রেল রুটে চলবে স্পেশাল ট্রেন

বাংলাদেশ

গাজীপুর প্রতিনিধি
04 April, 2024, 10:35 am
Last modified: 05 April, 2024, 12:53 pm

Related News

  • নৌপথে ঈদযাত্রা নিরাপদ করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিশ্চিত করছে: নৌপরিবহন মন্ত্রী  
  • এবারের ঈদযাত্রায় ৩৯৪ জনের প্রাণহানি, আহত ১২৮৮: যাত্রী কল্যাণ সমিতি
  • সব বাস-ট্রাকে বসবে জিপিএস ট্র্যাকার, মনিটরিং করবে পুলিশ ও বিআরটিএ: সড়কমন্ত্রী
  • ঈদযাত্রায় ১০ দিনে সড়ক দুর্ঘটনায় ২৭৪ জনের মৃত্যু: রোড সেফটি ফাউন্ডেশন
  • ঈদের আট দিনে সড়কে নিহত ২০৪, আহত ছয় শতাধিক: রোড সেফটি ফাউন্ডেশন

ঈদে গাজীপুর-পার্বতীপুর রেল রুটে চলবে স্পেশাল ট্রেন

আগামী ৭, ৮ ও ৯ এপ্রিল রাত ১১টায় জয়দেবপুর থেকে ছেড়ে গিয়ে নাটোর, সান্তাহার, জয়পুরহাট, বিরামপুর, ফুলবাড়ী হয়ে সর্বশেষ দিনাজপুরের পার্বতীপুরে সম্ভাব্য সময় ভোর ৫টা ৫৫মিনিটে পৌঁছাবে এ বিশেষ ট্রেন সার্ভিস।
গাজীপুর প্রতিনিধি
04 April, 2024, 10:35 am
Last modified: 05 April, 2024, 12:53 pm
প্রতীকী ছবি।

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে দেশের উত্তরাঞ্চলগামী ঘরমুখী মানুষের ঈদযাত্রা সহজ ও নিরাপদ করতে গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত তিনটি বিশেষ ট্রেন সার্ভিস দেওয়া হবে।

আগামী ৭, ৮ ও ৯ এপ্রিল রাত ১১টায় জয়দেবপুর থেকে ছেড়ে গিয়ে নাটোর, সান্তাহার, জয়পুরহাট, বিরামপুর, ফুলবাড়ী হয়ে সর্বশেষ দিনাজপুরের পার্বতীপুরে সম্ভাব্য সময় ভোর ৫টা ৫৫মিনিটে পৌঁছাবে এ বিশেষ সার্ভিস।

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. হাসিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ঘরমুখী মানুষের ঈদযাত্রা সহজ ও নিরাপদ করতে সরকার নানা পদক্ষেপের অংশ হিসেবে গাজীপুর জেলায় বিভিন্ন শিল্পকারখানায় কর্মরত শ্রমিকদের কথা বিবেচনা করে জয়দেবপুর থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত ৩টি স্পেশাল ট্রেন সার্ভিস চালু করা হচ্ছে।

তিনি বলেন, "আগামী ৭, ৮ ও ৯ এপ্রিল ৩ দিনে মোট ৩টি স্পেশাল ট্রেন রাত ১১টায় জয়দেবপুর স্টেশন ছাড়বে। পথে নাটোর, সান্তাহার, জয়পুরহাট, বিরামপুর, ফুলবাড়ী স্টেশনে যাত্রা বিরতি করবে। সর্বশেষ ভোর ৫টা ৫৫মিনিটে দিনাজপুরের পার্বতীপুর পৌঁছাবে।"

তিনি আরো জানান, ট্রেনে মোট আসন সংখ্যা থাকবে ৭১৬টি। তার মধ্যে ১ম শ্রেণির আসন রয়েছে ২৪টি। বরাদ্দকৃত সকল টিকেট কেবল অনলাইনে পাওয়া যাবে। আসনবিহীন টিকেট ট্রেন ছাড়ার ২ ঘণ্টা পূর্বে জয়দেবপুর স্টেশন থেকে দেওয়া হবে।

জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মো. হানিফ আলী বলেন, ঈদের পরদিন থেকে তিনদিন ওই ট্রেনটি বিকেল ৪টা ২০ মিনিটে পার্বতীপুর থেকে গাজীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসবে।

Related Topics

টপ নিউজ

ট্রেন / ঈদযাত্রা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
    গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • ছবি: টিবিএস
    ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

Related News

  • নৌপথে ঈদযাত্রা নিরাপদ করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিশ্চিত করছে: নৌপরিবহন মন্ত্রী  
  • এবারের ঈদযাত্রায় ৩৯৪ জনের প্রাণহানি, আহত ১২৮৮: যাত্রী কল্যাণ সমিতি
  • সব বাস-ট্রাকে বসবে জিপিএস ট্র্যাকার, মনিটরিং করবে পুলিশ ও বিআরটিএ: সড়কমন্ত্রী
  • ঈদযাত্রায় ১০ দিনে সড়ক দুর্ঘটনায় ২৭৪ জনের মৃত্যু: রোড সেফটি ফাউন্ডেশন
  • ঈদের আট দিনে সড়কে নিহত ২০৪, আহত ছয় শতাধিক: রোড সেফটি ফাউন্ডেশন

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
আন্তর্জাতিক

গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net