Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 05, 2026
২০১৯ বিশ্বকাপ ফাইনাল: সুপার ওভারের আগে 'ধূমপানের বিরতি' নিয়েছিলেন স্টোকস

খেলা

টিবিএস ডেস্ক
14 July, 2020, 07:05 pm
Last modified: 14 July, 2020, 07:12 pm

Related News

  • মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • বিশ্বকাপে খারাপ খেলার শাস্তি: পাক ক্রিকেটারদের ৫০ লাখ রুপি করে জরিমানা—দাবি পাক মিডিয়ার

২০১৯ বিশ্বকাপ ফাইনাল: সুপার ওভারের আগে 'ধূমপানের বিরতি' নিয়েছিলেন স্টোকস

মূল ম্যাচে অপরাজিত ৮৪ এবং সুপারওভারে ৮ রানের সুবাধে ইংল্যান্ডের ওই ঐতিহাসিক জয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন স্টোকস।
টিবিএস ডেস্ক
14 July, 2020, 07:05 pm
Last modified: 14 July, 2020, 07:12 pm
সেদিনের ফাইনাল ম্যাচে বেন স্টোকস। ছবি: এএফপি

গত বছর ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচে স্নায়ুচাপ কমাতে 'ধূমপানের বিরতি' নিয়েছিলেন ইংল্যান্ডের তারকা অল-রাউন্ডার বেন স্টোকস। ইংল্যান্ডের বিজয়গাথা নিয়ে লেখা নতুন এক বইয়ে এই তথ্য জানানো হয়েছে।

১৪ জুলাই ২০১৯, পুরুষদের ক্রিকেটের বিশ্ব আসরের শিরোপার শেষ লড়াইয়ে নির্ধারিত ওভার শেষে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড- দু'দলের রান সমান থাকলে খেলা গড়ায় সুপার ওভারে। সেই ওভারেও দু'দল সমান রান করে। ফলে সবচেয়ে বেশি বাউন্ডারি বিবেচনায় বিজয়ী হয় ইংল্যান্ড। এটিকে ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা ফাইনাল হিসেবে গণ্য করে অনেকে।

ঐতিহাসিক ওই বিজয়ের এক বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত "মরগান'স মেন: দ্য ইনসাইড স্টোরি অব ইংল্যান্ড'স রাইজ ফ্রম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হিউমিলেশন টু গ্লোরি' বইয়ে সেদিনের লন্ডনে স্টোকসের অনুভব করা স্নায়ুচাপ তুলে ধরা হয়েছে।

বইটির যৌথলেখক নিক হল্ট ও স্টিভ জেমস লিখেছেন, 'সুপার ওভারের উন্মত্ততা সামনে এলে, ২৭ হাজার সমর্থকে ঠাসা মাঠ আর টিভি ক্যামেরাগুলোর চোখ এড়িয়ে, লং-রুম ও ড্রেসিং রুমের মাঝখানে নিরিবিলি একটা জায়গা খুঁজে নেওয়া হয়েছিল।'

'লডসে কম ম্যাচ খেলেননি বেন স্টোকস। এ স্টেডিয়ামের প্রতিটি ফাঁকফোকর তার চেনা। ইংল্যান্ড ড্রেসিংরুমে অধিনায়ক মরগান যখন খেলোয়াড়দের শান্ত রাখার চেষ্টা আর নিজেদের কৌশল নিয়ে আলোচনা করছিলেন, তখন এক মুহূর্তের জন্য সেখান থেকে বেরিয়ে যান স্টোকস।'

'তিনি ঘেমে-নেয়ে একাকার। একটু আগেই অবিশ্বাস্য রকমের টেনশন নিয়ে ২ ঘণ্টা ২৭ মিনিট ব্যাট করে এসেছেন। কী করছিলেন স্টোকস? একটু পর ফিরে এলেন ড্রেসিংরুমে। অ্যাটেনডেন্টের ছোট্ট অফিসটা পেরিয়ে, ঢুকে গেলেন শাওয়ারে। সেখানে একটা সিগারেট ধরিয়ে, নিজের মতো কাটালেন কয়েক মিনিট।'

মূল ম্যাচে অপরাজিত ৮৪ এবং সুপারওভারে ৮ রানের সুবাধে ইংল্যান্ডের ওই ঐতিহাসিক জয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন স্টোকস।

  • সূত্র : স্ক্রল ইন্ডিয়া

Related Topics

টপ নিউজ

বেন স্টোকস / ক্রিকেট বিশ্বকাপ / ইংল্যান্ড / ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
    বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
  • ছবি: এএনআই
    তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার
  • মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
    পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

Related News

  • মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • বিশ্বকাপে খারাপ খেলার শাস্তি: পাক ক্রিকেটারদের ৫০ লাখ রুপি করে জরিমানা—দাবি পাক মিডিয়ার

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
অর্থনীতি

দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 

2
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

3
বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম

4
ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার

5
মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net